উত্তর: হ্যাঁ, হবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘ক্বিয়ামতের দিন মানুষের আমলসমূহের মধ্যে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে, তা হ’ল ছালাত’। আমাদের মহান রব ফেরেশতাদের বলবেন, অথচ তিনি সব বিষয়েই অবগত ‘তোমরা আমার বান্দার ছালাতের দিকে লক্ষ্য কর, সে কি তা পূর্ণাঙ্গরূপে আদায় করেছে নাকি তাতে কোন ঘাটতি রেখেছে? যদি তা পূর্ণাঙ্গ হয়, তবে তার আমলনামায় পরিপূর্ণ হিসাবেই লেখা হবে। আর যদি তাতে কোন ঘাটতি থাকে, তবে আল্লাহ বলবেন, দেখ, আমার বান্দার কোন নফল ইবাদত আছে কি-না? যদি তার নফল ইবাদত থাকে, তবে আল্লাহ বলবেন, ‘আমার বান্দার ফরযের এই ঘাটতিগুলো তার নফল ইবাদত দিয়ে পূর্ণ করে দাও। অতঃপর অন্যান্য আমলের ক্ষেত্রেও একইরূপ করা হবে’ (আবুদাউদ হা/৮৬৪; মিশকাত হা/১৩৩০; ছহীহুত তারগীব হা/৫৪০)।

প্রশ্নকারী : গোলাম রাবিব, বরিশাল।








প্রশ্ন (১৭/২৫৭) : রোগ আরোগ্য এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে কুরআন তেলাওয়াত করা যাবে কি? - -মিনহাজ পারভেয, রাজশাহী
প্রশ্ন (২৭/১০৭) : জোববা ও পায়জামা পরিহিত অবস্থায় তা টাখনুর নীচে নেমে গেলে গোনাহগার হ’তে হবে কি? - -যয়নাল আবেদীন, চারঘাট, রাজশাহী।
প্রশ্ন (৭/২০৭) : রাসূল (ছাঃ)-এর কবরের পাশে ঈসা (আঃ)-এর কবরের স্থান সংরক্ষিত রয়েছে মর্মে কোন হাদীছ আছে কি?
প্রশ্ন (৩৬/৩৯৬) : আমি আমার স্বামীর দোষ-ত্রুটি সন্তানদের সামনে বা সন্তানদের দোষ-ত্রুটি স্বামীর সামনে আলোচনা করি। এগুলো কি গীবত হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (১৫/৩৭৫) : আমার শ্বশুর মিথ্যা বলে আমার স্ত্রীকে তার বাড়িতে নিয়ে গেছে এবং মেয়েকে সংসার করতে দিবে না জানিয়ে দিয়েছে। উক্ত বিয়েতে দেনমোহর ছিল ৫২ হাযার টাকার সমপরিমাণ স্বর্ণ গহনা, যার মধ্যে ২১ হাযার টাকার গহনা মেয়ের কাছে এবং ৩১ হাযার টাকার গহনা আমার কাছে আছে। এখন তারা ৫০ হাযার টাকা দাবী করছে, অথচ কাবিনে পরিশোধের শর্ত ছিল স্বর্ণের গহনা। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩২/৩৯২) : লাশের সামনে কুরআন তেলাওয়াত করা যাবে কি? এতে লাশের কষ্ট দূর হয় বলে কথিত আছে। এর সত্যতা জানতে চাই। - -মুরাদ আলী, মীরগড়, পঞ্চগড়।
প্রশ্ন (২৬/৪৬৬) : জনৈক ইমাম বলেন, রাসূল (ছাঃ) এক ব্যক্তিকে খাবার নিয়ে আসার জন্য বললেন। ঐ ব্যক্তি গিয়ে দেখে যে কুকুরে খাদ্য খাচ্ছে। অতঃপর রাসূলকে গিয়ে বললে তিনি বললেন, সেখান থেকে ফেলে দিয়ে নিয়ে এসো। অতঃপর গিয়ে দেখে শূকরে খাচ্ছে। সে ফিরে এসে রাসূলকে বললে তিনি বলেন, সেখান থেকে ফেলে দিয়ে নিয়ে এসো। অতঃপর গিয়ে দেখে যে বেনামাযী খাচ্ছে। এবার রাসূলকে প্রশ্ন করা হ’লে তিনি বলেন, আর খাওয়া যাবে না সবটুকু ফেলে দাও। এর দ্বারা তিনি বেনামাযীর প্রতি ঘৃণা প্রদর্শন করেন। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (২৫/১০৫) : জনৈক ব্যক্তি বলেন, ক্বিয়ামতের দিন হাশরের ময়দান হবে সিরিয়ায়। একথার কোন সত্যতা আছে কি? - -তহুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ।
প্রশ্ন (২৩/৩০৩) : সফরে বেরিয়ে রাস্তায় ছালাতের সময় হয়ে গেলে নারী বা পুরুষ গাড়িতে ছালাত আদায় করে নিতে পারবে কি? - রুকসানা, আটলাণ্টা, জর্জিয়া, আমেরিকা।
প্রশ্ন (৭/২৮৭) : জাহান্নামের বর্ণনা সংক্রান্ত হৃদয়ে ভীতি সঞ্চারকারী কিছু আয়াত জানতে চাই। যাতে তা অর্থসহ মুখস্থ করে আমি ছালাতে পড়তে পারি। - -মেহেদী হাসান, মুগদা, ঢাকা।
প্রশ্ন (২১/৩৪১) : আমি কখনো দাড়ি শেভ করিনি। বর্তমানে সেনাবাহিনীতে চাকুরী নিতে চাচ্ছি। কিন্তু তাদের নিয়ম হ’ ল এক বছরের ট্রেনিং পিরিয়ডে প্রতিদিন দাড়ি শেভ করতে হবে। তারপর থেকে দাড়ি রাখা যাবে। এক্ষণে আমার এই চাকুরী নেওয়া জায়েয হবে কি? এর জন্য আমাকে গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (৩০/১১০) : আমার পিতা মায়ের মৃত্যুর পর আরেক বিধবা নারীকে বিবাহ করেছেন। যার ১০ বছর বয়সী ১টা ছেলে আছে। আমার পিতা বাসায় কেউ আসলে বা কেউ জিজ্ঞেস করলে ঐ ছেলেকে নিজের ছেলে হিসাবেই পরিচয় করিয়ে দেন। এটা জায়েয হবে কি?
আরও
আরও
.