উত্তরঃ উক্ত মর্মে সরকারের অনুমতি সাপেক্ষে অস্থায়ীভাবে মসজিদ নির্মাণ করে সেখানে জুম‘আ-জামা‘আত কায়েম করা যাবে। আনাস (রাঃ) বলেন, মদীনায় হিজরত করার পর মসজিদ নির্মাণের স্বার্থে রাসূলুল্লাহ (ছাঃ) বনু নাজ্জারকে বললেন, তোমরা তোমাদের বাগানটি আমার নিকটে বিক্রয় করে দাও। জবাবে তারা বলল, আমরা আপনার নিকট থেকে এর বিনিময়ে কোন মূল্য নেব না। কেবল আল্লাহর নিকট থেকে বিনিময় চাই। অতঃপর আল্লাহর রাসূল (ছাঃ) তাদের সম্মতিক্রমে সেটি গ্রহণ করলেন ও সেখানে মসজিদ নির্মাণ করলেন’ (বুখারী হা/১৮৬৮মদীনার মর্যাদাঅধ্যায় ১ অনুচ্ছেদ; মুসলিম হা/১২০১মাসাজিদঅধ্যায় ২ অনুচ্ছেদ; আবুদাঊদ হা/৪৫৩ছালাতঅধ্যায় ১২ অনুচ্ছেদ; নাসাঈ হা/৭১০, ইবনু মাজাহ হা/৭৯১)। মৌখিক অনুমতিই যথেষ্ট। তবে ভবিষ্যৎ নিরাপত্তা ও কল্যাণ বিবেচনায় লিখিত অনুমতি বাঞ্ছনীয়। কেননা এটি একটি সাময়িক চুক্তির মত বিষয়। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! যখন তোমরা কোন নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান-প্রদান কর, তখন তা লিপিবদ্ধ করে নাও’.. (বাক্বারাহ ২৮২)। ৬ষ্ঠ হিজরীতে হোদায়বিয়ার সন্ধিকালে রাসূলুল্লাহ (ছাঃ) কুরায়েশদের সঙ্গে লিখিত চুক্তি করেছিলেন (বুখারী হা/৪০০৫যুদ্ধ-বিগ্রহঅধ্যায় ৪১ অনুচ্ছেদ; , মিশকাত হা/৪০৪২, ৪৪জিহাদঅধ্যায়সন্ধিঅনুচ্ছেদ)

পরবর্তীতে স্থায়ী মসজিদে গমনের পর অস্থায়ী মসজিদটি উঠিয়ে দিয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ায় কোন দোষ নেই। ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) কূফার পুরানো মসজিদ অন্যত্র স্থানান্তর করেন এবং পরিত্যক্ত স্থানটি খেজুর ব্যবসায়ীদের বাজারে রূপান্তরিত করেন (মুগনী ইবনু কুদামাহ (বৈরুতঃ দারুল কুতুবিল ইলমিয়াহ, তাবি) ৬/২২৬, ২৪৩; মাজমূআ ফাতাওয়া ইবনে তায়মিয়াহওয়াক্বফঅধ্যায় ৩১/২১৫-১৭; মাজমূআ ফাতাওয়া ছালেহ আল-উছায়মীনছালাতঅধ্যায়, ফৎওয়া সংখ্যা ৩১৫)। অতএব সর্বোত্তম কল্যাণ বিবেচনায় সরকারী বা বেসরকারী কোন জমিতে সাময়িকভাবে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়ায় ও অনুমতিক্রমে সেখানে মসজিদ নির্মাণ করায় এবং পরবর্তীতে তা স্থানান্তর করায় ও পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়ায় শরী‘আতে কোন বাধা নেই (আলোচনা দ্রষ্টব্য: ফিক্বহুস সুন্নাহ (কায়রো : ১৪১২/১৯৯২)ওয়াক্বফঅধ্যায়, ৩/৩০৮, ৩১৩ পৃঃ)।   






বিষয়সমূহ: মসজিদ
প্রশ্ন (১৮/১৮) : মা মারা যাওয়ার পর তার নেকীর জন্য তার পক্ষ থেকে ওমরাহ পালন করা যাবে কি?
প্রশ্ন (১৮/৪১৮) : অনেক সময় কোন ছেলে কোন মেয়েকে পসন্দ করে কিন্তু পিতা-মাতা রাযী থাকেন না। এ সময় করণীয় কী?
প্রশ্ন (২৩/২৩) : বিসমিল্লাহ বলে ওযূ শুরু না করলে ওযূ হবে না (আবুদাঊদ হা/১০১)। আমার প্রশ্ন হ’ল, তবে এটা কি ফরয? সঠিক উত্তর জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২১/৩০১) : শী‘আ নারীকে বিবাহের ক্ষেত্রে শারঈ কোন নিষেধাজ্ঞা আছে কি? - -হিযবুল্লাহ, বালিয়াপুকুর, রাজশাহী।
প্রশ্ন (৩৯/৪৩৯) : ইসলামে সন্তানের পিতা শনাক্ত করার পদ্ধতি কি? মায়ের পবিত্রতা নিয়ে সন্দেহ হ’লে করণীয় কি? এজন্য ডিএনএ টেস্ট করা যাবে কি? আর সন্তান অবৈধ হ’লে স্ত্রীর ব্যাপারে আমার করণীয় কি?
প্রশ্ন (২৯/৩৪৯) : আমরা (৬) ছয় বোন ও চার (৪) ভাই। বাবা-মা উভয়েই বেঁচে আছে। আববার নামে ২৪ ও মায়ের নামে ২ বিঘা মোট ২৬ বিঘা জমি আছে। ভাইয়েরা জমি বোনদেরকে দিতে চাচ্ছে না। মায়ের জমিটুকু দিতে চাচ্ছে। উক্ত সম্পত্তির মধ্যে কে কতটুকু পাবে? আল্লাহ্র বিধান অনুযায়ী বণ্টন না করলে তার পরিণাম কী জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২/১২২) : কুরআনের শিক্ষিকা ঋতু চলাকালীন সময়ে কুরআন স্পর্শ করে কাউকে কুরআন শিক্ষা দিতে পারবে কি?
প্রশ্ন (৩৪/৩৯৪) : কবর খনন করার পদ্ধতি ও ফযীলত এবং লাশ রাখার নিয়ম বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৫/৩০৫) : ছালাতের সময় মুছল্লীর সামনে দিয়ে শিশু চলাচল করলে করণীয় কি? হাদীছে কেউ সামনে দিয়ে গেলে বাধা দিতে বলা হয়েছে। এক্ষণে শিশুদেরও বাধা দিতে হবে কি?
প্রশ্ন (২/১২২) : সিলসিলা ছহীহাহ ও যঈফাহ গ্রন্থদ্বয় সম্পর্কে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৪০/৮০) : গাছ লাগিয়ে অন্যের জমির ক্ষতি করার শাস্তি সম্পর্কে জানতে চাই। - - আব্দুল কুদ্দূস, নাটোর।
প্রশ্ন (২৬/৩৪৬) : বাম হাত দ্বারা তাসবীহ গণনা করা যাবে কী?
আরও
আরও
.