পবিত্র মাহে রামাযান উপলক্ষে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় উদ্যোগে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল সমূহে ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ‘সোনামণি’, ‘আল-‘আওন’ ও ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মনোনীত দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় প্রোগ্রাম সমূহের সংক্ষিপ্ত রিপোর্ট নিম্নরূপ।-

৪ঠা রামাযান ২২শে ফেব্রুয়ারী রবিবার মান্দা, নওগাঁ : অদ্য সকাল ১০-টায় যেলার মান্দা থানাধীন পাঁজরভাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ফেরদাঊসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম।

৫ই রামাযান ২৩শে ফেব্রুয়ারী সোমবার মানিকগঞ্জ : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন নওখন্ডা বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদে এক প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা জামীল আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ ইহসান।

৬ই রামাযান ২৪শে ফেব্রুয়ারী মঙ্গলবার রংপুর-পশ্চিম : অদ্য বাদ আছর যেলা শহরের মুসলিম পাড়াস্থ শেখ জামালুদ্দীন আহলেহাদীছ জামে মসজিদে রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম।

৭ই রামাযান ২৫শে ফেব্রুয়ারী বুধবার কাউনিয়া, রংপুর-পূর্ব : অদ্য বাদ যোহর যেলার কাউনিয়া থানাধীন ভায়ারহাট আহলেহাদীছ জামে মসজিদে রংপুর-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ যিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুন নূর।

৮ই রামাযান ২৬শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার নেত্রকোণা : অদ্য বাদ আছর যেলার কলমাকান্দা থানাধীন কালিহালা আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ ইহসান।

৯ই রামাযান ২৭শে ফেব্রুয়ারী শুক্রবার সুনামগঞ্জ : অদ্য বাদ জুম‘আ যেলার সদর থানাধীন নিসর্গ হাসননগর গোরাবায়ে আহলেহাদীছ জামে মসজিদে এক প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আবু আব্দুল্লাহ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ।

৯ই রামাযান ২৭শে ফেব্রুয়ারী শুক্রবার কিশোরগঞ্জ : অদ্য বাদ জুম‘আ যেলার সদর থানাধীন মহিনন্দ গালিমগাযী দারুস সালাম সালাফিইয়াহ মাদ্রাসা ও ইয়াতীমখানায় যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক এস. এম নূরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ ইহসান।

৯ই রামাযান ২৭শে ফেব্রুয়ারী শুক্রবার মুন্সিপাড়া, নীলফামারী-পশ্চিম : অদ্য বাদ জুম‘আ যেলা শহরের মুন্সিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে নীলফামারী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুস্তাফীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুন নূর।

৯ই রামাযান ২৭শে ফেব্রুয়ারী শুক্রবার বিরামপুর, দিনাজপুর-পূর্ব : অদ্য বাদ জুম‘আ যেলার বিরামপুর থানাধীন চাঁদপুর আহলেহাদীছ জামে মসজিদে দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কালাম।

৯ই রামাযান ২৭শে ফ্রেব্রুয়ারী শুক্রবার ফুলবাড়িয়া, ময়মনসিংহ : অদ্য বেলা ১১-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ময়মনসিংহ-দক্ষিণ যেলার উদ্যোগে ফুলবাড়িয়া থানাধীন ছনকান্দা দক্ষিণপাড়া বায়তুস সালাম আহলেহাদীছ জামে মসজিদে প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ঢাকা যেলা আন্দোলন-এর সাবেক সাধারণ সম্পাদক জনাব তাসলীম সরকার।

৯ই রামাযান ২৭শে ফেব্রুয়ারী শুক্রবার ধোবাউড়া, ময়মনসিংহ : অদ্য বাদ আছর যেলার ধোবাউড়া থানাধীন মেকিয়ারকান্দা বাজারস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী জামে মসজিদে ময়মনসিংহ- উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইব্রাহীম খলীলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন

৯ই রামাযান ২৭শে ফেব্রুয়ারী শুক্রবার রাজবাড়ী : অদ্য বাদ জুম‘আ যেলার সদর থানাধীন সূর্যনগর আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মাকবূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহাম্মাদ বাহারুল ইসলাম।

৯ই রামাযান ২৭শে ফেব্রুয়ারী শুক্রবার শেরপুর : অদ্য বাদ জুম‘আ যেলার সদর থানাধীন বাজিতখিলা আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুন নূর।

১০ই রামাযান ২৮শে ফেব্রুয়ারী শনিবার কুষ্টিয়া-পূর্ব : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন ১০০ ঝিনাইদহ রোডস্থ রিযিয়া সা‘দ ইসলামিক সেন্টারে এক প্রশিক্ষণ ও বা‘দ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আলী মুর্তাযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আসাদুল্ল­াহ আল-গালিব।

১০ই রামাযান ২৮শে ফেব্রুয়ারী শনিবার ইসলামপুর, জামালপুর-উত্তর : অদ্য বাদ যোহর যেলার ইসলামপুর থানাধীন খাবুলিয়া ঢেংগারগড় সুরেরপাড় আহলেহাদীছ জামে মসজিদে জামালপুর-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মাসঊদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুন নূর।

