উত্তর : সর্বাবস্থায় মানুষকে ক্ষমা করার গুরুত্ব ও ফযীলত অত্যধিক। আল্লাহ বলেন, ‘যদি তোমরা প্রতিশোধ গ্রহণ কর, তবে ঐ পরিমাণ করবে, যে পরিমাণ তোমাদের সাথে করা হয়েছে। কিন্তু যদি তোমরা ধৈর্য ধারণ কর, তাহ’লে ধৈর্যশীলদের জন্য নিশ্চয়ই সেটি উত্তম’ (নাহাল ১৬/ ১২৬)। তিনি বলেন, আর যদি তোমরা মার্জনা কর, উপেক্ষা কর এবং মাফ করে দাও। তবে নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম দয়ালু’ (তাগাবুন ৬৪/১৪)। আল্লাহ বলেন, ‘তুমি ক্ষমার নীতি গ্রহণ কর, লোকদের সৎকাজের আদেশ দাও এবং মূর্খদের এড়িয়ে চল’ (আ‘রাফ ৭/১৯৯)। রাসূল (ছাঃ) বলেন, ‘বান্দা যুলুমের শিকার হওয়ার পর যদি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ছবর করে, তবে অবশ্যই আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন’ (তিরমিযী হা/২৩২৫, মিশকাত হা/৫২৮৭)। তিনি আরো বলেন, ‘তোমরা ক্ষমা কর, তাহ’লে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন’ (আল-আদাবুল মুফরাদ হা/৩৮০; আহমাদ হা/৬৫৪১, ছহীহ আত-তারগীব হা/২৪৬৫)।






প্রশ্ন (৩৮/১৫৮) : ‘শতফুল বাংলাদেশ’ এনজিও কর্তৃক পরিচালিত স্কুলে চাকুরীরত ইমামের পিছনে ছালাত আদায় করা সিদ্ধ হবে কি?
প্রশ্ন (১৬/২১৬) : নিম্ন ঠোটের নীচে যে দাড়ির মত লোম গজায়, সেগুলো কাচি দ্বারা ছোট করা অথবা চেছে ফেলা যাবে কি?
প্রশ্ন (১২/৪৫২) : ছালাতরত অবস্থায় মহিলাদের মুখমন্ডল ঢেকে নেকাব পরা যাবে কি?
প্রশ্নঃ (১০/৪৫০) : আমি বিধবা মহিলা। আগামী বছর হজ্জে যাওয়ার নিয়ত করছি। কিন্তু কোন মাহরাম ব্যক্তি সাথে যাচ্ছে না এবং তার সংগতিও আমার নেই। আমার ননদ ও ননদের স্বামী হজ্জে যাচ্ছে। তাদের সাথে আমি যেতে পারব কি?
প্রশ্ন (১৫/২১৫) : হাত তুলে দো‘আ করার সময় দু’হাতের মাঝে ফাঁকা থাকবে, না মিলিয়ে রাখতে হবে?
প্রশ্ন (৩৪/২৩৪) : জনৈক আলেম বলেন, ‘আল-হামদুলিল্লাহিল্লাযী আত্ব‘আমানা...’ মর্মে খাওয়ার পরের দো‘আটি যঈফ। তাহলে ছহীহ দো‘আ কী?
প্রশ্ন (৯/৪৯) : স্বামী এক বছর যাবৎ বিদেশ থাকে। ফলে ১ বছর যাবৎ মিলন হয়নি। এমতাবস্থায় স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক নিলে ইদ্দত পালন করতে হবে কি?
প্রশ্ন (৩৮/১৯৮) : মুহাম্মাদ (ছাঃ)-এর উপর দরূদ পাঠের ক্ষেত্রে সংক্ষেপে ‘আল্লাহুম্মা ছাল্লি আলা মুহাম্মাদ’, ‘ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বা ‘আল্লাহুম্মা ছাল্লে আলা মুহাম্মাদিউ ওয়া‘লা আলে মুহাম্মাদ’ ইত্যাদি বলা যাবে কি?
প্রশ্ন (৮/২৪৮) : কোন হিন্দু লোক ঘরে এলে সেই জায়গায় ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩৪/২৭৪) : মুছাফাহা কিভাবে করতে হয়? এর কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (১/৪০১) : সন্তানরা বিভিন্ন শহরে থাকে এবং ঈদের সময় পিতা-মাতার বাড়িতে বেড়াতে আসে। এমতবস্থায় ঈদুল আযহার সময় পিতা যদি সবার পক্ষ থেকে কুরবানী দেন, সেটাই কি যথেষ্ট হবে, নাকি প্রত্যেক সন্তানকে আলাদাভাবে কুরবানী দিতে হবে?
প্রশ্ন (২২/১৮২) : জনৈক আলেম বলেছেন, সাহারীতে ফজরের আযান শুরু হ’লে যদি প্লেট ভর্তি ভাত থাকে আর সেটি থেকে এক দানা পরিমাণ খেলেও ছিয়াম ভেঙ্গে যাবে। এই বক্তব্য কি সঠিক?
আরও
আরও
.