উত্তর : নিশ্চিত জীবনের ঝুঁকি নিয়ে দেশে বা বিদেশে কোথাও ভ্রমণ করা যাবে না। কারণ এটা আত্মহননের শামিল। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না’ (বাক্বারাহ ২/১৯৫)। রাসূল (ছাঃ) বলেন, ‘কোন মুমিনের উচিত নয় নিজেকে অপমানের মুখে ঠেলে দেওয়া। জিজ্ঞেস করা হ’ল, হে আল্লাহর রাসূল! মানুষ কিভাবে নিজেকে অপমানিত করে? তিনি বললেন, ‘নিজেকে এমন বিপদের মুখোমুখি করা যার মোকাবেলা করার শক্তি তার নেই’ (তিরমিযী হা/২২৫৪; মিশকাত/২৫০৩;ছহীহাহ হা/৬১৩)। অপরদিকে রাষ্ট্রীয় নির্দেশনা কুরআন ও সুন্নাহ বিরোধী না হ’লে তা ভঙ্গ করা যাবে না (মুসলিম হা/১৮৩৯)।

অতএব জীবনের ঝুঁকি নিয়ে এবং রাষ্ট্রীয় বিধান অমান্য করে অবৈধ পথে জীবিকার সন্ধানে বিদেশ ভ্রমণ করা যাবে না। বরং রূযীর জন্য তাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে। কেননা তিনি বলেছেন, ‘আর ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোন প্রাণী নেই যার রিযিক আল্লাহর যিম্মায় নেই’ (হূদ ১১/৬)। তিনি বলেন, ‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উপায় বের করে দেন’। ‘আর তিনি তাকে তার ধারণাতীত উৎস থেকে রিযিক প্রদান করে থাকেন। বস্ত্তত যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান’ (তালাক ৬৫/২-৩)।

প্রশ্নকারী : নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৪০/১০০) : যাদের নেকী ও গুনাহ সমান হবে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?
প্রশ্ন (১৪/৯৪) : মসজিদ বা যে কোন প্রতিষ্ঠানের হিসাবরক্ষক নিজের প্রয়োজনে ক্যাশ থেকে ঋণ নিয়ে নিজের প্রয়োজনীয় কোন খরচ করতে পারবে কি?
প্রশ্ন (৩৪/৩১৪) : করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে কুনুতে নাযেলা পাঠ করা যাবে কি? - -শামসুল আলম, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২২/২২) : সিজদায় যাওয়ার সময় মাটিতে আগে হাঁটু না হাত রাখতে হবে?
প্রশ্ন (৩৫/৩১৫) : ঈমানের ছয়টি মৌলিক বিষয়ের উপর বিশ্বাস স্থাপনকারী মুসলিম কবরপূজা সহ বিভিন্ন প্রকার শিরকী কার্যকলাপে লিপ্ত হওয়া ব্যক্তি তওবা না করে মৃত্যুবরণ করলে অমুসলিমদের মত চিরস্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী হবে কি?
প্রশ্ন (২৭/১৪৭) : আল্লাহ তা‘আলা প্রত্যেক হিজরী শতাব্দীর শুরুতে একজন মুজাদ্দিদ প্রেরণ করেন। যিনি দ্বীনের সংস্কার করবেন (আবুদাঊদ)। হাদীছটি কি ছহীহ? বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ কে?
প্রশ্ন (১৮/৫৮) : তাহাজ্জুদ ও বিতরের ছালাতে ক্বিরাআত নীরবে না সরবে পাঠ করতে হবে?
প্রশ্ন (২০/৬০) : ইতিকাফ অবস্থায় মোবাইলে কথা বলা বা কোন আগন্তুক ব্যক্তি সাক্ষাৎ করতে এলে তার সাথে কথা বলা যাবে কি?
প্রশ্ন (৭/১৬৭) : আমাদের মসজিদে লেখা আছে জুম‘আর দিন আছর ছালাতের পর ‘আল্লাহুম্মা ছাল্লিআলা মুহাম্মাদীন নাবিয়িল উম্মী ওয়ালা আলীহী ওয়া ছাল্লাম তাসলীমা’- এ দরুদটি ৮০ বার পাঠ করলে মহান আল্লাহ ৮০ বছরের গুনাহ মাফ করে দেন এবং তার আমলনামায় ৮০ বছরের নফল ইবাদতের নেকী লেখা হবে। এর সত্যতা জানতে চাই। - .
প্রশ্ন (৩৪/৩৯৪) : ঈদগাহ নির্মাণ কাজে যাকাতের টাকা ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (৬/৩৬৬) : ছবিযুক্ত টাকা ও পরিচয়পত্র পকেটে রেখে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২১/৩৪১) : ওযূ করার সময় কানের কতটুকু পরিমাণ মাসাহ করতে হবে?
আরও
আরও
.