উত্তর : এমন কথা যথার্থ নয়। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমাদের কেউ যখন (ফজরের) আযান শুনতে পায়, এমতাবস্থায় যদি পানির পাত্র তার হাতে থাকে, তবে সে যেন তা থেকে নিজের প্রয়োজন পূরণ না করা পর্যন্ত (অর্থাৎ তৃপ্তি মিটিয়ে পান না করা পর্যন্ত) পাত্রটি রেখে না দেয়’ (আবুদাউদ হা/২৩৫০; ছহীহাহ হা/১৩৯৪)। শায়খ ছালেহ আল-ফাওযান বলেন, ‘এমতবস্থায় নির্দিষ্ট সময়ের পর যদি কেউ এক-দুই মিনিট বা এই জাতীয় সামান্য দেরি করে ফেলে তবে তাতে কোন সমস্যা নেই (আল-মুনতাকা ৬৬/৩৩)। শায়খ বিন বায (রহঃ) বলেন, ‘উত্তম ও সতর্কতামূলক কাজ হ’ল আযান শোনার সাথে সাথেই পানাহার থেকে বিরত হওয়া। কিন্তু আযান চলাকালে যদি সে কিছু পান করে বা খায়, তবে তাতে ছিয়ামের কোন ক্ষতি হবে না। কারণ সে ফজর উদিত হওয়ার ব্যাপারে নিশ্চিত হ’তে পারেনি’ (মাজমূ‘ ফাতাওয়া ১৫/২৮৬)

প্রশ্নকারী : মিনহাজ পারভেয, রাজশাহী।








বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
প্রশ্ন (২৪/৩৪৪) : বিতর ছালাতে দো‘আ কুনূত কখন, কিভাবে পড়তে হয়? - -মহীদুল হক, নওগাঁ।
প্রশ্ন (১৯/৩৭৯) : সিজদার সময় মহিলারা স্বীয় পেটকে রানের সাথে মিলিয়ে রাখবে কি? দলীল সহ জানতে চাই।
প্রশ্ন (২৮/১৮৮) : বিনিয়োগকারী ও ব্যবসায়ী উভয়ে সমাঝোতার মাধ্যমে যদি এরূপ চুক্তিতে উপনীত হয় যে, লোকসানের দায় কেবল ব্যবসায়ীই নিবে বিনিয়োগকারী নয়, তাহ’লে এরূপ চুক্তি করা জায়েয হবে কি? - -রফীকুল ইসলাম, কাটাখালী, রাজশাহী।
প্রশ্ন (৭/২০৭) : জনৈক মাওলানা বললেন যে, ছালাতের মধ্যে ইমাম আমীন বলার পর সূরা ফাতেহা পড়তে হবে। ইমামের সঙ্গে সঙ্গে পড়া যাবে না। এ ব্যাপারে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩০/১৯০) : শোনা যায় রাসূল (ছাঃ)-এর ছায়া ছিল না। এ বক্তব্য কতটুকু দলীল সম্মত?
প্রশ্ন (২১/১৮১) : রাসূল (ছাঃ) বলেন, আল্লাহর বিশেষ কিছু বান্দা আছে যারা কিছু নিদর্শন দেখে লোকদের চিনতে পারে (ছহীহাহ হা/১৬৯৩)। হাদীছটির ব্যাখ্যা কি?
প্রশ্ন (৪০/২৮০) : দেশের প্রায় ৯০ ভাগ লেখকই লিখেছেন যে, রাসূল (ছাঃ)-এর জন্ম তারিখ ১২ রবীউল আউয়াল। কিন্তু মাওলানা ছফিউর রহমান তাঁর ‘আর-রাহীকুল মাখতূম’ গ্রন্থে ৯ রবীউল আউয়াল লিখেছেন। কোনটি সঠিক?
প্রশ্ন (২৪/১৪৪) : নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ে ১৬৯ পৃষ্ঠায় আছে যে, ইমাম আবু হানীফা (রহঃ) একাধারে ত্রিশ বছর রোযা রেখেছেন ও চল্লিশ বছর যাবৎ রাতে ঘুমাননি। অর্থাৎ এশার ওযূতে ফজরের ছালাত আদায় করেছেন। বর্ণনাটি কতটুকু সত্য? - -আনীস, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৩/১৪৩) : সাত ব্যক্তিকে আরশের নীচে ছায়া দেওয়া হবে মর্মে বর্ণিত হাদীছটি কেবল পুরুষের জন্য খাছ? - -আব্দুল মুক্বীত, কাঁঠালপাড়া, মানিকগঞ্জ।
প্রশ্ন (২৩/২৩) : ভুলে গিয়ে ফরয গোসল না করেই কয়েক ওয়াক্ত ছালাত আদায় করেছি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (২৬/৩৮৬) : স্বামী স্ত্রীকে জোরপূর্বক মাযহাবী তরীকায় ছালাত আদায়ে বাধ্য করে। এক্ষণে উক্ত স্ত্রীর জন্য করণীয় কি? - আবু তামীম, গুলশান, ঢাকা।
প্রশ্ন (১২/১২) : মসজিদে মূল জামা‘আত হয়ে যাওয়ার পর পুনরায় জামা‘আত করে ছালাত আদায় করা যাবে কি? এসময় পুনরায় ইক্বামত দিতে হবে কি? - -মুহাম্মাদ আল-আমীন, কুড়িগ্রাম।
আরও
আরও
.