উত্তর : সবাই মুসলিম বলে নিজের পরিচয় দিলে কোন সমস্যা নেই। দাওয়াতী ক্ষেত্রে এটি বেশ কার্যকরী। কিন্তু যেহেতু মাযহাবী পরিচয় দিয়ে বহু বিদ‘আতকে সমাজে চালু রাখা হয়েছে। সেহেতু ছহীহ্ হাদীছের অনুসারী হিসাবে ‘আহলেহাদীছ’ নামটি বৈশিষ্ট্যগত পরিচিতি হিসাবে বলা হয়ে থাকে। কারণ আহলেহাদীছ মুসলিমগণই হচ্ছেন একমাত্র হক্বপন্থী দল। ক্বিয়ামত পর্যন্ত একটি দল হকেবর উপরে দৃঢ় থাকবে মর্মে যে সকল ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে (ছহীহ মুসলিম হা/১৯২০’ ছহীহ তিরমিযী হা/২২২৯) সে দল সম্পর্কে মুহাদ্দিছগণের বক্তব্য হল- তারা হলেন ‘আহলুল হাদীছ’।

উক্ত হক্বপন্থী দল কোনটি এর ব্যাখ্যায় ইয়াযীদ ইবনু হারূন বলেন, তারা যদি আহলুল হাদীছগণ না হন তাহলে আমি জানি না তারা কারা। ইমাম আহমাদ ইবনু হাম্বলও একই কথা বলেছেন। আব্দুল্লাহ্ ইবনুল মুবারক বলেন, আমার নিকট এ হক্বপন্থী দলটি হচ্ছে আহলুল হাদীছ। উক্ত হাদীছের ব্যাখ্যায় আলী ইবনুল মাদীনী ও ইমাম বুখারীও একই কথা বলেন’ (দ্রঃ সিলসিলা ছহীহাহ হা/২৭০-এর ব্যাখ্যা)। অতএব যারাই ছহীহ দলীল ভিত্তিক নিজেদের সার্বিক জীবন পরিচালনা করে তারাই আহলেহাদীছ। এটি বিদ‘আতীদের থেকে পৃথক বৈশিষ্ট্যগত স্বাতন্ত্র্যের পরিচয় মাত্র। যেমন কুরআনে মুহাজির ও আনছারদের স্ব স্ব বৈশিষ্ট্যগত নামে প্রশংসা করা হয়েছে (তওবা ১০০)। যদিও তারা উভয় দলই ‘মুসলিম’ ছিলেন।






বিষয়সমূহ: সংগঠন
প্রশ্ন (২৫/১৮৫) : জনৈক হানাফী ভাই আহলেহাদীছদেরকে বলেন, তারা ইমাম আবু হানীফা (রহঃ)-এর ফাতাওয়া মানেন না। কিন্তু নাছিরুদ্দীন আলবানী (রহঃ) যা বলেন তাই বিশ্বাস করেন। তিনি আরো বলেছেন, আহলেহাদীছগণ তাক্বলীদ করেন না। কিন্তু তারা আলবানীর তাক্বলীদ করেন। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (৩০/৩৫০) : জেনেশুনে কখনো সন্তান নিতে পারবে না এরূপ নারীকে বিবাহ করা জায়েয হবে কি? - -শিবলী ছাদিক, সাভার, ঢাকা।
প্রশ্ন (৭/৩৬৭) : আমার এক বোন নাবালেগ অবস্থা থেকেই ধর্মান্তরিত হিন্দু। কিন্তু আমি ও আমার পিতা জন্মগতভাবে মুসলিম। কিছুদিন পূর্বে পিতা মারা গেছেন। এক্ষণে আমার বোন কি পিতার সম্পদের অংশ পাবে? তার সাথে আমার কেমন ব্যবহার করা উচিৎ?
প্রশ্ন (২৪/২৪) : ফেরাঊন ও নমরূদের পতনের পর ৪০ দিন পর্যন্ত বৃষ্টি ও বন্যা হয়েছিল। তারপর জমি উর্বর হয়েছিল। এই কথা কি সঠিক?
প্রশ্ন (১১/১৭১) : প্রচন্ড শীত বা কুয়াশার কারণে মসজিদে না গিয়ে বাড়িতে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৩/১৮৩) : স্ত্রী যদি স্বামীকে রাগ করে বলে, আমি তোমার মা, আমার নিকট থাকবে না। এটা যিহার সাব্যস্ত হবে কি? হলে কাফফারা দিতে হবে কি? - -যিয়াউর রহমান, ঠাকুরগাঁও।
প্রশ্ন (১০/২৫০) : জামা‘আত চলাকালীন সময়ে পিছনের কাতারে একাকী হয়ে গেলে সামনের কাতার থেকে কাউকে টেনে আনতে হবে কি?
প্রশ্ন (২৬/২৬) : অন্য ধর্ম সম্পর্কে জানার জন্য তাদের বইপত্র পড়া যাবে কি? যেমন বাইবেল, গীতা, রামায়ণ, মহাভারত ইত্যাদি?
প্রশ্ন (২৬/৬৬) : রাতে বিতর ছালাত পড়তে না পারলে দিনের বেলা তা জোড় সংখ্যায় ক্বাযা আদায় করতে হবে কি?
প্রশ্ন (১/২৪১) : এক ব্যক্তির লাশ দাফনের জন্য খাটিয়ায় করে গোরস্থানে নিয়ে যাওয়ার পথে তুলনামূলক অধিক ভারী মনে হচ্ছিল। এর পিছনে বিশেষ কোন কারণ আছে কি? এমনকি হ’তে পারে যে তার আমলনামা সমৃদ্ধ হওয়ায় এমন ভারত্ব অনুভূত হয়েছে? - -তাওহীদুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৭/৪২৭) : মসজিদে টাইলস ফিটিং, এসি সংযোজন সহ শ্রীবৃদ্ধিমূলক বিবিধ প্রয়োজনে দান করা অথবা গরীব-মিসকীনের জন্য ব্যয় করা উভয়টির মধ্যে কোনটি উত্তম?
প্রশ্ন (৩০/১৫০) : আমি একটি ইসলামী ব্যাংকের অনুমোদিত এজেন্ট আউটলেট পরিচালনা করি। ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকের টাকা জমা, উত্তোলন ও প্রেরণ সেবা প্রদান করি। এই সেবার বিনিময়ে ব্যাংক আমাকে নির্দিষ্ট কমিশন দেয়। এই কমিশন শরী‘আহ অনুযায়ী হালাল হবে কি?
আরও
আরও
.