উত্তর : বৈদ্যুতিক তাপ দিয়ে চুল সোজা করাতে দোষ নেই যদি তাতে ক্ষতিকর কোন উপাদান না থাকে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৫/১৬৮)। চিরুনী ও তেল ব্যবহারের মাধ্যমে দাড়িকে পরিপাটি রাখা মুস্তাহাব। রাসূল (ছাঃ) বলেন, ‘যার চুল আছে, সে যেন তার যত্ন নেয়’ (আবুদাউদ হা/৪১৬৩; মিশকাত হা/৪৪৫০)। ইবনু বাত্ত্বাল বলেন, আর তারজীল হ’ল মাথা ও দাড়ির চুল আঁচড়ানো এবং তাতে তেল ব্যবহার করা। এটি পরিচ্ছন্নতার অন্তর্ভুক্ত, আর শরী‘আত এর প্রতি উৎসাহিত করেছে (ফাৎহুল বারী ১০/৩৬৮)। ইবনু আব্দিল বার্র বলেন, আর এতে (এই হাদীছ বা নির্দেশনায়) মাথা ও দাড়ির চুল আঁচড়ানোর প্রতি উৎসাহিত করা হয়েছে এবং এ ব্যাপারে অবহেলা করা কিংবা এ থেকে গাফেল থাকাকে অপসন্দ করা হয়েছে; যার ফলে চুল অবিন্যস্ত, জট পাকানো বা অসুন্দর দেখায় (আত-তামহীদ ৫/৫)। অতএব প্রয়োজনে হিট মেশিন বা এজাতীয় কৃত্রিম পদ্ধতি ব্যবহারে কোন বাধা নেই।

প্রশ্নকারী : মামুন, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৬/৪৬) : ‘বূলাস’ নামে কোন নবী ছিলেন কি?
প্রশ্ন (২৮/২২৮) : জুম‘আর ছালাতের রুকূ পেলে রাক‘আত হবে কি?
প্রশ্ন (৩৮/৩১৮) : মসজিদে প্রবেশকালে উচ্চৈস্বরে সালাম প্রদান করা যাবে কি? - -সিরাজুল ইসলাম, বাগানগাছি, দিনাজপুর।
প্রশ্ন (৩০/১৯০) : ‘হা-মীম’ ‘ইয়াসীন’ নাম রাখা কি শরী‘আত সম্মত? ইসলামে নাম রাখার মূলনীতি কী?
প্রশ্ন (১২/২৫২) : নিফাস ভালো হওয়া বা সময় শেষ হওয়ার পর স্বামীর জন্য হালাল হওয়ার জন্য গোসল করা আবশ্যক কি?
প্রশ্ন (২৮/৪৬৮) : ক্বিয়ামতের দিন কি মানুষকে তার বুঝ মোতাবেক বিচার করা হবে? পথে-ঘাটে, রেলস্টেশনে বাস্ত্তহারা বহু মানুষ দেখা যায় যারা ধর্ম সম্পর্কে কিছুই জানে না এবং কোন আমলও করে না। মূলতঃ এদের মধ্যে ধর্ম সম্পর্কে কোন বোধশক্তিই নেই। এদের বিচার কিভাবে হবে? - -যিল্লুর রহমান, গোবরচাকা, খুলনা।
প্রশ্ন (১০/৩৩০) ওযর বশতঃ ছালাতের সময় অতিক্রান্ত হয়ে গেলে মসজিদে গিয়েই তা আদায় করতে হবে না বাড়িতে আদায় করলেও চলবে?
প্রশ্ন (৩৭/১৫৭) : থার্টিফার্স্ট নাইট, ভালোবাসা দিবস, নববর্ষ ইত্যাদি পালন করা যাবে কি?
প্রশ্ন (৪০/৪৮০) : জুম‘আর খুৎবা বসে দেওয়া যাবে কি? - -আব্দুর রহীম, রাজশাহী।
প্রশ্ন (১০/৩৩০) : সুন্নাত বা নফল ছালাত আদায়কালে স্বামী ডাকলে স্ত্রী কি ছালাত ত্যাগ করে স্বামীর ডাকে সাড়া দিবে?
প্রশ্ন (১৮/৩৭৮) : প্রত্যেক চার রাক‘আত তারাবীহ ছালাতের পর উচ্চৈঃস্বরে ‘সুবহানা যিল-মুলকি ওয়াল মালাকূতি... আবাদান আবাদা... মালাইকাতি ওয়ার রূহ’ দো‘আ পাঠ করার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (১০/৯০) : ছালাতরত অবস্থায় মৃত্যুবরণ করলে সেটা সৌভাগ্যের মৃত্যু হিসাবে গণ্য হবে কি?
আরও
আরও
.