উত্তর : এগুলো যদি সংশোধনের উদ্দেশ্যে না হয়, তবে গীবত হিসাবে গণ্য হবে। বরং বাইরের কারো সমালোচনা অপেক্ষা আত্মীয়ের সমালোচনা বেশী গুনাহের কারণ হবে (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৫/৪২১)। আল্লাহ বলেন, তোমাদের কেউ যেন অন্যের গীবত না করে (হুজুরাত ৪৯/ ১২)। রাসূল (ছাঃ) বলেন, গীবত হচ্ছে, ‘তুমি তোমার ভাই সম্পর্কে এমন কিছু বল, যা সে অপসন্দ করে। তখন ছাহাবীরা বললেন, ‘যদি সে কথাটি তার মধ্যে থাকে? রাসূল (ছাঃ) বললেন, যদি তার মধ্যে থাকে, তবে তুমি গীবত করেছ। আর যদি না থাকে, তবে তুমি অপবাদ দিয়েছ (মুসলিম হা/২৫৮৯; মিশকাত হা/৪৮২৮)। অতএব গীবতের সংজ্ঞায় আপনজন কিংবা পর, সবাই সমান। গীবত হ’ল, যে কারও অনুপস্থিতিতে এমন কিছু বলা, যা সে অপসন্দ করে।

প্রশ্নকারী : নাজমা বেগম, গোদাগাড়ী, রাজশাহী।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (২/৩২২) রামাযান মাসে দিনের বেলা পুকুরে ডুব দিয়ে গোসল করা বা সাতার কাঁটা যাবে কি?
প্রশ্ন (২৩/৪৬৩) : আমি বড় ছেলের কথা শুনে ত্রাণ আত্মসাৎ করেছি, জমি লুটপাট করেছি এবং দুর্বলদের উপর অত্যাচার করেছি। এখন সমাজের লোকেরা আমাকে সমাজ থেকে বহিষ্কার করেছে। সূরা মায়েদার ৩৩নং আয়াত অনুযায়ী আমাকে বহিষ্কার করা ঠিক হয়েছে কি?
প্রশ্ন (২০/৩০০) : অফিসের কোন কাজে পাঠালে খুব অল্প খরচে যাওয়া-আসা করে খরচ হিসাবে অফিস থেকে সিএনজি বা উবারের ভাড়ার ভাউচার দিয়ে অতিরিক্ত অর্থ নেওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (৭/৩২৭) : মূসা বিন সাইয়ার আসওয়ারী (মৃ. ১৫০হি.) কি ছাহাবী ছিলেন? তার সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (১৮/৪১৮) : ঝড়-তুফানের সময় আযান দেওয়া যাবে কি?
প্রশ্ন (১১/২৯১) : আমি এ্যাম্বুলেন্স চালাই। এজন্য প্রায় প্রতিদিন রোগী নিয়ে আমাকে দূর-দূরান্তে যেতে হয়। এক্ষেত্রে আমি নিয়মিত ক্বছর ছালাত আদায় করবো কি?
প্রশ্ন (২৮/১৮৮) : মসজিদে নববীতে আয়েশা খুঁটি, হান্নানা খুঁটি এরূপ বিভিন্ন খুঁটি রয়েছে। এসব স্থানের পাশে ছালাত আদায় করায় বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (২৯/৩০৯) : মহামারী ছড়ানোর ভয়ে মসজিদে মাস্ক ব্যবহার করে ছালাত আদায় করা জায়েয হবে কি? - -রবীউল ইসলাম, রসূলপুর, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (২৯/২৯) : রাসূল (ছাঃ)-এর কবর খনন, লাশ চুরির অপচেষ্টা ইত্যাদি সম্পর্কে অনেক ঘটনা শোনা যায়। এর কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (২০/১০০) : আমি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত। আমাকে প্রতি মাসে ট্যাক্স ফ্রি সিগারেট দেয় খাওয়ার জন্য। কিন্তু আমি সিগারেট খাই না। অন্যকেও দেই না। এমতাবস্থায় তা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারব কি?
প্রশ্ন (২৩/২৩) : আমার মৃত পিতা শিরক ও কুফরীর মধ্যে নিমজ্জিত ছিলেন। এমনকি তিনি ঈদের ছালাতও আদায় করতেন না। তার জন্য দো‘আ করা যাবে কি? যদি করা না যায় সেক্ষেত্রে কেবল মায়ের জন্য দো‘আ করার পৃথক কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (৯/৪৪৯) : ডিশ লাইনের ব্যবসা করা জায়েয হবে কি? - -তাওছীকুল ইসলাম, গোদাগাড়ী, রাজশাহী।
আরও
আরও
.