যেলা সম্মেলন : গাযীপুর-দক্ষিণ

১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার গাযীপুর-দক্ষিণ : অদ্য বিকাল ৩-টা হ’তে মহানগরীর গাছা থানাধীন কাথোরা আহলেহাদীছ জামে মসজিদের পূর্ব পার্শ্বস্থ ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ গাযীপুর-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন নারায়ণগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মাওলানা শফীকুল ইসলাম, ঢাকা-উত্তর সাংগঠনিক যেলার সাবেক সভাপতি মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব, ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল ওয়াদূদ ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মাদ মশিউর রহমান ও ঢাকা দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অলী হাসান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুছ ছামাদ।

যেলা সম্মেলন : জয়পুরহাট

৩০শে ডিসেম্বর মঙ্গলবার জয়পুরহাট : অদ্য বিকাল ৩-টা হ’তে যেলার আক্কেলপুর থানাধীন জামালগঞ্জ বাজার রেল স্টেশন সংলগ্ন ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জয়পুরহাট যেলার উদ্যোগে যেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি প্রফেসর ডা. মুহাম্মাদ আমীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মাদ আবুল কালাম, প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর, ছাত্র বিষযক সম্পাদক আব্দুল্লাহ আল-মা‘রূফ, সমাজকল্যাণ সম্পাদক সাজিদুর রহমান এবং ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর কেন্দ্রীয় পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আব্দুল ওয়াহহাব প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মাহফূযুর রহমান, আক্কেলপুর উপযেলা সভাপতি যিল্লুর রহমান, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মোশতাক আহমাদ সারোয়ার, যেলা ‘পেশাজীবী ফোরাম’-এর সভাপতি মুহাম্মাদ আসাদুয্যামান, যেলা আল-‘আওনে’র সভাপতি ফিরোজ হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি তাহমীদ ও অর্থ সম্পাদক হেদায়াতুল ইসলাম।







‘তারুণ্যের আত্মপাঠ ও ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক এক সেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
সার্বিক জীবনে সমাজ সংস্কারে ব্রতী হও! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
কর্মী সমাবেশ
সংগঠন সংবাদ
মুহতারাম আমীরে জামা‘আতের ডান হাঁটুর (নী রিপ্লেসমেণ্ট) সার্জারী সম্পন্ন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
মাসিক ইজতেমা; কেন্দ্রীয় দাঈর সফর
রাসূল (ছাঃ) কেবল ধর্মীয় ক্ষেত্রে নন, সর্বক্ষেত্রেই বিশ্ব মানবতার আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যুবসংঘ যুবসমাবেশ (চাঁদপুর, বিরামপুর, দিনাজপুর-পূর্ব; সাতক্ষীরা; বগুড়া; নীলফামারী-পশ্চিম; রাজশাহী-পশ্চিম)
বন্যার্তদের মাঝে কুরবানীর গোশত বিতরণ
মৃত্যু সংবাদ : মুহাম্মাদ নাছিরুদ্দীন
সংগঠন সংবাদ (মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল)
আরও
আরও
.