উত্তর : পাকা চুল বা দাড়িতে মেহেদী ব্যবহার করে রং পরিবর্তন করা মুস্তাহাব। তবে শর্ত হ’ল তা যেন সরাসরি কালো রঙের না হয়। যখন আবুবকর (রাঃ)-এর পিতা নবী করীম (ছাঃ)-এর নিকট আসলেন এবং তাঁর মাথা ও দাড়ির চুল ধবধবে সাদা ছিল, তখন নবী করীম (ছাঃ) তাঁকে রঙ করার নির্দেশ দিলেন এবং বললেন, ‘তবে তোমরা কালো রঙ পরিহার কর’ (মুসলিম হা/২১০২; মিশকাত হা/৪৪২৪)। এক্ষণে যদি ইন্ডিগো বা মেহেদী ব্যবহারে খাঁটি কালো না হয়ে বাদামী, লালচে-বাদামী, অথবা কালো ও লালের মাঝামাঝি রং হয়, তাহ’লে তা নিষিদ্ধ কালো রং হিসাবে গণ্য হবে না। এক ব্যক্তি রাসূলুল্লাহ (ছাঃ)-এর সামনে দিয়ে গেলেন, তিনি মেহেদী দ্বারা খিযাব করেছিলেন। রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, এটি কতই না সুন্দর! অতঃপর আরেক ব্যক্তি গেলেন, তিনি মেহেদী ও কাতাম দ্বারা খিযাব করেছিলেন। তিনি বললেন, এটি এর চেয়ে সুন্দর। এরপর আরেক ব্যক্তি গেলেন, তিনি হলুদ রং দ্বারা খিযাব করেছিলেন। তিনি বললেন, এটি এ সবগুলোর চেয়ে সুন্দর (আবুদাউদ হা/৪২১১; মিশকাত হা/৪৪৫৪, সনদ জাইয়েদ)। আনাস বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) যখন মদীনায় আগমন করলেন তখন তাঁর ছাহাবীদের মধ্যে আবুবকর (রাঃ) ছিলেন সবচেয়ে বয়স্ক। তিনি মেহেদী ও কাতাম দ্বারা তাঁর চুল রঞ্জিত করেছিলেন, ফলে চুলের রং গাঢ় হয়ে উঠেছিল (বুখারী হা/৩৯২০; মুসলিম হা/২৩৪১)। ইমাম যুহরী বলেন, বিভিন্ন রং ব্যবহারের নির্দেশ রয়েছে। আর তার মধ্যে সবচেয়ে গাঢ় রং আমাদের কাছে অধিক পসন্দনীয় (মুসানদে আহমাদ হা/৮০৬৯-এর আলোচনা)। অতএব উপাদান প্রাকৃতিক হৌক বা কেমিক্যাল হৌক সরাসরি কালো খেযাব ব্যবহার করা যাবে না।

প্রশ্নকারী : ইয়ামীন, পাবনা।








বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (১৮/৯৮) : সাংগঠনিক নিয়মে আমাকে ইহতিসাব রাখতে হয় এবং উর্ধ্বতন দায়িত্বশীলকে দেখাতে হয়। এটি কি রিয়া তথা লোক দেখানো আমলের অন্তর্ভুক্ত হবে? - -মুজাহিদুল ইসলাম, সারিয়াকান্দি, বগুড়া।
প্রশ্ন (২২/৪৬২) : বেনামাযী ও নেশাকারী ব্যক্তিদের সাথে ক্রয়-বিক্রয়, চলাফেরাসহ সামাজিক সম্পর্ক রাখা যাবে কি? - -আবুল বাশার, সুজায়েতপুর, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (১৭/২৫৭) : জন্মের পর থেকে কোন পিতা যদি সন্তানের প্রতি কোন দায়িত্ব পালন না করে সেই পিতার প্রতি সন্তানের কোন দায়িত্ব আছে কি?
প্রশ্ন (৩/৪৪৩) : আমি কয়েক লক্ষ টাকা দিয়ে জমি ইজারা নিয়ে ফসল করছি। এক্ষণে আমি টাকার উপরে যাকাত দিব না কেবল ওশর দিলেই চলবে?
প্রশ্ন (২১/৩০১) : জনৈক ব্যক্তির শারীরিক অক্ষমতার কারণে স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। এক্ষণে তার মোহরানা স্বামীকে ফেরত দিতে হবে কি?
প্রশ্ন (২৯/৪৬৯) : আলুর যাকাত আছে কি? শষ্যের বদলে আলু বা সবজি চাষ করে কেউ লাখ লাখ টাকা উপার্জন করছে। কিন্তু তার ওশর দিতে হচ্ছে না। কোন দান-ছাদাক্বাও করছে না। এটা সঠিক হচ্ছে কি?
প্রশ্ন (৪০/৩২০) : মসজিদের নিজস্ব জমিতে স্থায়ীভাবে মসজিদ নির্মাণের স্বার্থে নির্মাণকালীন সময়ের জন্য পার্শ্ববর্তী সরকারী জমিতে সরকারের অনুমতিক্রমে অস্থায়ীভাবে মসজিদ নির্মাণ করে সেখানে জুম‘আ-জামা‘আত কায়েম করা যাবে কি?
প্রশ্ন (১২/১২) : নফস ও রূহের মধ্যে পার্থক্য কি? সূরা ফজরের শেষ চার আয়াতে নফসুল মুতমাইন্নাহ দ্বারা নফসকে বোঝানো হয়েছে, নাকি রূহকে?
প্রশ্ন (২১/৪২১) : সাধারণ ব্যাংক, মোবাইল ব্যাংক সবস্থানেই টাকা-পয়সা লেনদেন করার ক্ষেত্রে কিছু অতিরিক্ত চার্জ দিতে হয়। এটা সূদের অন্তর্ভুক্ত কি?
প্রশ্ন (৩/৪৩) : আমরা যে মাযহাবী ভাইদের সাথে অর্থাৎ বিদ‘আতীদের সাথে বিবাহ দিয়ে থাকি। শরী‘আতের দৃষ্টিতে তা জায়েয আছে কি?
প্রশ্ন (২/৪০২) : যদি কেউ জেনে-শুনে পাপ কাজে লিপ্ত হয় এবং পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহ’লে তার পাপ ক্ষমা হবে কি? ক্ষমা চাওয়ার পদ্ধতি কী? শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় কী?
প্রশ্ন (১৭/২৯৭) : পাঁচটি কারণে ছিয়াম নষ্ট হয় সেগুলো হচ্ছে- (১) মিথ্যা কথা বলা (২) গীবত করা (৩) চোগলখুরী করা (৪) মিথ্যা কসম করা (৫) কোন নারীর প্রতি কুদৃষ্টি দেয়া। একথার দলীল জানতে চাই।
আরও
আরও
.