উত্তর : এমতাবস্থায় সে ধারাবাহিকভাবে ক্বাযা আদায় করবে। খন্দকের যুদ্ধের দিন বাধ্যগত অবস্থায় পরপর চার ওয়াক্ত ছালাত ক্বাযা হয়ে যায়। তখন রাসূল (ছাঃ) ধারাবাহিকভাবে ক্বাযা আদায় করেন (‘সীরাতুর রাসূল (ছাঃ) ‘খন্দক যুদ্ধের উল্লেখযোগ্য বিষয় সমূহ’-৯)। ইবনু মাসঊদ (রাঃ) বলেন, নিশ্চয়ই খন্দকের যুদ্ধের দিন মুশরিকরা নবী করীম (ছাঃ)-কে চার ওয়াক্ত ছালাত (আদায়ে) বাধাগ্রস্ত করেছিল। অতঃপর তিনি বেলালকে নির্দেশ দিলেন, ফলে তিনি আযান দিলেন। এরপর তিনি এক্বামত দিলেন এবং যোহর পড়লেন। এরপর এক্বামত দিলেন এবং আছর পড়লেন। এরপর এক্বামত দিলেন এবং মাগরিব পড়লেন। এরপর ইকামত দিলেন এবং এশা পড়লেন’ (নাসাঈ হা/৬৬২)। এতে বুঝা যায় যে, পাঁচ ওয়াক্ত ক্বাযা ছালাত এক সাথে পরপর পৃথক এক্বামত দিয়ে পড়া যায় অথবা প্রতি ওয়াক্ত ছালাতের আগে বা পরে পড়া যায়।

ছালাত তরক করাকে হাদীছে ‘কুফরী’ হিসাবে বর্ণনা করা হয়েছে (মুসলিম, মিশকাত হা/৫৬৯)। অতএব যারা ইচ্ছাকৃতভাবে ছালাত ছেড়ে দিবে, তাদের অনুতপ্ত হয়ে খালেছ অন্তরে তওবা করতে হবে এবং কখনই একাজ করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হ’তে হবে (ইবনু তায়মিয়াহ, মিনহাজুস সুন্নাহ, ৫/২৩৩; ইবনুল ক্বাইয়িম, আছ-ছালাত ৬৭-১০৯; শাওকানী, নায়লুল আওত্বার ২/২৬)।

প্রশ্নকারী : আব্দুর রহমান, লালবাগ, দিনাজপুর।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১৬/৪৫৬) : ‘সত্য কথাই তিতা’। হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (১৩/২৯৩) : সম্প্রতি আমার মা মারা গেছেন। মৃত্যুর ৪র্থ দিনে আমাদের পরিবারের লোকজন মহিলা তা‘লীম, শিরণী খাওয়া এবং পরবর্তীতে কালেমা খতম, চল্লিশা খানা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এসব জায়েয হবে কি? মৃত ব্যক্তির জন্য শরী‘আতসম্মত করণীয় কি কি? - -ছাকিবুল ইসলামমিরপুর, ঢাকা।
প্রশ্ন (৩৬/৭৬) : হজ্জ পালনকালে মীক্বাতের বাইরে গেলে পুনরায় মক্কায় প্রবেশের সময় ইহরাম বাঁধা আবশ্যক কি? ইহরাম ব্যতীত প্রবেশ করলে দম দিতে হবে কি?
প্রশ্ন (২৭/১৮৭) : অর্থ বা মর্ম না বুঝে কেবল কুরআন হেফয করলে নেকী পাওয়া যাবে কি? আর কুরআনের সর্বনিম্ন কতটুকু অংশ হেফয করলে হাফেযের মর্যাদা পাওয়া যাবে?
প্রশ্ন (৩৭/১৫৭) : মাসবূক ব্যক্তি ইমাম হ’তে পারবে কি?
প্রশ্ন (১২/৫২) : মাগরিবের ছালাতের এক ঘণ্টার বেশী সময় পর এশার ওয়াক্ত শুরু হয়। এক্ষণে অন্যান্য ওয়াক্তের মত মাগরিবও কি এশার পূর্ব পর্যন্ত আদায় করা যাবে? - -মাহবূব আলম, গাযীপুর।
প্রশ্ন (৪/৮৪) : আমার বাবা-মায়ের বিচ্ছেদের পর উভয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। বাবার দ্বিতীয় সংসারে এক ভাই ও বোন আছে। আর মায়ের দ্বিতীয় সংসারে এক ভাই ও বোন আছে। আমার সৎপিতাও সবসময় আমাকে ছেলের মতই দেখেন। আমি দুই পরিবারকেই সহযোগিতা করি। ইসলামী হক ও অগ্রাধিকারের দিক থেকে কাদের প্রতি আমার বেশি দায়িত্ব রয়েছে?
প্রশ্ন (৪/১২৪) : অনেকে বলে থাকে যে, রাতের অন্ধকারে ছালাত আদায় করা ঠিক নয়, বরং আলো জ্বালিয়ে ছালাত আদায় করতে হবে। এ বক্তব্য সঠিক কি-না জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৩/৬৩) : ঋতু অবস্থায় ছালাত ও ছিয়াম থেকে বিরত থাকতে হয়। কুরআন তেলাওয়াত থেকেও কি বিরত থাকতে হবে?
প্রশ্ন (১৫/১৭৫) : ফজরের আযানের পূর্বে মানুষকে জাগিয়ে দেওয়ার জন্য মসজিদের মাইকে কুরআন তেলাওয়াত, দো‘আ বা ইসলামী গান গাওয়া যাবে কি? - -নাছিরুদ্দীন, বায়া, রাজশাহী।
প্রশ্ন (৬/১২৬) : কা‘বা ঘরের দরজায় কে প্রথম সোনার প্রলেপ দেয়? এটি কি শরী‘আতসম্মত? - -তহীরুয্যামান, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (২০/৩৮০) : ব্যবসা পণ্যের মোড়কে বিভিন্ন ছবি দেওয়া থাকে। এমতাবস্থায় করণীয় কি? ঐ সকল পণ্য কি বিক্রি করা যাবে?
আরও
আরও
.