উত্তর : এমতাবস্থায় আন্তরিক তওবা করতে হবে। বার বার আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে এবং দান-ছাদাক্বার মাধ্যমে নিজেকে পবিত্র করার চেষ্টা করবে। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। তাতে তার কবরে পাপের বোঝা যুক্ত হবে না ইনশাআল্লাহ। কারণ রাসূল (ছাঃ) বলেন, অনুশোচনাই হ’ল তওবা। আর যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে, সে যেন গুনাহহীন ব্যক্তির মত (তাবারানী কাবীর হা/৭৭৫; ছহীহুল জামে‘ হা/৬৮০৩)। তবে এসব ক্ষেত্রে তার এবং তার উত্তরসূরীদের জন্য কর্তব্য হচ্ছে সম্ভবপর অশ্লীলতার উৎসগুলো মুছে ফেলা। কেননা তওবা না করলে বা কবুল না হ’লে এসমস্ত কাজ ‘গুনাহ-এ-জারিয়া’ বা চলমান পাপ হিসাবে অব্যাহত থাকে। রাসূল (ছাঃ) বলেন, ‘যে কেউ ইসলামে খারাপ কাজের পথ চালু করল, তার নিজের গুনাহের পাশাপাশি সে পথে যারা চলবে তাদের গুনাহও তার ওপর বর্তাবে (মুসলিম হা/১০১৭; মিশকাত হা/২১০)। 

প্রশ্নকারী : কামারুয্যামান, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।








বিষয়সমূহ: পাপ
প্রশ্ন (৬/১৬৬) : মহিলারা নিজ বাড়ীতে ই‘তিকাফ করতে পারে কি?
প্রশ্ন (৩৩/৪৩৩) : কাজের ক্ষেত্রে প্রয়োজনে সাময়িকভাবে টাখনুর নীচে কাপড় নামানো যাবে কি?
প্রশ্ন (২৭/১৮৭) : মুসলিম কোন দোকান না থাকায় অমুসলিম সুপার মার্কেট থেকে গরুর গোশত কিনে খাওয়া কি বৈধ হবে? জনৈক বন্ধু বলল, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খেলেই যথেষ্ট হবে।
প্রশ্ন (১২/৯২) : ইয়াযীদী সম্প্রদায় কারা? তাদের সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (২১/১৪১) : ‘আল্লাহপাক আদম (আঃ)-কে আপন আকৃতিতে সৃষ্টি করেছেন’ মর্মে বর্ণিত হাদীছটির প্রকৃত ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন। - -সোহরাব, বিরামপুর, দিনাজপুর।
প্রশ্ন (৩৫/১৯৫) : গাছের প্রথম ফল বরকতের আশায় মসজিদে বা গরীব-মিসকীনকে দান করা অথবা কোন আলেম ব্যক্তিকে খাওয়ানো যাবে কি?
প্রশ্ন (১৯/৪৫৯) : স্বামী-সন্তানহীন বিধবা নারী সক্ষম হলে তার জন্য কুরবানী করা কর্তব্য হবে কি? - -জাহিদ হাসান রাজিব , রাজশাহী।
প্রশ্ন (১৮/৪৫৮) : সামর্থ্যহীন পিতা-মাতা সন্তানের নিকট থেকে অর্থ নিয়ে হজ্জব্রত পালন করতে পারবেন কি?
প্রশ্ন (২১/১০১) : যৌথ ফ্যামিলিতে একত্রে থাকার কারণে পর্দা মেনে চললেও কাজ করার ক্ষেত্রে গায়রে মাহরামের সামনে কনুই পর্যন্ত দুই হাত, পায়ের গোড়ালী বা পাতা ঢেকে রাখা সম্ভব হয় না। এতে আমি গুনাহগার হব কি?
প্রশ্ন (৪/৪) : সহো সিজদা দেওয়ার বিধান কি? কেউ যদি তা দিতে ভুলে যায় এবং অনেকদিন পর তা স্মরণ হয় তার জন্য করণীয় কি? সহো সিজদা সালাম ফিরানোর পূর্বে না পরে দেওয়া উত্তম? - -জাহাঙ্গীর আলম, বাড্ডা, ঢাকা।
প্রশ্ন (৬/৩২৬) : আমরা ফলমূল বা খাদ্যদ্রব্য ক্রয় করতে গিয়ে অনেক সময় পরীক্ষা করার জন্য ফল মালিকের অনুমতি ব্যতীত ১/২টি ফল খেয়ে থাকি। এভাবে অনুমতি ব্যতীত ফল খাওয়া গুনাহ হবে কি?
প্রশ্ন (২০/১০০) : সূরা রহমানে আল্লাহ বলেন, ‘দুই পূর্ব এবং দুই পশ্চিমের রব’। আমরা জানি, পূর্ব এবং পশ্চিম একটি করে। উক্ত আয়াতের ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.