উত্তর : প্রচন্ড শীত বা কুয়াশা অন্যতম শারঈ ওযর। সুতরাং এমন পরিস্থিতিতে কারো সমস্যা হ’লে সে বাড়িতে পরিবার নিয়ে জামা‘আতে বা একাকী ছালাত আদায় করতে পারে। ইবনে ওমর (রাঃ) এক রাতে প্রবল শীত ও তীব্র বাতাসের মধ্যে ছালাতের জন্য আযান দিলেন। এরপর তিনি বললেন, সাবধান! তোমরা নিজেদের বাড়িতে ছালাত আদায় কর। পরে তিনি বললেন, ‘রাসূলুল্লাহ (ছাঃ) মুওয়ায্যিনকে নির্দেশ দিতেন যে, যদি রাতটি প্রবল শীত, বৃষ্টি বা ঝড়ো বাতাসপূর্ণ হয় তখন সে যেন ঘোষণা দেয়- সাবধান! তোমরা নিজেদের বাড়িতে ছালাত আদায় কর’ (বুখারী হা/৬৯৭; মিশকাত হা/১০৫৫)। ইমাম নববী বলেন, ‘প্রচন্ড শীতের রাত ও দিনের জন্য জামা‘আতে উপস্থিত না হওয়ার বৈধ ওযর; আর প্রচন্ড গরম দুপুরের জন্য বৈধ ওযর এবং বরফও ওযর হিসাবে গণ্য হয় যদি তা কাপড় ভিজিয়ে দেয়’ (আল-মাজমূ‘ ৪/৯৯)। আব্দুল মুহসিন আল-আববাদ বলেন, ‘এই হাদীছটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে এবং এটি প্রমাণ করে যে, বৃষ্টি ও শীতের কারণে ইমামের সঙ্গে প্রধান জামা‘আতে যোগ না দেওয়াও জায়েয। কারণ এগুলো ইমামের জামা‘আত ত্যাগ করার বৈধ কারণ হিসাবে গণ্য হয়’ (শরহ আবুদাউদ ৬/২৭৬)।

প্রশ্নকারী : আব্দুর রহমান, রাণীশংকৈল, ঠাকুরগাঁও।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৯/৪০৯) : বোনেরা পিতার মূল বসতবাড়ি থেকে কোন অংশ পাবে কি? জমি ভাগ করা গেলেও মূল বাড়ি ভাগ করতে হবে কি?
প্রশ্ন (২২/১৪২) : সোনার ব্যবসার নাম করে বিভিন্ন জনের নিকট ২২০০০০ টাকা বিনিয়োগ করা হচ্ছে। এই শর্তে যে, মাসিক ৪৬০০০ টাকা করে ১০ মাস প্রদান করে ৪৬০০০০/= টাকা লভ্যাংশ সহ মূল টাকা পরিশোধ করা হবে। এই ব্যবসা কি জায়েয ?
প্রশ্ন (৩৯/১৯৯) : অনেকে বলেন, সূরা বনু ইসরাঈলের ৮০ আয়াত দ্বারা রাষ্ট্রক্ষমতা প্রার্থনার কথা বলা হয়েছে। এর সঠিক ব্যাখ্যা জানতে চাই। - -সুমাইয়া, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
প্রশ্ন (৮/৪৪৮) : নারীরা কি জামা‘আতে বা একাকী চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের ছালাত আদায় করতে পারে? - -মুফাখখারুল ইসলাম, আমচত্বর, রাজশাহী।
প্রশ্ন (২২/২২) : ছালাতে সালাম ফিরানোর পূর্বে বা পরে আল্লাহর কাছে কিছু চাইতে বাংলা ভাষায় দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (৩৮/১৯৮) : বাড়িতে কয়েকজন একত্রে জামা‘আতে ছালাত আদায় করলে মসজিদে জামা‘আতে ছালাত আদায়ের নেকী পাওয়া যাবে কি?
প্রশ্ন (৩১/১৫১) : আমাদের এখানে মাযহাবী মসজিদে জুম‘আর খুৎবায় নির্দিষ্ট কয়েকজন ছাহাবীর জন্য দো‘আ করা হয়। এটি কি সঠিক? এছাড়া এ নিয়ম কবে থেকে শুরু হয়েছে? - -আব্দুল বাসেত, মেলান্দহ, জামালপুর।
প্রশ্ন (৩৫/৭৫) : রাতে স্বপ্নদোষ হ’লেও বুঝতে না পারায় ওযূ করে ফজরের ছালাত আদায় করে নিয়েছে। পরবর্তীতে বুঝতে পারলে তখন করণীয় কি? - -মেহেদী হাসান, কালি গাংনী, মেহেরপুর।
প্রশ্ন (৩/৪৪৩) : ২৩ বছরের যুবক এইচ.এস.সি পাস করেছে। পিতার ইনকাম হালাল-হারাম মিশ্রিত। পিতা চায় তার খরচে সন্তান বিশ্ববিদ্যালয় পড়ুক। আর ছেলে পিতার হারাম ইনকাম ভক্ষণ না করে চাকুরী করে ইনকাম করতে চায়। এক্ষণে তার জন্য করণীয় কি?
প্রশ্ন (২৬/৩৮৬) : অমুসলিমের রক্ত মুসলমানের দেহে প্রবেশ করানো যাবে কি? এছাড়া অমুসলিমকে রক্তদানে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩১/২৩১) : সময়ের মূল্য সম্পর্কে শরী‘আতে কোন গুরুত্বারোপ করা হয়েছে কি?
প্রশ্ন (২৮/৩৮৮) : স্ত্রী স্পষ্ট অনুভব করছে যে, তার স্বামী অবৈধ পথে উপার্জন করছে। এক্ষেত্রে স্ত্রীর করণীয় কী?
আরও
আরও
.