উত্তর : শিশুর জন্য শরী‘আতের বিধান প্রযোজ্য নয়। এক্ষণে শিশুর হাঁচির জওয়াবে অভিভাবকের ‘বারাকাল্লাহু ফীক’ বলা সম্পর্কে যে হাদীছ বর্ণিত হয়েছে তা ‘মুনকার’। সুতরাং এটাকে সুন্নাত বা মুস্তাহাব বলা যাবে না। বরং কেউ চাইলে সাধারণ ভাবে শিশুর জন্য দো‘আ হিসাবে ‘বারাকাল্লাহ ফীক’ সহ যেকোন কল্যাণমূলক দো‘আ পাঠ করতে পারে। যেমন আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লে হাল’ (তিরমিযী হা/২৭৩৮, সনদ ছহীহ)।

উল্লেখ্য যে, কেউ কেউ মনে করেন শিশুর পক্ষ থেকে তার মা বা আত্মীয়রা আলহামদুলিল্লাহ পাঠ করবে। কিন্তু এর পক্ষে কোন দলীল নেই। কারণ প্রথমত শিশুর উপর কোন ইবাদত প্রযোজ্য নয়। দ্বিতীয়ত কেবল শারীরিক ইবাদতে বদলীর বিধান নেই। সুতরাং শিশুর কল্যাণের জন্য যেকোন দো‘আ পাঠ করতে পারে (ইবনুল মুফলেহ, আল-আদাবুশ শারঈয়া ২/৩৪৩)।

প্রশ্নকারী : ডা. আব্দুল মতীন,

নওদাপাড়া, রাজশাহী







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (২/২০২) :কুরআন তেলাওয়াতের সময় নারীদের ছালাতের মত পর্দা করা বা পুরুষের সতর ঢাকা ও উত্তম পোষাক পরিধান যরূরী কি?
প্রশ্ন (১৩/২৫৩) : আল্লাহর বিধান অনুযায়ী যে রাষ্ট্র পরিচালিত হয় না সে রাষ্ট্রের প্রশাসনিক পদে বিশেষতঃ পুলিশ প্রশাসনে চাকুরী করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৫/২৭৫) : পেশাব করার পরে কিছু অংশ কাপড়ে লেগে যায় বলে মনে হয়। এমতাবস্থায় করণীয় কি?
প্রশ্ন (৩২/৩২) : আমরা কেবল তিনবোন। ভাই নেই। আমার পিতারা পাঁচ ভাইবোন। আমার পিতা জীবদ্দশায় আমাদের তিন বোনের নামে সমুদয় সম্পদ রেজিস্ট্রি করে দিয়েছেন। আমার এক মামা বলেছেন এটা ঠিক হয়নি। তিনি অন্য ওয়ারিছদের হক বঞ্চিত করেছেন। মসজিদের ইমাম ছাহেব বলেছেন, জীবদ্দশায় পিতা সন্তানদের মধ্যে যেকোন সম্পদ সমানভাবে ভাগ করে দিতে পারেন। এ বিষয়ে সমাধান কি?
প্রশ্ন (১৮/৪১৮) : কাপড়ে ও দেহের কোন অংশে মযী লেগে গেলে করণীয় কি? ধুয়ে ফেলতে হবে না পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হবে?
প্রশ্ন (৩৯/১৫৯) : মানুষ যখন ঘুমায় তখন তার রূহ দেহে অবস্থান করে কি? - -মীযানুর রহমান, চোরকোল, ঝিনাইদহ।
প্রশ্ন (৩৭/২৭৭) : যে ব্যক্তি রোযাদারকে পানি পান করাবে তাকে আল্লাহ হাউয কাওছারের পানি পান করাবেন’ এবং ‘যে ব্যক্তি রোযাদারকে ইফতার করাবে আল্লাহ তার গুনাহ সমূহ মাফ করে দিবেন আর জাহান্নাম থেকে মুক্তি দান করবেন’। উক্ত হাদীছদ্বয়ের সনদ সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (৫/৩২৫) : অসুস্থতার কারণে ইমাম বসে ছালাত আদায় করলে মুক্তাদীরা দাঁড়িয়ে ছালাত আদায় করতে পারবে কি? হাদীছটির ইবারতসহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৬/১১৬) : আমার বন্ধু ১৫-১৬ বছর বয়সে সমকামিতায় লিপ্ত ছিল। বর্তমানে সে সবকিছু ত্যাগ করেছে এবং নিয়মিত ছালাত আদায় করছে। কিন্তু কয়েক বছর যাবৎ সে তার অপরাধ নিয়ে ভীষণভাবে চিন্তিত। আগামীতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হ’লে তাকে স্বউদ্যোগে শাস্তি গ্রহণ করতে হবে কি-না সেটা নিয়েও সে ভীত। এক্ষণে তার করণীয় কি?
প্রশ্ন (৩০/১৫০) : কাঁকড়া খাওয়া ও এর ব্যবসা করা যাবে কি?
প্রশ্ন (৩৬/৩১৬) : কাফির-মুশরিকেরা দো‘আ করলে তাদের দো‘আ কবুল হয় কি?
প্রশ্ন (১৮/১৩৮) : ছালাতের উদ্দেশ্যে বের হওয়া থেকে শুরু করে ছালাত শেষে বেরিয়ে আসা পর্যন্ত কি কি আদব রক্ষা করা মুছল্লীদের জন্য আবশ্যক?
আরও
আরও
.