উত্তর: সান্ডা ও গুইসাপ এক জাতীয় প্রাণী নয়। সান্ডার আরবী প্রতি শব্দ যবব, যা তৃণভোজী এবং মরুভূমিতে বসবাস করে। ইবনু আববাস (রাঃ) বলেন, খালিদ ইবনু ওয়ালিদ (রাঃ) তাঁকে বলেছেন, তিনি একবার রাসূলুল্লাহ (ছাঃ)-এর সঙ্গে উম্মুল মুমিনীন মায়মূনা (রাঃ)-এর ঘরে প্রবেশ করেন। তিনি ছিলেন খালিদ এবং ইবনু আববাস (রাঃ) দু’জনেরই খালা। তিনি সেখানে একটি ভুনা করা সান্ডা (ضبّ) দেখতে পান। মায়মূনা (রাঃ) সান্ডাটি রাসূলুল্লাহ (ছাঃ)-এর সামনে পরিবেশন করলেন। তখন রাসূলুল্লাহ (ছাঃ) তা খেতে গিয়ে হাত সরিয়ে নিলেন। এতে খালিদ (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! সান্ডা কি হারাম? তিনি বললেন, না, তবে এটা আমার এলাকার খাবার ছিল না। তাই আমি এটিকে পসন্দ করি না। তখন খালিদ (রাঃ) বলেন, ‘আমি সান্ডাটি টেনে নিয়ে খেলাম, আর রাসূলুল্লাহ (ছাঃ) আমার দিকে তাকিয়ে ছিলেন (বুখারী হা/৫৩৯১; মিশকাত হা/৪১১১)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘সান্ডা আমি খাই না, তবে আমি তা হারামও বলি না (বুখারী হা/৫৫৩৬)। অতএব সান্ডা খাওয়া হালাল, তবে কেউ খেতে না চাইলে সেটি তার ব্যক্তিগত অপসন্দের রুচির ব্যাপার। তবে কেউ সান্ডার উপর ক্বিয়াস করে গুঁইসাপ খাওয়া জায়েয মনে করলে তা ভুল হবে। কারণ গুঁইসাপ সরিসৃপ প্রজাতির সর্বভোজী প্রাণী এবং এদের কিছু প্রজাতি আক্রমণাত্মক ও বিষধর। অতএব তা বর্জনীয়।

প্রশ্নকারী : শাহিদুল ইসলাম, কালিহাতী, টাংগাইল।








বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (৪/৪০৪) : সূরা ইখলাছ একবার পড়লে পবিত্র কুরআন একবার খতম করার ছওয়াব পাওয়া যায়। উক্ত মর্মে ছহীহ হাদীছ আছে কি? সূরা ইখলাছের ফযীলত সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (১৪/৩৭৪) : ব্রেন ডেথ রোগীর অঙ্গ অন্য রোগীর দেহে প্রতিস্থাপন করার মাধ্যমে বহু রোগীর চিকিৎসা করা সম্ভব। এক্ষণে এরূপ রোগী স্বেচ্ছায় অঙ্গদান করতে পারবে কি?
প্রশ্ন (১/৪১) :কারো জন্য মাগফিরাত প্রার্থনার সময় তার রূহের মাগফিরাত কামনা করতে হবে নাকি সরাসরি ব্যক্তির মাগফিরাত কামনা করতে হবে?
প্রশ্ন (৩৭/৩৯৭) : ঢাকা বেতার কেন্দ্র থেকে বলা হয়েছে, আয়েশা (রাঃ)-এর বয়স যখন ৭ বছর, তখন আবুবকর (রাঃ) প্রথমে ওমর (রাঃ)-এর সঙ্গে, অতঃপর ওছমান (রাঃ)-এর সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তাঁরা অসম্মতি জানান। অতঃপর রাসূল (ছাঃ)-এর সাথে বিয়ের প্রস্তাব দেন। উক্ত বর্ণনা কি সঠিক? কারণ হাদীছে আছে, আল্লাহ তা‘আলা মা আয়েশা (রাঃ)-কে অনেক পূর্বেই স্বপ্নযোগে রাসূল (ছাঃ)-এর সাথে বিয়ে দিয়েছিলেন।
প্রশ্ন (২০/১০০) : আমাদের স্কুলের নিউট্রিশন ক্লাবে ছেলে মেয়ে উভয়ে একত্রে কাজ করতে হয়। শিক্ষিকাগণ জোরপূর্বক আমাদের বাধ্য করেন এতে অংশগ্রহণ করতে। এখানে ছেলেদের সাথে কথা বলতে হয়। পরামর্শ করতে হয়। তারা আমাদের দিকে তাকিয়ে কথা বলে। বাধ্যগতভাবে একত্রে কাজ করার জন্য গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (২৫/৩৮৫) : সামি‘আল্লাহু লিমান হামিদাহ কি কেবল ইমামই বলবে না মুক্তাদীও বলবে?
প্রশ্ন (৩৬/১১৬) : প্রাণীর ছবি খোদাই করা পাত্রে পানি খেলে উক্ত খাবার হারাম হয়ে যাবে কি?
প্রশ্ন (৩১/৩৯১) : আমরা জানি ছালাতে সতর ঢাকা একটি গুরুত্বপূর্ণ শর্ত। কিন্তু গৃহে ছালাত আদায়ের সময় অনেক মহিলাকে দেখা যায় তাদের পা, মাথা, পেট ইত্যাদির কিছু কিছু অংশ অনাবৃত থাকে। এভাবে আদায় করলে ছালাত কবুল হবে কি?
প্রশ্ন (১১/১১): আমি একটি মেয়েকে বিবাহ করতে চাই। কিন্তু মেয়ের পিতা রাযী হচ্ছে না। এমতাবস্থায় গ্রামের চেয়ারম্যান, মেম্বর অথবা অন্য কোন অভিভাবক মেয়ের ওলী হয়ে বিবাহ দিতে পারবেন কি?
প্রশ্ন (২৬/৩৪৬) : আলী (রাঃ) কি যয়নাব বিনতে জাহাশ ও উম্মে সালামা (রাঃ)-কে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন? তাদের জন্য তার থেকে উত্তম স্বামী পাওয়ার ব্যাপারে দো‘আ করেছিলেন এবং নিজের জন্যও তাদের চেয়ে উত্তম স্ত্রীর দো‘আ করেছিলেন। ফলে ফাতেমা (রাঃ)-এর সাথে তাঁর বিবাহ হয়? - -মু‘তাছিম বিল্লাহ, কলারোয়া, সাতক্ষীরা
প্রশ্ন (৩৬/১৯৬) : জুম‘আতুল বিদা‘ কাকে বলে? এর ফযীলত কি? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন?
প্রশ্ন (৩০/৩০) : ছালাতের সকল দো‘আ আরবী ভাষায় পড়তে হবে, মাতৃভাষায় পড়লে ছালাত কবুলযোগ্য হবে না- একথা সঠিক কি? এর পিছনে দলীল কি? - -জাহিদ আলী, চিরিরবন্দর, দিনাজপুর।
আরও
আরও
.