উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ মহানগর মেক্সিকো সিটি ভয়াবহ ভূ-ধস বা ‘ল্যান্ড সাবসিডেন্স’-এর মুখে পড়েছে। মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইসরো যৌথভাবে পরিচালিত ‘নিসার’ (NISAR) স্যাটেলাইটের নতুন রাডার চিত্রে দেখা গেছে, শহরটির কিছু অংশ প্রতি মাসে আধা ইঞ্চিরও বেশী নিচে দেবে যাচ্ছে। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে দ্রুত ডুবে যাওয়া রাজধানীগুলোর একটি। এই সংকটের মূল কারণ অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন। ২ কোটি ২০ লাখ মানুষের শহরটির প্রায় ৬০ শতাংশ পানির চাহিদা পূরণ হয় ভূগর্ভস্থ জলাধার থেকে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত পানি তোলার কারণে নিচের জলাধার ফাঁপা হয়ে পড়ছে এবং উপরের নরম কাদামাটির স্তর সংকুচিত হয়ে প্রতি বছর প্রায় ১০ ইঞ্চি হারে নিচে দেবে যাচ্ছে। এর ফলে শহরের রাস্তাঘাট, মেট্রোরেল ও ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে লাগামহীন নগরায়িত শহরটি অচিরেই স্থায়ীভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে এবং একসময় ‘ডে জিরো’ বা কল থেকে পানি আসাও সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।

[এ সমস্যা প্রায় সব দেশেই দেখা দিচ্ছে। মানুষ যত বেশী ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল হবে, ততবেশী ভূপৃষ্ঠ নীচে নেমে যাবে। অতএব পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের যথার্থ ভূমিকা রাখা আবশ্যক (স.স.)]







বাংলাদেশে বিচারাধীন কারাবন্দীর সংখ্যা এশিয়ার মধ্যে সর্বাধিক
মুসলমানদের জন্য জীবন দিব, তবু মাথা নত করব না : মমতা বন্দ্যোপাধ্যায়
নিঃসঙ্গতায় ডুবছে জাপান : ছয় মাসে একাকী মারা গেছে প্রায় ৪০ হাযার মানুষ!
দেশের প্রথম ভিক্ষুকমুক্ত যেলা ঘোষণা
দেশে ১২% সংখ্যালঘু, অথচ সরকারী চাকুরীতে ২৫%
ভালোবাসার অভাবে ভয়ানক ‘অভিমান’
মৌলভীবাজারে বিস্ময় জাগানো এক গাছে ‘পঞ্চব্রীহি’ ধান
লাখ টাকার গহনা ফিরিয়ে দিলেন রিকশাচালক মুহাম্মাদ নূর
বিশ্বে খেলাপি ঋণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়
কারাবন্দীরা এখন থেকে ভিডিও কলের মাধ্যমে স্বজনদের সাথে কথা বলতে পারবেন
ইউরোপে তাপপ্রবাহে ১০ দিনে ২৩০০ মৃত্যু
মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু
আরও
আরও
.