১০ই রামাযান ২৮শে ফেব্রুয়ারী শনিবার সিরাজগঞ্জ : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন জগতগাঁতী আহলেহাদীছ জামে মসজিদে সিরাজগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ শফীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ তরীকুযযামান, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাকীবুল ইসলাম ও আল-‘আওনে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।

১০ই রামাযান ২৮শে ফেব্রুয়ারী শনিবার, বরিশাল-পশ্চিম : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন কাশিপুর দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ইব্রাহীম কাওছার সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, কেন্দ্রীয় দাঈ রাক্বীবুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক আরাফাত যামান।

১১ই রামাযান ১লা মার্চ রবিবার ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম-উত্তর : অদ্য বাদ আছর যেলার ভুরুঙ্গামারী থানাধীন আন্ধারীঝাড় আহলেহাদীছ জামে মসজিদে কুড়িগ্রাম-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু তাহের মেছবাহ।

১১ই রামাযান ১লা মার্চ রবিবার, পুঠিয়া, রাজশাহী-পূর্ব : অদ্য সকাল ১০-টায় যেলার পুঠিয়া উপযেলাধীন বানেশ্বর দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসায় এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আসাদুল্ল­াহ আল-গালিব।

১১ই রামাযান ১লা মার্চ রবিবার সরিষাবাড়ী, জামালপুর-দক্ষিণ : অদ্য বাদ যোহর যেলার সরিষাবাড়ী থানাধীন সাতপোয়া আরামনগর কামিল মাদ্রাসা জামে মসজিদে জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুন নূর।

১১ই রামাযান ১লা মার্চ রবিবার মাদারীপুর : অদ্য বাদ আছর যেলা সদরের দরগা শরীফ রোডস্থ তাক্বওয়া কালার ভবনের নীচতলায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও কেন্দ্রীয় দাঈ রাক্বীবুল ইসলাম।

১২ই রামাযান ২রা মার্চ সোমবার শরীয়তপুর : অদ্য বাদ আছর যেলা শহরের শরীয়তপুর কনভেনশন সেন্টারে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল কাইয়ূম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্ল­াহ ছাকিব এবং কেন্দ্রীয় দাঈ রাকীবুল ইসলাম। উল্লেখ্য, শরীয়তপুর শহরে অনুষ্ঠিত ‘আন্দোলন’-এর উদ্যোগে এটাই প্রথম অনুষ্ঠান।

১২ই রামাযান ২রা মার্চ সোমবার পাবনা : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন চর প্রতাপপুর আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলী শাহান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কালাম।

১২ই রামাযান ২রা মার্চ সোমবার কুড়িগ্রাম-দক্ষিণ : অদ্য বা‘দ আছর লালমণিরহাট যেলা শহরের সেলীমনগর আহলেহাদীছ জামে মসজিদে কুড়িগ্রাম-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু তাহের মেছবাহ।

১৩ই রামাযান ৩রা মার্চ মঙ্গলবার, দিনাজপুর-পশ্চিম : অদ্য বা‘দ যোহর যেলা শহরের স্টেশন রোড আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মফীযুদ্দীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কালাম, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘে’র সাবেক সভাপতি ড. মীযানুর রহমান ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক নাজমুন নাঈম।

১৪ই রামাযান ৪ঠা মার্চ বুধবার দৌলতপুর, কুষ্টিয়া-পশ্চিম : অদ্য বেলা ১১-টায় যেলার দৌলতপুর থানাধীন ধর্মদহ মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা ও যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার।

১৪ই রামাযান ৪ঠা মার্চ বুধবার রাণীশংকৈল, ঠাকুরগাঁও : অদ্য বাদ আছর যেলার রাণীশংকৈল থানাধীন ভরমিয়াহাট উচ্চবিদ্যালয় মিলনায়তনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি যিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল্লাহ আল-মামূন ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ ইহসান।

১৪ই রামাযান ৪ঠা মার্চ বুধবার লক্ষ্মীপুর : অদ্য বাদ আছর যেলা শহরের তরীকায়ে মুহাম্মাদ (ছাঃ) মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুছতফা মাহতাবুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও আল-‘আওনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাফীযুর রহমান।

১৫ই রামাযান ৫ই মার্চ বৃহস্পতিবার ফেনী : অদ্য বাদ আছর যেলা শহরের জমিদার ভবনস্থ দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লে­ক্সে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সৈয়দ মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও আল-‘আওনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাফীযুর রহমান।

১৫ই রামাযান ৫ই মার্চ বৃহস্পতিবার ফরিদপুর : অদ্য বাদ আছর যেলার সালথা থানাধীন সালথা আহলেহাদীছ জামে মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ তরীকুয্যামান এবং ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাকীবুল ইসলাম।

১৫ই রামাযান ৫ই মার্চ বৃহস্পিতবার বাঁকাল, সাতক্ষীরা : অদ্য সকাল ১০-টায় যেলা শহরের উপকণ্ঠে বাঁকাল ব্রীজ সংলগ্ন দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মসজিদে সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রঊফ।






আরও
আরও
.