উত্তর : যদি কেউ স্রেফ অবহেলা ও অলসতা বশে ইচ্ছাকৃতভাবে রামাযানের ছিয়াম পরিত্যাগ করে, তাহ’লে সে হবে ‘কবীরা গোনাহগার’। বিশুদ্ধচিত্তে তওবা না করা পর্যন্ত তার ঐ পাপের কোন ক্ষমা নেই। তাকে অনুতপ্ত হৃদয়ে তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে এবং যথা নিয়মে রামাযানের ছিয়াম পালন শুরু করতে হবে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১০/১৪৩)। তার পিছনের ছিয়ামের ক্বাযা আদায়ের প্রয়োজন নেই (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৯/৮৯; দ্র. ‘ছিয়াম ও ক্বিয়াম’ বই)। উমরী ক্বাযা বলে কোন কথা শরী‘আতে নেই। আর অজ্ঞতাবশত আদায় না করে থাকলে উক্ত এক বছরের ৩০টি ছিয়াম ক্বাযা আদায় করবে। এজন্য কোন কাফফারার প্রয়োজন নেই (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১৬/২১৮; উছায়মীন, মাজমূউল ফাতাওয়া ১৯/১৩)।

প্রশ্নকারী : রাক্বীবুল হাসান, বাড্ডা, ঢাকা।








বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
প্রশ্ন (৩১/২৩১) : হজ্জের সময় যে সব তাসবীহ পাঠ করা হয় সেগুলো বাড়ীতে পড়া যাবে কি? পড়া গেলে কোন সময় পড়তে হবে?
প্রশ্ন (৩০/৭০) : তিনবেলা খাদ্যগ্রহণের সুন্নাতী কোন সময় রয়েছে কি? - -ছাকিবুল ইসলাম, রাজশাহী।
প্রশ্ন (২২/১৮২) : কুরআন পাঠরত অবস্থায় কিছুক্ষণ বিরতি নেওয়ার পর পুনরায় কোন আয়াত থেকে পাঠ শুরু করলে ‘আ‘ঊযুবিল্লাহ’ না ‘বিসমিল্লাহ’ দিয়ে শুরু করতে হবে? এছাড়া বক্তব্যের মাঝে বা কোন কুরআনী দো‘আ পাঠের শুরুতে কিছু পাঠ করতে হবে কি?
প্রশ্ন (৬/৬) : সফরে ৩ জনে মিলে কুরবানী করলে গোশত কি ৩ ভাগ না ৭ ভাগ করতে হবে? - -শারাফাত, ঢাকা।
প্রশ্ন (৩৮/১৯৮) : মুহাম্মাদ (ছাঃ)-এর উপর দরূদ পাঠের ক্ষেত্রে সংক্ষেপে ‘আল্লাহুম্মা ছাল্লি আলা মুহাম্মাদ’, ‘ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বা ‘আল্লাহুম্মা ছাল্লে আলা মুহাম্মাদিউ ওয়া‘লা আলে মুহাম্মাদ’ ইত্যাদি বলা যাবে কি?
প্রশ্ন (২৩/২৬৩) : রামাযান মাসে শয়তানের পায়ে শিকল দেয়া থাকে তবুও কেন মানুষ পাপ কাজ করে?
প্রশ্ন (১১/৪৫১) : ইহরাম অবস্থায় বা তাওয়াফের সময় মহিলারা নেক্বাব বা হাতমোজা পরিধান করলে হজ্জ বা ওমরার কোন ক্ষতি হবে কি? - -আফীফা খাতূন, শ্যামপুর, ঢাকা।
প্রশ্ন (২১/৩৮১) : নাবালক শিশু কুরআন মুখস্থে ও পড়ায় অধিক যোগ্য হলে ফরয বা নফল ছালাতে ইমামতি করতে পারবে কি? - নাছিরুদ্দীন, খুলনা।
প্রশ্ন (২৩/২২৩) : কোন ব্যক্তির মৃত্যুর পর আমরা বিভিন্নভাবে শোক ও দুঃখ প্রকাশ করি, তার পাশে বসে কুরআন পাঠ করি, গরম পানি দিয়ে তাকে গোসল দেই। এই সমস্ত কাজ কি মৃত ব্যক্তি বুঝতে পারে? কুরআন ও ছহীহ হাদীছের আলোকে উত্তর দানে বাধিত করবেন।
প্রশ্ন (০৮/৪০৮) : ইসলামে একাধিক বিবাহ জায়েয থাকা সত্ত্বেও রাসূল (ছাঃ) কর্তৃক আলী (রাঃ)-কে ফাতেমা (রাঃ) থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করতে নিষেধ করার কারণ কি ছিল? - আব্দুল্লাহ, আবুধাবী, আরব আমিরাত।
প্রশ্ন (১৭/৪১৭) : ঈদায়নের তাকবীর সমূহ ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত কি?
প্রশ্ন (৩৮/৩৯৮) : আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে হিসাবরক্ষক পদে আছি। প্রতিষ্ঠানের মূলধন ব্যাংক থেকে ঋণ নেওয়া। ব্যবসার সকল লেনদেনের কাজ আমি একাই করে থাকি। এক্ষণে আমার বেতন হালাল হচ্ছে কি?
আরও
আরও
.