৫ই রামাযান ২৩শে ফেব্রুয়ারী সোমবার গোবিন্দগঞ্জ, গাইবান্ধা : অদ্য বাদ যোহর যেলার গোবিন্দগঞ্জ উপযেলাধীন টিএন্ডটি সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আওনুল মা‘বূদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম।

৯ই রামাযান ২৭শে ফেব্রুয়ারী শুক্রবার দক্ষিণ-বাপ্তা, ভোলা : অদ্য বাদ জুম‘আ যেলার সদর থানাধীন দক্ষিণ-বাপ্তা আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ রাক্বীবুল ইসলাম।

১০ই রামাযান ২৮শে ফেব্রুয়ারী শনিবার বগুড়া : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন ছোট বোলাইল আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মশীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রঊফ।

১০ই রামাযান ২৮শে ফেব্রুয়ারী শনিবার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ : অদ্য বাদ যোহর যেলার রূপগঞ্জ জি. কে একাডেমীতে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আ. ন. ম সাইফুল ইসলাম নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুন নূর।

১১ই রামাযান ১লা মার্চ রবিবার লালপুর, নাটোর : অদ্য বাদ আছর যেলার লালপুর থানাধীন বামনগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কালাম।

১১ই রামাযান ১লা মার্চ রবিবার পাঁচদোনা, নরসিংদী : অদ্য বাদ যোহর যেলা সদরের পাঁচদোনা বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি কাযী আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মাওলানা জালালুদ্দীন।

১২ই রামাযান ২রা মার্চ সোমবার ব্রাহ্মণবাড়িয়া : অদ্য বাদ আছর যেলা শহরের কাউতলীস্থ ফুডহাট রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন।

১৫ই রামাযান ৫ই মার্চ বৃহস্পতিবার চাঁদপুর : অদ্য বাদ যোহর যেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন আল-ইনছাফ একাডেমীর ৭ম তলার দাওয়াহ সেন্টারে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আতাউল্ল­াহ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ ও ঢাকা-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক তাসলীম সরকার।

১৬ই রামাযান ৬ই মার্চ শুক্রবার কুলাউড়া, মৌলভীবাজার : অদ্য বাদ জুম‘আ যেলার কুলাউড়া থানাধীন মসজিদুত তাওহীদ-এ মৌলভীবাজার যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ছাদিকুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন।

১৬ই রামাযান ৬ই মার্চ শুক্রবার পটুয়াখালী : অদ্য বাদ জুম‘আ যেলা শহরের আস-সুন্নাহ মাদ্রাসা কমপ্লেক্স মসজিদে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইঞ্জিনিয়ার মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনে’র কেন্দ্রীয় সহ-সভাপতি আবূদাঊদ।

১৬ই রামাযান ৬ই মার্চ শুক্রবার কক্সবাজার : অদ্য বাদ জুম‘আ যেলা শহরের বাজার ঘাটাস্থ হাফেয আহমাদ চৌধুরী জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ্যাডভোকেট শফীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও আল-‘আওনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাফীযুর রহমান।

১৬ই রামাযান ৬ই মার্চ শুক্রবার পতেঙ্গা, চট্টগ্রাম : অদ্য বাদ জুম‘আ নগরীর উত্তর পতেঙ্গাস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লে­ক্স জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয শেখ সা‘দীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ।

১৭ই রামাযান ৭ই মার্চ শনিবার কুমিল্লা : অদ্য বেলা ১১-টায় যেলার সদর থানাধীন শাসনগাছাস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লে­ক্স মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল্ল­াহ।

১৭ই রামাযান ৭ই মার্চ শনিবার খুলনা-দক্ষিণ : অদ্য বা‘দ যোহর যেলা শহরের গোবরচাকা মুহাম্মাদিয়া জামে মসজিদে খুলনা-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব।

১৭ই রামাযান ৭ই মার্চ শনিবার বাগেরহাট : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন কালদিয়া আল-মারকাযুল ইসলামী মাদ্রাসা মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

১৭ই রামাযান ৭ই মার্চ শনিবার, সিলেট : অদ্য বাদ যোহর যেলা শহরের শাহী ঈদগাহ সংলগ্ন হাদীছ ফাউন্ডেশন পাঠাগারে সিলেট-উত্তর ও দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট দক্ষিণ-এর সভাপতি জাবের আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন।

১৮ই রামাযান ৮ই মার্চ রবিবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য বেলা ১১-টায় মহানগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর শিক্ষক মিলনায়তনে রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও বাদ আছর শহরের হাতেম খান আহলেহাদীছ জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুন নূর ও অর্থ সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব।

১৮ই রামাযান ৮ই মার্চ রবিবার তেরখাদা, খুলনা-উত্তর : অদ্য দুপুর ১২-টায় যেলার তেরখাদা উপযেলাধীন তেরখাদা আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও সোনামণি’র কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা মুহাম্মাদ আযীযুর রহমান।

১৯শে রামাযান ৯ই মার্চ সোমবার গোপালগঞ্জ : অদ্য বাদ যোহর যেলার কোটালীপাড়া থানাধীন বর্ষাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম।

২৬শে রামাযান ১৬ই মার্চ সোমবার মাগুরা : অদ্য সকাল ১১-টায় যেলার সদর থানাধীন ঘোড়ানাছ আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ওয়াহীদুয্যামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।







মারকায সংবাদ (দাখিল পরীক্ষা ২০২১-এর ফলাফল)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল
কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০১৯
মারকায সংবাদ গ্রন্থপাঠ প্রতিযোগিতা
কর্মী সম্মেলন ২০১৫ (আছহাবে কাহফের যুবকদের মত দৃঢ়চিত্ত হও!) - -মুহতারাম আমীরে জামা‘আত
আবু তাহের মাস্টার ও মুহাম্মাদ মাহফূযুর রহমান (মৃত্যু সংবাদ)
ছিটমহলের শীতার্ত মানুষের পাশে আমীরে জামা‘আত - -মুহতারাম আমীরে জামা‘আত
আহলেহাদীছ একটি পথের নাম (যেলা সম্মেলন : নীলফামারী (পূর্ব-পশ্চিম) ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কুরআন মাজীদের হদর, মশক ও ছিফাত চর্চার বিশেষ প্রশিক্ষণ ব্যবহারিক জীবনে কুরআনের বিধান মেনে চলুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
কেন্দ্রীয় দাঈর সফর
আলোচনা সভা
আরও
আরও
.