উত্তর : বয়স ও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এমন অবস্থায় করণীয় হ’ল- ১. সপ্তাহে অন্তত ২ দিন (সোমবার ও বৃহস্পতিবার) ছিয়াম পালন করবে (বুখারী হা/১৮৯৪)। ২. দৃষ্টির হেফযত করা। মোবাইল বা ইন্টারনেটে অশালীন কিছু দেখা থেকে পুরোপুরি দূরে থাকা (আন‘আম ৬/১৫১)। ৩. প্রতি ছালাতের সিজদায় এবং শেষ বৈঠকে আল্লাহর কাছে পবিত্র থাকার জন্য সাহায্য চাওয়া। তাছাড়া ছালাত শেষে একাকী দু’হাত তুলে দো‘আ করা (আবুদাউদ হা/১৪৮৮; মিশকাত হা/২২৪৪)। ৪. নেকীর কাজে ব্যস্ত থাকা। সর্বদা পড়াশোনা, শরীরচর্চা বা সমাজসেবামূলক কাজে মনোনিবেশ করা। ৫. নির্জনতা পরিহার করা। ৬. ইসলামী সংগঠনের সাথে যুক্ত হয়ে দাওয়াতী কার্যক্রমে সম্পৃক্ত হওয়া (তিরমিযী হা/২৩১৭)। ৭. দ্বীনদার বন্ধুদের সাথে থাকা। যারা ছওয়াবের ও আমলের কথা মনে করিয়ে দিবে (আবুদাউদ হা/৪৮৩৩; মিশকাত হা/৫০১৯)। ৮. যখনই খারাপ চিন্তা আসবে, সাথে সাথে ‘আউযুবিল্লাহ’ পড়ে স্থান পরিবর্তন করা এবং মনে মনে আল্লাহর যিকর ও ইস্তিগফার করা। আল্লাহ বলেন, ‘আল্লাহর স্মরণেই কেবল হৃদয় প্রশান্ত হয়’ (রা‘দ ১৩/২৮)। ৯. সর্বদা মনে করবে যে, আল্লাহ আমাকে দেখছেন ও সব কথা শুনছেন এবং তিনি আমার মনের জানেন (মুসলিম, মিশকাত হা/২)।

প্রশ্নকারী : রেযওয়ান, নারায়ণগঞ্জ।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২১/১০১) : রাসূল (ছাঃ) কি নূরের না মাটির তৈরী? তিনি যে নূরের তৈরী সূরা মায়েদার ১৫নং আয়াত কি তার প্রমাণ নয়? বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (১৯/৪১৯) : ঈদুল আযহার দিনে পৃথকভাবে ছাগল কুরবানী দিয়ে সন্তানের আক্বীক্বা করা যাবে কি?
প্রশ্ন (৩৩/৪৩৩) : কুরআন ও হাদীছের মধ্যে ফরয, ওয়াজিব, সুন্নাত ও নফল বুঝার মাপকাঠি কি?
প্রশ্ন (২৩/১৮৩) : বাড়ীতে প্রবেশের দো‘আ হিসাবে বর্ণিত ‘হে আল্লাহ! আমি তোমার নিকট আগমন ও নির্গমনের মঙ্গল চাই’ দো‘আটি কি ছহীহ? - -আব্দুল মান্নান, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (১৫/৪৫৫) : একটি কবরে একাধিক ব্যক্তিকে দাফন করা যাবে কি? - -পারভিন বেগম, হেতম খাঁ, কলাবাগান, রাজশাহী।
প্রশ্ন (১২/১২) : আমাদের কারখানায় বিদেশী নারীদের নানা ডিজাইনের শরী‘আত বিরোধী পোষাক বানাতে হয়। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৪/৮৪) : আমার বয়স ২৯। একটি মেয়েকে আমি পসন্দ করি। সে ও তার পরিবার, আমার মা এবং আত্মীয়-স্বজনও রাযী। কিন্তু আমার পিতা কোনভাবেই রাযী নন। তিনি তার নিজ পসন্দ মোতাবেক বিবাহ দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। অনেক বুঝানোর পরও কোন কাজ হয়নি। এক্ষণে ছেলেকে এভাবে বাধ্য করা পিতার জন্য যুলুম নয় কি? পিতার অমতে আমি বিবাহ করতে পারব কি?
প্রশ্ন (৩১/৩৯১) : জনৈক ব্যক্তি বলেন, পিতা-মাতা মারা গেলেও তারা জীবিত ছেলে-মেয়েদের পাপের ভাগীদার হবে এবং কবরে শাস্তি পাবে। কথাটির সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৯/৩৯) : বাংলাদেশে প্রচলিত ইসলামী ব্যাংকগুলোতে বিনিয়োগ করা কি জায়েয?
প্রশ্ন (৫/২৪৫) : জনৈক মহিলার বিবাহের পর স্বামীর সাথে শারীরিক কোন সম্পর্ক হয়নি এবং দীর্ঘদিন (৫ বছর) স্বামী থেকে পৃথক আছে। এক্ষণে সে ইচ্ছা করলে স্বামীকে ডিভোর্স দিয়ে একই বৈঠকে অন্যত্র বিবাহ করতে পারে কি?
প্রশ্ন (৩৬/৭৬) : ‘কথার পূর্বেই সালাম’ মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩৫/২৭৫) : দুধ মায়ের সম্পদের ভাগ কি দুধ সন্তান পাবে?
আরও
আরও
.