উত্তর : সফরে বের হয়ে ছালাতের সময় হলে যানবাহনে ছালাত পড়া যাবে (বুখারী হা/৪০০)। তবে ছালাতের সময় অবশিষ্ট থাকতেই গন্তব্যে পৌছানো সম্ভব হ’লে সেখানে গিয়ে ছালাত আদায় করবে। অথবা দুই ওয়াক্তের ছালাত জমা তাক্বদীম কিংবা জমা তাখীর করবে (আবুদাঊদ হা/১২০৮; মিশকাত হা/১৩৪৪; মির‘আত হা/১৩৪৮-এর ব্যাখ্যা দ্রঃ, ৪/৩৯৬ পৃঃ; বিস্তারিত দ্রঃ ছালাতুর রাসূল (ছাঃ) পৃঃ ১৪০, ১৮৮)। পরিবহনে ক্বিবলামুখী হয়ে ছালাত শুরু করা বাঞ্ছনীয় (আবুদাঊদ হা/১২২৪-২৮; নায়ল ২/২৯১ পৃঃ)। তবে ক্বিবলা নির্ধারণ সম্ভব না হ’লে প্রবল ধারণার উপর ছালাত আদায় করা জায়েয (বাক্বারাহ ২/২৩৮; বুখারী হা/৪৫৩৫, ইরওয়া হা/৫৮৮; ইবনু মাজাহ হা/১০২০)। আর রুকূ-সিজদা করা অসুবিধা মনে হ’লে কেবল তাকবীর দিয়ে ও ইশারায় ছালাত আদায় করবে। সিজদার সময় মাথা রুকূর চেয়ে কিছুটা বেশী নীচু করবে (আবুদাঊদ হা/১২২৭)।







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১/৪০১) : আমি নও মুসলিম। ছুটির সময় অমুসলিম পিতা-মাতার সাথে মিলিত হ’লে তাদের রান্নাকৃত খাবার খাওয়া যাবে কি? - -ইউসুফ হাসান আবীরপলাশপোল, সাতক্ষীরা।
প্রশ্ন (১৯/২৫৯) : জনৈক আলেম বলেছেন, বৈঠক শেষে পঠিতব্য দো‘আটি ওযূর শেষেও পাঠ করা যায়। এটা কি হাদীছ সম্মত? - -আলতাফ হোসাইন, তেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (৪/১৬৪) : তারাবীহ পড়িয়ে হাদিয়া দাবী করা জায়েয হবে কি?
প্রশ্ন (২৫/৪২৫) : আমার পিতা দুই বিয়ে করেছেন। আমার মা পিতার দ্বিতীয় স্ত্রী এবং আমার মায়ের বিয়ের পূর্বেই প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়।সেই ঘরে একটি ছেলে রয়েছে। এখন সম্পত্তি বণ্টনের বেলায় সেই ছেলেটি কতটুকু সম্পদের হকদার হবে?
প্রশ্ন (৩৯/৩৯) : আহলে ছহীহ হাদীছ বলা যাবে কি? কোন ইমাম কি এরূপ নাম ব্যবহার করেছেন? - -রূহুল আমীনবোঁচাগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (৪/৪০৪) : রাস্তার পাশে অবস্থিত গাছে সুবহানাল্লাহ, আল-হামদুলিল্লাহ ও আল্লাহু আকবারের ফেস্টুন টাঙানো যাবে কী?
প্রশ্ন (১৬/৪৫৬) : পিতা মারা যাওয়ার পর মামারা আমার আম্মুর দেখাশোনা করেন, বিয়ে দেন এবং বিয়ের সময় স্বেচ্ছায় একটি ঘর নির্মাণ করে দেন। পরবর্তীতে আম্মু ১০ হাযার টাকা ধার নেন, যা পরিশোধ করা হয়নি। এখন এই খরচের অজুহাতে মামারা আম্মুর পৈতৃক সম্পত্তির প্রাপ্য অংশ (প্রায় ৩ বিঘা) দিচ্ছেন না। তারা বলছেন যে, বিয়ের খরচ ও লালন-পালনের বিনিময়ে তারা জমি দিবেন না। এমতাবস্থায় আম্মুর জমির অধিকার বাতিল হয়ে যাবে কি? আমাদের পক্ষ থেকে সেই জমি দাবী করা জায়েয হবে কি?
প্রশ্ন (১০/৯০) : আমাদের এলাকার হিন্দু এমপি মসজিদে ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এক্ষণে মসজিদের দেয়ালে তার নামে নেমপ্লেট বসানো যাবে কি?
প্রশ্ন (১০/৪১০) : ‘রাযীতু বিল্লাহি রববাঁও ওয়াবিল ইসলামি দ্বী-নাঁও ওয়া বি মুহাম্মাদিন নাবিইয়া’ দো‘আটি সকাল সন্ধ্যায় কতবার পাঠ করতে হবে? উক্ত দো‘আ পাঁচ ওয়াক্ত ছালাতের পর পাঠ করা যাবে কি?
প্রশ্ন (৬/৮৬) : ঋণগ্রস্ত ব্যক্তির উপর হজ্জ ফরয হয় না। কিন্তু দীর্ঘ মেয়াদী ঋণের ক্ষেত্রেও কি এটি প্রযোজ্য হবে? যেমন কোন ব্যক্তির রিয়েল এস্টেট ব্যবসায় ঋণ নেয়া আছে। যে ঋণ পরিশোধ করতে তার আজীবন লেগে যাবে। এই ব্যক্তির উপর কি হজ্জ ফরয? - -মীর কাসেম আলী, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (৬/৮৬) : দাফনের প্রাক্কালে নারী বা পুরুষ মাইয়েতের বুকের উপর নিজের হাত রেখে ইমাম ছাহেব ‘বিসমিল্লাহি ওয়া ‘আলা মিল্লাতি রাসূলিল্লাহ’ বলবেন। এ বিধানের কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৫/১১৫) : জিন ও মানুষ ব্যতীত অন্য কোন উন্নত বুদ্ধি সম্পন্ন সৃষ্টি সম্পর্কে কুরআন ও ছহীহ হাদীছে কিছু পাওয়া যায় কি?
আরও
আরও
.