উত্তর : আল্লাহর প্রতি আন্তরিক বিশ্বাস থাকলে সে তওবা করার সুযোগ না পেলেও মুশরিক হবে না। বরং সে ঈমানের অবস্থাতেই মৃত্যুবরণ করবে (ইবনু হাজার, ফাৎহুল বারী ১২/৩১২; ইবনু আব্দিল বার্র, আত-তামহীদ ১/১২০)। আল্লাহ বলেন, ‘যার উপরে (কুফরীর জন্য) যবরদস্তি করা হয়, অথচ তার হৃদয় ঈমানের উপর অটল থাকে, সে ব্যতীত’... (নাহল ১৬/১০৬)। আয়াতটি আম্মার বিন ইয়াসির (রাঃ) সম্পর্কে নাযিল হয়। ইসলামের প্রথম মহিলা শহীদ তার মা সুমাইয়া ও তার পিতা ইয়াসিরকে হত্যা করার পর পুত্র আম্মারকেও তার ঈমানের জন্য চরমভাবে নির্যাতন করা হয়। অবশেষে তাকে তাদের মূর্তি-প্রতিমাগুলির প্রশংসা এবং রাসূল (ছাঃ)-কে গালি দিতে বাধ্য করা হয়। এরপর তিনি ছাড়া পেয়ে সোজা রাসূল (ছাঃ)-এর কাছে এসে ঘটনা বর্ণনা করেন। রাসূল (ছাঃ) তাকে জিজ্ঞেস করেন ‘ঐ সময় তোমার অন্তর কিরূপ ছিল’? তিনি বললেন, ‘ঈমানের উপর অবিচল ছিল’। রাসূল (ছাঃ) বললেন ‘যদি ওরা আবার বলতে বলে, তাহ’লে তুমি আবার বল’ (অর্থাৎ উক্ত অবস্থায় ঈমানের উপর অটল থাকলে শিরকী বাক্যের কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হবে না)। তখন অত্র আয়াত নাযিল হয়’ (হাকেম হা/৩৩৬২, ২/৩৫৭ পৃ., সনদ ছহীহ; বায়হাক্বী ৮/২০৮-০৯; তাফসীর ইবনু জারীর, কুরতুবী, ইবনু কাছীর)।






প্রশ্ন (২৫/৩৪৫) : অমুসলিম রাষ্ট্রে বসবাসকারী একদল মুসলিম কোন খোলা স্থানে নিয়মিত জুম‘আ বা ঈদের ছালাত আদায় করতে পারবে কি?
প্রশ্ন (৭/২০৭) : নফল ছিয়াম রাখার পর কারণবশত তা ভেঙ্গে ফেলতে হ’লে তার ক্বাযা আদায় করতে হবে কি?
প্রশ্ন (৯/৪৪৯) : জেনেশুনে বেনামাযী ব্যক্তির জানাযার ছালাত আদায় করলে জানাযার ছওয়াব পাওয়া যাবে কি?
প্রশ্ন (২৯/৬৯) : স্ত্রী সংসর্গের কারণে শরীর নাপাক হ’লে ব্যবহৃত বিছানা, কাঁথা, পোষাক ও ঘরের মেঝে নাপাক হবে কি?
প্রশ্ন (৩৭/৪৩৭) : সমকামিতায় লিপ্ত না থাকলেও পশ্চিমা উদারতাবাদে বিশ্বাসী কিছু ব্যক্তি সমকামীদেরকে জিনগত ত্রুটিযুক্ত হিসাবে ধারণা করে তাদের সমকামিতার অধিকার সংরক্ষণের পক্ষে কথা বলে। ইসলামী শরী‘আতের দৃষ্টিতে এদের হুকুম কী?
প্রশ্ন (৮/৩২৮) : ছালাতে দাঁড়ানো অবস্থায় দু’পায়ের মাঝে কতটুকু ফাঁক রাখতে হবে?
প্রশ্ন (২১/৬১) : ছালাতরত অবস্থায় মুহাম্মাদ (ছাঃ)-এর নাম শুনলে (ছাঃ) বলতে হবে কি?
প্রশ্ন (৭/৪০৭) : পরিবারে বর্তমানে খুব অভাব। তাই মিথ্যা তথ্য দিয়ে স্কুল শিক্ষকের অনুমতিক্রমে সরকারী উপবৃত্তির টাকা নেওয়া যাবে কি?
প্রশ্ন (২৯/৪৬৯) : জুম‘আর খুৎবা প্রদানের সুন্নাতী পদ্ধতিসমূহ কি কি? - -শামীম ইসলাম. ঝিনাইদহ।
প্রশ্ন (৩৭/৩৫৭) : জামা‘আত অবস্থায় রুকূ থেকে উঠে কওমা ও দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দো‘আ সরবে না নীরবে পাঠ করতে হবে?
প্রশ্ন (২৭/৩০৭) : মিসওয়াকের নির্ধারিত কোন আকৃতি আছে কি? খেজুর গাছের ডাল দিয়ে মিসওয়াক করা কি সুন্নাত?
প্রশ্ন (১৫/২৯৫) : গুল-জর্দা কি সরাসরি তামাক পাতা থেকে তৈরীকৃত? না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় এগুলি হারাম সাব্যস্ত করা হয়? - -মোবারক হোসাইনবাগমারা, রাজশাহী।
আরও
আরও
.