উত্তর : চুরি থেকে রক্ষা পেতে হ’লে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে এবং টাকা বা জিনিসপত্র রাখার সময় বা দরজা বা আলমারী বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হবে। কারণ বিসমিল্লাহ বলা হ’লে শয়তান সে দরজা বা প্রতিবন্ধক খুলতে পারে না (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ১৯/৩৫; ইবনু হাজার, ফাৎহুল বারী ১১/৮৭-৮৮)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘পাত্র আবৃত কর, মশক বেঁধে দাও, দরজা বন্ধ করে দাও, বাতি নিভিয়ে দাও। যেহেতু শয়তান (বিসমিল্লাহ বলে) বাঁধা মশক খোলে না, বন্ধ দরজা খোলে না এবং ঢাকা পাত্রও খোলে না’ (মুসলিম হা/২০১২; মিশকাত হা/৪২৯৬)। এছাড়াও বাড়িতে আয়াতুল কুরসী ও সূরা বাক্বারাহ নিয়মিত পাঠ করবে তাহ’লে আল্লাহ দুনিয়াবী বিপদ-আপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ (মুসলিম হা/৮০৪; মিশকাত হা/২১২০)। অন্য হাদীছে এসেছে, রাসূল (ছাঃ) বলেছেন, যে ব্যক্তি রাত্রিতে সূরা বাক্বারাহর শেষ দুই আয়াত পাঠ করবে, তার জন্য সেটি যথেষ্ট হয়ে যাবে’ (বুখারী মুসলিম, মিশকাত হা/২১২৫)।

প্রশ্নকারী  : রাসেল বাবু*, পঞ্চগড়।

*[আরবীতে সুন্দর ইসলামী নাম রাখুন (স.স.)]







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (২২/২২) : জুম‘আর ছালাতের পূর্বে তাহিইয়াতুল মাসজিদ সহ কত রাক‘আত ছালাত আদায় করা শরী‘আতসম্মত? - -ফরহাদ আলম, বাগদাদ, ইরাক।
প্রশ্ন (৩০/৭০) : আমি ও চালক দু’জনে শেয়ারে একটি গাড়ী ক্রয় করি। চালকের সাথে আমার চুক্তি হয়েছে যে, সে মাসে যত টাকা আয় করুক, সে প্রতি মাসে আমাকে ৪ হাযার টাকা ভাড়া দিবে। এরূপ চুক্তি জায়েয হবে কি?
প্রশ্ন (৩৬/২৩৬) : ওযূতে পায়ের গোড়ালী শুষ্ক থাকলে ওযূ হবে কি?
প্রশ্ন (৬/৮৬) : জেহরী ছালাত সমূহ বাড়িতে বা মসজিদে একাকী পড়ার ক্ষেত্রে ক্বিরাআত সরবে না নীরবে পাঠ করতে হবে? এসময় ইক্বামত দিতে হবে কি? - -মুহাম্মাদ হারূনুর রশীদ, চট্টগ্রাম।
প্রশ্ন (২৬/২৬৬) : কুরবানীর পশু যবেহ করার সময় পশুর চোখ ঢেকে রাখা যাবে কি?
প্রশ্ন (২৪/৪২৪) : আমাদের সমাজে নারী-পুরুষ সম্পর্ক করে অশ্লীল কাজে জড়িয়ে পড়ছে। পরে অনেকের বিবাহ হচ্ছে, অনেকের হয় না। এর পরিণতি কি?
প্রশ্ন (৮/২০৮) : হতাশা, চিন্তা ও দুর্দশার সময় সূরা ক্বাছাছ-এর ২৪ আয়াতটি দো‘আ হিসাবে পাঠ করা যাবে কি? যেটি মূসা (আঃ) পাঠ করেছিলেন?
প্রশ্ন (৩২/১৫২) : দিগন্ত টেলিভিশনে জনৈক আলেম বলেন, ঈদের তাকবীর ১২ এবং ৬ উভয়ের পক্ষে ছহীহ হাদীছ আছে। সুতরাং যেকোন একটি আদায় করলেই হবে? উক্ত কথা কি সঠিক?
প্রশ্ন (৩৬/২৭৬) : করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ভয়ে মুছাফাহা ও কোলাকুলি করা থেকে বিরত থাকলে গোনাহ হবে কি? - -আব্দুল হালীম, সিঙ্গাপুর।
প্রশ্ন (২৭/৪২৭) : বন্ধক গ্রহীতা বন্ধকী জমি ও তার ফসল ভোগ করতে পারবে কি?
প্রশ্ন (২৩/৩০৩) : জান্নাতের কি একশটি স্তর রয়েছে? যদি থাকে তবে নিম্ন স্তরের জান্নাতীরা কি উচ্চ স্তরের জান্নাতীদের প্রতি ঈর্ষা পোষণ করবে না?
প্রশ্ন (২৫/২৫) : ইদানিং অনেক লোক হজ্জ করতে গিয়ে ইহরাম বাঁধার পর জেদ্দা বিমান বন্দর থেকে সরাসরি মদীনায় যান এবং মদীনা থেকে ফিরে এসে মক্কায় হজ্জের কাজ সমাধা করেন। এতে হজ্জের কোন ত্রুটি হয় কি? - -মাহমূদুল ইসলামরিয়াদ, সঊদী আরব।
আরও
আরও
.