উত্তর : যদি কেউ বাড়ি বানানোর জন্য জমি কিনে এবং সেখানে বসবাসের উদ্দেশ্য রাখে, তাহ’লে সেই জমির জন্য যাকাত বাধ্যতামূলক নয়। কারণ জমি সাধারণভাবে যাকাতের অন্তর্গত নয়। শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে রাখলে তা যাকাতের অন্তর্ভুক্ত হবে (মুগনী ২/৬২৩, ৬২৮)। শায়েখ ওছায়মীন এ ব্যাপারে বলেন, ‘এই জমির উপর মূলত যাকাত নেই, যতক্ষণ পর্যন্ত মালিকের সুনিশ্চিত উদ্দেশ্য বা অভিপ্রায় থাকে না যে এটি ব্যবসার জন্য। মালিক যদি দ্বিধাদ্বন্দ্বে থাকে, এমনকি এক শতাংশ দ্বিধা থাকলেও তার ওপর যাকাত বাধ্যতামূলক নয়’ (মাজমূ‘ ফাতাওয়া ১৮/২৩২)। তিনি আরও বলেছেন, যদি কোন মানুষ দ্বিধান্বিত থাকে এবং বলে, আমি আল্লাহ্র নামে শপথ করে বলছি, আমি জানি না, আমি কি এটিকে ব্যবসার জন্য রাখব, নাকি শুধু ফেলে রাখব। এর উত্তর হ’ল এতে যাকাত নেই, কারণ মূলনীতি হ’ল যাকাতের বাধ্যবাধকতা আসে শুধু তখনই যখন ব্যবসার উদ্দেশ্য সুনিশ্চিত হয় (ওছায়মীন, আল-লিক্বাউশ শাহরী ৫/০৩)।

প্রশ্নকারী : হাবীবুর রহমান, খুলনা।








বিষয়সমূহ: যাকাত ও ছাদাক্বা
প্রশ্ন (২৮/১০৮) : পর্দার ক্ষেত্রে নারীদের পোষাকে কি কি বৈশিষ্ট্য থাকা আবশ্যক? - -এরশাদুল বারী, গুরুদাসপুর, নাটোর।
প্রশ্ন (২৯/৩৮৯) : ছেলে-মেয়ে অভিভাবক ছাড়া বিবাহের পর মেয়ের পিতা মেনে নিলেও নতুনভাবে আর বিবাহ হয়নি। কিছুদিন পর ছেলেটি মেয়েটিকে তালাক দিয়ে দেয়। এক্ষণে উক্ত বিবাহ বৈধ না হ’লে তালাক দেয়া সঠিক হয়েছে কি? সেক্ষেত্রে নতুনভাবে বিবাহ করে আবার সংসার করা যাবে কি?
প্রশ্ন (৮/১২৮) : অসুস্থ অমুসলিম ব্যক্তিকে সুস্থতার জন্য যমযমের পানি খাওয়ানো যাবে কি?
প্রশ্ন (৩২/৩৯২) : জনৈকা পাত্রী সব দিক দিয়ে ভালো। কিন্তু সে মূলত জারজ সন্তান। এরূপ নারীকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (৭/২০৭) : অনেককেই দেখা যাচ্ছে পিস টিভি দেখা ও ওলামায়ে কেরামের বক্তব্য শোনার জন্য টেলিভিশন-ইন্টারনেট নিচ্ছেন। কিন্তু পরিবারের অন্য সদস্যরা এগুলির মাধ্যমে বিভিন্ন শরী‘আত বিরোধী কর্মকান্ডে জড়িয়ে যাচ্ছে। এক্ষণে পিতা হিসাবে আমাদের করণীয় কি?
প্রশ্ন (১৩/২১৩) : হাদীছে এসেছে, কোন নাবালেগ সন্তান মারা গেলে ক্বিয়ামতের দিন সে তার পিতা-মাতাকে কাপড় ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে। প্রশ্ন হল, সেদিন তো সবাই নগ্ন অবস্থায় থাকবে, কাপড় ধরে টানবে কিভাবে?
প্রশ্ন (৪০/২৮০) : কোন ডায়াগনস্টিক সেন্টারে রেফার করার জন্য ডাক্তারকে যদি কমিশন দেওয়া হয়, তবে তা ঘুষের অন্তর্ভুক্ত হবে কি?
প্রশ্ন (১৬/৩৩৬) : জনৈক ব্যক্তি পবিত্র কুরআন নিয়ে দৃঢ়ভাবে শপথ করে যে, আল্লাহর কসম! আমি বাকী জীবনে এই পাপ আর করব না। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে পুনরায় ঐ পাপে লিপ্ত হ’লে তার হুকুম কী?
প্রশ্ন (৩৭/১৯৭) : সরকারী উপবৃত্তি পাওয়ার জন্য বয়স কম দেখানো হচ্ছে। এভাবে টাকা উঠানো জায়েয হবে কি?
প্রশ্ন (১১/৪৫১) : চেয়ারে বসে ছালাত আদায়কালে চেয়ার কোথায় রাখতে হবে?
প্রশ্ন (১৮/৪৫৮) : রাসূল (ছাঃ) কাফেরদের সাথে হুদায়বিয়ায় যে সন্ধি করেছিলেন তা কি আপোষমূলক ছিল? এখনো কি বাতিলদের সাথে আপোষ করা যাবে?
প্রশ্ন (১৮/২৯৮) : মসজিদে নববীতে একাধারে ৪০ ওয়াক্ত ছালাত আদায়কারী জাহান্নামের আগুন ও মুনাফিকের আলামত থেকে মুক্তি পাবে মর্মে কোন বিধান আছে কি?
আরও
আরও
.