উত্তর : বিবাহের ঘোষণা দেওয়া ও প্রচার করা যরূরী (ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ৩২/১০২; ঊছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১৫)। রাসূল (ছাঃ) বলেন, তোমরা বিবাহের সংবাদ প্রচার কর, তোমরা বিবাহের সংবাদ প্রচার কর। কেননা এটি এমন সম্বন্ধ, যা ব্যভিচার নয় (ত্বাবারাণী কাবীর হা/৫২৯; ছহীহাহ হা/১৪৬৩)। তবে উদ্ভুত পরিস্থিতিতে মেয়ের পিতা ও দু’জন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ হ’লেই বিবাহ সিদ্ধ হবে। কারণ বিবাহের জন্য এই তিনটি বিষয় আবশ্যিক (ছহীহ ইবনু হিববান হা/৪০৭৫; ইরওয়া হা/১৮৬০, সনদ ছহীহ)। স্মর্তব্য যে, গোপন বিবাহের নামে যদি কেউ প্রচলিত কোর্ট ম্যারেজ করে বা মেয়ের ওলী ব্যতীত বিবাহ হয়, তবে তা বাতিল হবে (তিরমিযী হা/১১০২ প্রভৃতি; মিশকাত হা/৩১৩১)।

প্রশ্নকারী : নিয়ায মোর্শেদ, দস্তানাবাদ, নাটোর।







প্রশ্ন (৭/১২৭) : এক পিতা-মাতা তাদের মেয়েকে কোন এক ছেলের সাথে বিবাহ দিতে ওয়াদাবদ্ধ হয়। এর মধ্যে ডিভি লটারীর মাধ্যমে মেয়ের মা আমেরিকা যাওয়ার সুযোগ লাভ করে এবং সাথে সাথে মত পরিবর্তন করে উক্ত ছেলের সাথে তার মেয়ের বিবাহ দিতে অস্বীকৃতি জানায়। কিন্তু মেয়ে এটা না মেনে নিজে নিজেই উক্ত ছেলের সাথে কোর্টের মাধ্যমে বিয়ে করে ফেলে। কিছুদিন সংসারও করে। মেয়ের বাবা-মা এই বিয়ে মেনে নেয়নি। পরবর্তীতে মেয়ের উপর চাপ প্রয়োগ করে প্রথম স্বামীকে জোরপূর্বক তালাক দিয়ে অন্য এক ছেলের সাথে বিবাহ দেয়। বর্তমানে দ্বিতীয় স্বামীর সাথে ঘর সংসার করছে। তাদের দুইটি সন্তানও আছে। এক্ষণে তাদের বিয়ে সঠিক হয়েছে কি?
প্রশ্ন (৩২/১৯২) : শরী‘আতের কোন বিধান রহিত হয় কি? সশব্দে আমীন বলা, ক্বিয়াম অবস্থায় পায়ের সাথে পা মিলানো ইত্যাদি বিধানগুলো রহিত হয়ে গেছে কি?
প্রশ্ন (১০/৫০) : শ্যামুয়েল নামে কোন নবী কি দুনিয়াতে আগমন করেছিলেন? যদি এসে থাকেন, তবে তাঁর সংক্ষিপ্ত কাহিনী জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২/১৬২) : কচ্ছপ ও ব্যাঙ খাওয়া যাবে কি? কেউ খেয়ে ফেললে তার জন্য করণীয় কি? - -আব্দুল কুদ্দূস, পারিলা, পবা, রাজশাহী।
প্রশ্ন (৩৭/১৫৭) : কাছাকাছি (৪.৬ ও ৩.৫) বয়সের ২ বাচ্চা থাকার পর যদি অনিচ্ছাকৃত আবার গর্ভধারণ হয় এবং বাচ্চারা ছোট ও তাদের যত্নের অভাব হবে এই ভেবে যদি গর্ভপাত করানো হয় তবে কি সেটি পাপ হবে?
প্রশ্ন (২৩/২৬৩) : একাধিক স্ত্রী থাকাকালীন সফরে একজনকে নিয়ে যাওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (১৩/৩৭৩) : আমার তিন বছর বয়সে পিতা দ্বিতীয় বিবাহ করে আমার মাকে তালাক দেন। তারপর মা আমাকে এ পর্যন্ত নানা বাড়ি রেখে বড় করে সুপ্রতিষ্ঠিত করেছেন। এক্ষেত্রে পিতা কখনো কোন ভূমিকা পালন করেননি। এমনকি আমি যেন তার সম্পদের অংশ না পাই সেজন্য দ্বিতীয় স্ত্রীর কোন ছেলে না থাকায় সকল সম্পদ মেয়েদের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। এখন আমার বৃদ্ধ পিতা চান আমি তার দেখাশোনা এবং সার্বিক সহযোগিতা করি। কিন্তু মা চান আমি যেন তা না করি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১৬/১৬) : জনৈক লোকের শরীরে তাবীয থাকায় রাসূল (ছাঃ) তার বায়‘আত গ্রহণ করেননি। এর কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৭/৭) : আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটি বাক্য ১০০ বার করে পাঠ করার কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (২০/৪২০) : আমার জীবিত পিতা আমাদের দশ ভাইবোনের মধ্যে ভাইদের কাউকে বেশী কাউকে কম জমি লিখে দিয়েছেন এবং বোনদের কোন জমি দেননি। এক্ষণে তার করণীয় কি?
প্রশ্ন (৩১/৭১) : আমি স্ত্রী-সন্তান নিয়ে পিতা-মাতার সাথে একত্রে থাকি। স্ত্রী বারবার আলাদা হ’তে বলে। এমনকি সে সন্তান নিয়ে পিতার বাসায় চলে গেছে এবং পৃথক না হ’লে ফিরে আসবে না বলে জানিয়ে দিয়েছে। এদিকে পিতা-মাতাকে ছেড়ে আলাদা থাকবো বললে তারাও এতে রাযী নন। কারণ তাদের অন্য কোন সন্তান নেই। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩/২০৩) : মুশরিক বা হিন্দুদের দেওয়া হাদিয়া গ্রহণ করা যাবে কি?
আরও
আরও
.