উত্তর: থ্যালাসেমিয়া, এইডস ইত্যাদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা শহীদের মর্যাদা পাবেন কিনা এ মর্মে হাদীছে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় না। তবে দুরারোগ্য ব্যাধিতে ধৈর্যধারণকারী ব্যক্তি যদি ঈমানের ওপর মৃত্যুবরণ করে, তাহ’লে তার গুনাহ মাফ হয়, সে বিশেষ মর্যাদা পায় এবং জান্নাত তার জন্য সহজ হয়ে যায় (বুখারী হা/৫৬৪১)। রাসূল (ছাঃ) বলেন, শহীদ পাঁচ ধরনের-যিনি মহামারীতে মারা যান, যিনি পেটের পীড়ায় মৃত্যুবরণ করেন, যিনি পানিতে ডুবে মারা যান, যিনি বাড়ি ধ্বংস হয়ে মারা যান এবং যিনি আল্লাহর পথে শহীদ হন (বুখারী হা/৬৫৩; মিশকাত হা/১৫৪৬)।

প্রশ্নকারী : মিশকাত মাশফী, চকমামারোজপুর, গাইবান্ধা।








বিষয়সমূহ: চিকিৎসা
প্রশ্ন (২৯/৩৪৯) : একজন ব্যক্তি রোড এক্সিডেন্ট করে জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে আইসিইউতে ছয়দিন থাকার পর মৃত্যুবরণ করে। এভাবে মৃত্যুবরণ করা শহীদি মৃত্যু হিসাবে গণ্য হবে কি?
প্রশ্ন (২২/৪২২) : আমরা তিন ভাই পৃথকভাবে সংসার পরিচালনা করি এবং পিতা-মাতাও আলাদা থাকেন। আমরা সবাই মিলে তাঁদের ভরণ-পোষণের জন্য প্রতি মাসে একটি নির্ধারিত পরিমাণ অর্থ দিয়ে থাকি। এ অবস্থায় আমাদের যাকাতের অর্থ পিতা-মাতাকে দেয়া যাবে কি?
প্রশ্ন (৩১/১৯১) : মুখে উচ্চারণ করে নিয়ত পাঠ করার উদ্ভব কখন থেকে হয়? - -রফীকুল ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৩২/২৩২) : ঈদুল আযহার দিন ছিয়াম পালনে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৭/৩৯৭) : বিবাহ করলে পিতা-মাতা থেকে বাসা আলাদা করে নিতে হবে। শরী‘আতে এরূপ কোন নির্দেশনা আছে কি? - -তাওয়াবুল হক, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২১/৪৬১) : একজন সন্তানহীনা বিধবা তার স্বামীর পরিত্যক্ত সম্পত্তির কত অংশ পাবে? দেশের আইনই বা কত অংশ দিচ্ছে ?
প্রশ্ন (১/১৬১) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে ২ বছর পূর্বে তালাক দিয়েছে, কিন্তু এখনো তার বিবাহ হয়নি। এক্ষণে ঐ ব্যক্তি তার স্ত্রীকে পূনরায় বিবাহ করতে পারবে কি?
প্রশ্ন (১৭/৩৩৭) : পিতা-মাতা ছাড়াছাড়ি হওয়ার পর আমি পিতার কাছে থাকি। মায়ের অন্যত্র বিবাহ হয়েছে এবং সাবালক সন্তান আছে। এক্ষণে পিতা-মাতার প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি কাকে প্রাধান্য দিব?
প্রশ্ন (৭/২৮৭) : ফেসবুক চ্যাটের কারণে স্ত্রীর সাথে মনোমালিন্যের পর আমি ফেসবুক ব্যবহার করব না বলে কসম করি। বর্তমানে আমি তার সম্মতিতে ফেসবুক ব্যবহার করছি। এক্ষণে উক্ত কসম ভঙ্গের কারণে কোন কাফফারা দিতে হবে কি?
প্রশ্ন (২৩/২২৩) : কোন ব্যক্তির মৃত্যুর পর আমরা বিভিন্নভাবে শোক ও দুঃখ প্রকাশ করি, তার পাশে বসে কুরআন পাঠ করি, গরম পানি দিয়ে তাকে গোসল দেই। এই সমস্ত কাজ কি মৃত ব্যক্তি বুঝতে পারে? কুরআন ও ছহীহ হাদীছের আলোকে উত্তর দানে বাধিত করবেন।
প্রশ্ন (১৮/৫৮) : পুরুষের পক্ষ থেকে কোন নারী বদলী হজ্জ পালন করতে পারবে কি? - -সিরাজুম মুনীরা, রাজশাহী।
প্রশ্ন (৩১/১৫১) : বিভিন্ন হাদীছে আল্লাহ তা‘আলা বা রাসূল (ছাঃ)-এর পক্ষ থেকে লা‘নত করা হয়েছে। এর দ্বারা কি বুঝানো হয়েছে? লা‘নত-এর পরকালীন শাস্তি কি?
আরও
আরও
.