উত্তর :  সূরা বাক্বারার প্রথম পাঁচ আয়াত পাঠের বিশেষ কোন ফযীলত হাদীছে বর্ণিত হয়নি। সূরা বাক্বারার প্রথম চার আয়াত, আয়াতুল কুরসী, শেষ তিন আয়াত, আলে ইমরানের প্রথম আয়াত পাঠের ফযীলত সম্পর্কে একটি বর্ণনা পাওয়া যায়, যেটি অত্যন্ত যঈফ (আহমাদ হা/২১২১২; মাজমা‘উয যাওয়ায়েদ হা/৮৪৬৮)। তাছাড়া ইবনু মাসঊদ (রাঃ) থেকে মাওকূফ সূত্রে সূরা বাক্বারার প্রথম চার আয়াতসহ মোট দশ আয়াতের ফযীলত সম্পর্কে একটি বর্ণনা পাওয়া যায়, এটিও যঈফ (দারেমী হা/৩৩৮৩)। অতএব উক্ত বিষয়ে কোন ছহীহ হাদীছ না থাকায় তার উপর আমল করা যাবে না। তবে সূরা বাক্বারাহ, আয়াতুল কুরসী ও বাক্বারার শেষ দু’আয়াত পাঠের বিশেষ ফযীলত সম্পর্কে একাধিক ছহীহ হাদীছ রয়েছে। সেকারণ এগুলির উপর আমল করা কর্তব্য।

 প্রশ্নকারী : মুমিনুল ইসলাম, দামুড়হুদা, চুয়াডাঙ্গা।







প্রশ্ন (১৫/৫৫) : আমাদের এলাকায় মাইয়েতের সম্পদ দ্বারা জানাযায় অংশগ্রহণকারীদের জন্য খাবারের আয়োজন করা হয়। এরূপ কাজ জায়েয হবে কি? এছাড়া কোন নির্দিষ্ট দিন ধার্য ব্যতীত মৃতের পক্ষ থেকে খানার আয়োজন করা যাবে কি? - -ফখরুল ইসলাম, মাহিলাড়া, গৌরনদী, বরিশাল।
প্রশ্ন (৩৭/১৯৭) : বিবাহের পর মেয়ের পিতা জামাই বাড়ির জন্য বেশ কিছু আসবাবপত্র কিনে দেয় এবং জামাইকে কিছু টাকা দেয়। জামাইয়ের জন্য এটা গ্রহণ করা জায়েয হবে কি? নিয়ে ফেললে করণীয় কি?
প্রশ্ন (৩৬/৩৫৬) : রামাযান মাসে লায়লাতুল ক্বদরের বেজোড় রাত্রিগুলোতে ওয়ায-নছীহত করে তারপর ইবাদত করা হয়। এই রাতে ওয়ায করে সময় ব্যয় করা কি হাদীছ সম্মত? - -হাফেয শহীদুল ইসলাম বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
প্রশ্ন (১৯/২১৯) : হাতির গোশত খাওয়া যাবে কী?
প্রশ্ন (২৭/৪৬৭) : হাদীছে উত্তমরূপে ওযূ করে কেবল ছালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগমনকারীর জন্য বিশেষ পুরস্কারের কথা বর্ণিত হয়েছে। এর ব্যাখ্যা ও তাৎপর্য কি? - -যহীর শেখ, আসাম, ভারত।
প্রশ্ন (৯/২৪৯) : শরী‘আতে প্রাণীর ছবি ঘরে রাখতে নিষেধ করা হয়েছে। এক্ষণে যেহেতু গাছ-পালারও প্রাণ রয়েছে, সেহেতু গাছ-পালা ঘরে রাখা যাবে কি?
প্রশ্ন (১৬/২৯৬) : রাসূল (ছাঃ)-এর ছাহাবীগণের সংখ্যা কত ছিল?
প্রশ্ন (৭/৪৪৭) : জনৈকা মহিলা ঢাকায় থাকে এবং তার স্বামী রাজশাহীতে চাকুরী করে ও সেখানেই থাকে। মহিলা মাঝে মাঝে স্বামীর কাছে গিয়ে ৩/৪ দিন থাকে। এসময় সে ছালাত ক্বছর করতে পারবে কি?
প্রশ্ন (৩৯/৩৭৯) : জনৈক আলেম বলেন, রাসূল (ছাঃ) বলেছেন যে, রামাযান মাসে ইতিকাফকারী দু’টি হজ্জ ও দু’টি ওমরাহ করার সমপরিমাণ নেকী পায়। এর কোন সত্যতা আছে কি? - -মাহমূদ সরদার, পিরোজপুর।
প্রশ্ন (১৪/৪৫৪) : তাজবীদ শিক্ষা ব্যতীত কুরআন পাঠ করা জায়েয কি?
প্রশ্নঃ (১০/২১০) : মানুষকে আল্লাহ তা‘আলা কী দ্বারা সৃষ্টি করেছেন? কোন আয়াতে এসেছে পানি দ্বারা (ফুরক্বান ৫৪)। আবার কোন আয়াতে এসেছে, মাটি দ্বারা (ত্বোয়াহা ৫৫; রহমান ১৪)। সঠিক সমাধান দানে বাধিত করবেন।
প্রশ্ন (২০/১৪০) : ব্যবসায়ের মূলনীতি কি? দলীলভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.