উত্তর : কুরআন তেলাওয়াত আমলে ছালেহ-এর অন্তর্ভুক্ত। আর নেক আমলকে অসীলা করে আল্লাহর নিকট দো‘আ করা জায়েয। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে, সে যেন এর বিনিময়ে আল্লাহর নিকট কিছু প্রার্থনা করে। কেননা শীঘ্র এমন লোকদের আগমন ঘটবে যারা কুরআন পাঠ করবে। অতঃপর তার বিনিময়ে মানুষের কাছে প্রার্থনা করবে’ (তিরমিযী হা/২৯১৭; মিশকাত হা/২২১৬; ছহীহাহ হা/২৫৭)। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর আমরা কুরআন নাযিল করি, যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত’ (ইসরা ১৭/৮২)। তিনি আরো বলেন, ‘তুমি বলে দাও যে, এটি বিশ্বাসীদের জন্য পথনির্দেশ ও ব্যাধির আরোগ্য’ (হা-মীম সাজদাহ ৪১/৪৪; বিন বায, ফাতাওয়া নুরুন ‘আলাদ দারব-৩/৩০৮)। তবে এর ছওয়াব অন্যকে বখশে দেওয়া যাবে না।






প্রশ্ন (৪/৩২৪) : কথা বলা শেষে ভালো থাকুন, ভালো থাকবেন ইত্যাদি বলা যাবে কি? এগুলো বলা শিরকের পর্যায়ভুক্ত গোনাহ কি?
প্রশ্ন (১১/৪৫১) : মাগরিবের ছালাতের পূর্বে যে দুই রাক‘আত নফল ছালাত আদায় করা হয় তার গুরুত্ব কতটুকু?
প্রশ্ন (১১/৩৩১) : কালোজিরা কি সকল রোগের ঔষধ? তবে এতে অনেক ক্ষেত্রেই কাঙ্খিত ফলাফল পাওয়া যায় না কেন?
প্রশ্ন (১৯/১৯): হজ্জের সামর্থ্য বলতে কি গচ্ছিত টাকা না জমিজমা বুঝায়? বর্তমান সমাজে এমন অনেক ব্যক্তি আছে যাদের ১০ শতাংশ জমির মূল্য ৫ লাখ টাকা ছাড়িয়ে যাবে। এসব ব্যক্তিদের উপর কি হজ্জ ফরয নয়?
প্রশ্ন (১৫/৯৫) : মহিলাগণ চিকিৎসার ক্ষেত্রে মহিলা ডাক্তার না পাওয়ায় পুরুষ ডাক্তারের নিকটে যাওয়ায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৭/২৭৭) : জনৈক আলেম বলেন, জুম‘আর খুৎবা চলা অবস্থায় সুন্নাত ছালাত আদায় করা হারাম। এ বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৩২/২৭২) : বুখারীতে এসেছে আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোন অলীর সাথে শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে লড়াই ঘোষণা করি।... যখন আমি তাকে ভালবাসি তখন আমি তার কর্ণ হয়ে যাই, যা দিয়ে সে শুনে। আমি তার চক্ষু হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলাফেরা করে। সে আমার কাছে কিছু প্রার্থনা করলে, আমি তাকে তা দেই। সে যদি আমার নিকট আশ্রয় চায়, তাহ’লে আমি তাকে আশ্রয় দেই।- এ হাদীছের ব্যাখ্যা কি? কারণ এ হাদীছ থেকে বাতিলপন্থীরা দলীল গ্রহণ করে।
প্রশ্ন (৩৭/১১৭) : গোসলের সময় লজ্জাস্থানে দৃষ্টি পড়লে বা খালি হাত স্পর্শ করলে ওযূ নষ্ট হবে কি? - -মুখলেছুর রহমান, উত্তর দিনাজপুর, ভারত।
প্রশ্ন (২৩/২৬৩) : আমাদের সমাজে একটা রেওয়াজ আছে স্ত্রী যখন সন্তান-সম্ভবা হয় তখন তার পিতার বাসার পক্ষ থেকে বেশ কিছু আত্মীয় আসে এবং সঙ্গে নিয়ে আসে মাছ, গোশত, লাড্ডু ও মিষ্টিসহ আরও অনেক কিছু। এভাবে তারা ঘটা করে মেয়েকে নিয়ে যায়, যাকে বিদায় বলে। অনুরূপভাবে সন্তান হওয়ার পর স্বামীর পক্ষ থেকেও নিয়ে আসা হয়। এই সমস্ত রেওয়াজ কতটা শরী‘আত সম্মত? - -হুসাইন আহমাদ, মুর্শিদাবাদ, ভারত।
প্রশ্ন (২৯/৩৮৯) : বর-কনে বাসর ঘরে জামা‘আতে ২ রাক‘আত ছালাত আদায় করবে কি? করতে হ’লে এর নিয়ম কি?
প্রশ্ন (৩০/২৩০) : আমি স্বপ্নে দেখেছি যে আমি মারা গিয়েছি। তারপর আমার চারপাশ অন্ধকার হয়ে গেল। ঘুম ভেঙ্গে যাওয়ার পর ভয়ে আমার হাত-পা প্রায় অবশ হয়ে যায়। আমার মনে হচ্ছে আমি হয়ত শীঘ্রই মারা যাব। স্বপ্নের কারণে এরূপ ধারণা করা সঠিক কি?
প্রশ্ন (২৪/৪৬৪) : রোগমুক্তির জন্য হারাম পশুর পেশাব পান করায় বাধা আছে কি? - -তুষার রহমান*, পার্বতীপুর, দিনাজপুর।[‘তুষার’ পরিবর্তন করে আব্দুর রহমান নাম রাখুন (স.স.)]
আরও
আরও
.