উত্তর : এদের আক্বীদা ভ্রান্ত ফিরক্বা খারেজীদের আক্বীদার সাথে অধিক সামঞ্জস্যশীল। এই ভ্রান্ত মতবাদটি হিজরী ১ম শতকে বছরায় জন্মলাভ করে। আব্দুল্লাহ বিন ইবায আত-তামীমীর নামে মতবাদটির জন্ম হলেও আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ)-এর প্রখ্যাত ছাত্র জাবের বিন যায়েদ (২২-৯৩ হিঃ)-এর হাতেই মতবাদটি প্রসার লাভ করে। বর্তমান ওমানের ৮৭ ভাগ মুসলমানের মধ্যে ৭০ ভাগ এই মতবাদের অনুসারী। তাদের উল্লেখযোগ্য আক্বীদা হ’ল- (১) তাদের একদল আল্লাহর সকল গুণাবলীকে অস্বীকার করে। তাদের ধারণা মতে আল্লাহর গুণাবলীর দ্বারা আল্লাহকেই বুঝায়। কারণ আল্লাহ জানেন, বা শুনেন, বা দেখেন, বা ক্ষমতাবান বললে সৃষ্টির সাথে সাদৃশ্য হয়। (২) তারা আল্লাহর উপরে থাকাকে এবং আরশের উপরে সমুন্নীত হওয়াকে অস্বীকার করে এবং বলে যে, আল্লাহ সর্বত্র বিরাজমান (যা কুরআন ও হাদীছের ঘোর বিরোধী)। (৩) তারা পরকালে জান্নাতীদের আল্লাহকে দেখার বিষয়কে অস্বীকার করে (৪) তাদের মতে কুরআন মাখলূক বা সৃষ্ট। এটি সরাসরি আল্লাহর বাণী নয় (৫) তাদের একদল লোক কবরের আযাবকে অস্বীকার করে (৬) তাদের মতে ক্বিয়ামতের দিন রাসূল (ছাঃ)-এর শাফা‘আত হবে শুধুমাত্র মুত্তাক্বীদের জন্য, পাপীদের জন্য নয়। (৭) তারা পুলছিরাত ও মীযানের পাল্লাকে অস্বীকার করে। (বিস্তারিত দ্রঃ ড. গালিব বিন আলী আল-‘এওয়াজী, ফিরাক্ব মু‘আছারাহ ১/১৮৮-১৯৩; মুছত্বাফা বিন মুহাম্মাদ, আল-উছূল ওয়া তারীখুল ফেরাক্বিল ইসলামিয়াহ, ১/২৪৪-২৭৬)।




প্রশ্ন (২৮/৬৮) : প্রশ্নোত্তর পর্বে ডাঃ যাকির নায়েক বলেছেন, এক মুষ্টি দাড়ির অতিরিক্ত অংশ ছেটে ফেলা যায় (বুখারী)। এর সমাধান জানতে চাই?
প্রশ্ন (১১/১১) : ব্রাক, আশা, প্রশিকা, কারিতাস, ওয়ার্ল্ড ভিশন ইত্যাদি এনজিও প্রদত্ত বাথরূম নির্মাণের উপকরণ সমূহ গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৭/৮৭) : পিতা মারা যাওয়ার পর মা তার গহনা খুলে আমাকে দিয়ে দিয়েছে। তার ধারণা এসময় গহনা পরে থাকলে স্বামীর বিপদ হবে। এ ধারণা সঠিক কি?
প্রশ্ন (৯/৯) : স্বীয় আত্মাকে পাপ কাজে প্ররোচিত হওয়া থেকে বাঁচানোর জন্য করণীয় কি?
প্রশ্ন (৩৭/১১৭) : কয়েকটি ইসলামী সংগঠন আমাদের প্রশ্নের মুখোমুখি করে বলেন যে, আহলেহাদীছ আন্দোলনের বই পুস্তক ও আক্বীদা বিশুদ্ধ। কিন্তু রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত তা আমলযোগ্য নয় এবং কিছু সংগঠন বলে তাদের সব ঠিক। কিন্তু জিহাদী চেতনা নেই। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (৩০/১১০) : টয়লেটে প্রবেশের দো‘আ পাঠের সাথে বিসমিল্লাহ পাঠ করা যাবে কি? - -কুরবান আলীসাপাহার, নওগাঁ।
প্রশ্ন (৩১/১১১) : দানিয়াল কি নবী ছিলেন? তার সম্পর্কে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন। - -ইসমাঈল তালুকদার, নওগাঁ।
প্রশ্ন (২৪/৪২৪) : আমি একজন ছাত্রকে তার বাসায় পড়াই। তার পিতা ব্যাংকে চাকরী করে। এমতাবস্থায় তার সন্তানকে পড়ানো এবং তার পিতার কাছ থেকে সম্মানী নেয়া আমার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৩০/৩০) : দুগ্ধপানকারী ছেলে শিশুর প্রস্রাবে কেবল পানির ছিটা দিয়ে ছালাত আদায় করা যায়। কিন্তু কন্যা শিশুর বেলায় প্রস্রাবের স্থান পানি দিয়ে ধৌত না করলে পবিত্র হয় না, এর কারণ কি?
প্রশ্ন (১১/৪১১) : জনৈকা মহিলা রাগের মাথায় কাযী অফিসে গিয়ে স্বামীকে ডিভোর্স দেয় তথা খোলা‘ করে বিবাহ বিচ্ছেদ ঘটায়। কিন্তু পরক্ষণেই অনুতপ্ত হয়ে স্বামীর নিকট ফেরত যেতে চায়। এক্ষণে ইদ্দত পালন না করেই প্রথম স্বামীর সাথে সংসার করতে পারবে কি?
প্রশ্ন (১/১২১) : সম্প্রতি একজন বাউল মতবাদের অনুসারী প্রশ্ন তুলেছেন যে, আল্লাহ সর্বপ্রথম ইশক, নূর, আরশ, রূহ এই চারটি বস্ত্ত সৃষ্টি করেছেন। এছাড়াও একটি হাদীছে এসেছে, আল্লাহ প্রথম কলম এবং অন্য হাদীছে এসেছে আরশ সৃষ্টি করেছেন। এ বিষয়ে সঠিক ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (৩৮/১৫৮): জনৈক ব্যক্তির ছয় বোন এবং ৩ ভাই। ছোট ছেলের চাকুরীর জন্য তার মা জমি বিক্রয় করে তাকে টাকা দিচ্ছে। উক্ত টাকা দেয়া তার জন্য বৈধ হবে কি?
আরও
আরও
.