উত্তর : এভাবে ইফতার পার্টি করা জায়েয নয়। কারণ ইসলাম নারী-পুরুষের অবাধ সংমিশ্রণকে হারাম করেছে। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তোমরা নিজ নিজ গৃহে অবস্থান কর। প্রাচীন জাহেলী যুগের নারীদের ন্যায় সৌন্দর্য প্রদর্শন করে বেড়িয়ো না’ (আহযাব ৩৩/৩৩)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘নারী (স্বভাবগতভাবে) আবরণের বিষয়; যখন সে বাইরে বের হয়, তখন শয়তান তাকে (পুরুষদের সামনে) আকর্ষণীয় করে তোলে’ (তিরমিযী হা/১১৭৩; মিশকাত হা/৩১০৯, সনদ ছহীহ)। তবে নারী-পুরুষ একত্রে বসে ইফতার করাটা ছিয়াম ভঙ্গের কারণ নয়। সেজন্য গুনাহ হ’লেও ছিয়ামের ফরয আদায় হয়ে যাবে বলে আশা করা যায় (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১৬/২৪১)।

প্রশ্নকারী : মীযানুর রহমান, দিনাজপুর।








বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
প্রশ্ন (১৪/৫৪) : বিয়েতে দেনমোহরের টাকা বাকী রাখলে কি ঐ বিয়ে ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে? দেনমোহরের সঠিক নিয়ম ব্যাখ্যাসহ জানতে চাই। - -রেযাউল ইসলাম, সফীপুর, গাযীপুর
প্রশ্ন (৩৮/৪৩৮) : জুম‘আর ছালাতের পূর্বে গোসল করা মুস্তাহাব না ওয়াজিব? - -রূহুল আমীন, ঢাকা।
প্রশ্ন (২৫/২৫) : জনৈক আলেম বলেন, আকীকার গোশত সাত দিনের বেশী রাখা যাবে না। এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৪/২৫৪) : রোগমুক্তি বা পরীক্ষায় ভালো করার আশায় কুরআন তেলাওয়াত, দান-ছাদাক্বা, ছিয়াম ইত্যাদি পালন করা যাবে কি?
প্রশ্ন (৩৮/৩৫৮) প্রচলিত রীতি অনুযায়ী সূরা তওবার প্রথমে বিসমিল্লাহ পড়তে হয় না। এর কোন দলীল আছে কি?
প্রশ্ন (৩৩/৪৩৩) : আমার পিতা ২০১২ সালে সঊদী আরবে মৃত্যুবরণ করলে সেখানেই কবরস্থ হন। এখন তার কবরের অংশবিশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে কি?
প্রশ্ন (৪০/২৪০) : অনেক আলেমকে দেখা যায়, সাদা দাড়িতে কলপ দিয়ে কালো করে এবং দাড়ি কেটে ছোট করে। শরী‘আতে এর অনুমোদন আছে কি?
প্রশ্ন (২৭/১০৭) : সন্তান বিক্রয় করে ঋণ পরিশোধ করা যাবে কি?
প্রশ্ন (৩২/২৭২) : মুসলমানদের যাকাত বা ওশর থেকে কিছু অংশ অমুসলিম ফকীর-মিসকীনদের মাঝে বণ্টন করা যাবে কি? - -মেরিনা খাতূন, বিরামপুর, দিনাজপুর।
প্রশ্ন (৮/৩৬৮) : যে ব্যক্তি মসজিদে দুনিয়াবী কথা বলবে তার ৪০ বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। উক্ত হাদীছের সত্যতা সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৯/৩৯৯) : কোন কোন দেশে কুরবানীর পশুর মাথায় গুলি করা হয় অতঃপর যবহ করা হয়। এই পদ্ধতি কি সুন্নাত সম্মত হচ্ছে?
প্রশ্ন (২০/১৮০) : পাঁচ ওয়াক্ত ছালাতের মধ্যে তিন ওয়াক্ত সরবে ক্বিরাআত করে পড়া হয় আর দুই ওয়াক্ত নীরবে। এর কারণ কি?।
আরও
আরও
.