উত্তর : প্রশ্নে বর্ণিত অবস্থায় খোলা‘ হয়েছে। খোলা‘ তথা বিবাহ বিচ্ছেদ যা নারীর পক্ষ থেকে হয় স্বামীকে মোহর বা মোহরের অংশবিশেষ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে। সেজন্য ফিরিয়ে নেওয়ার কোন সুযোগ নেই, বরং চাইলে তাদের নতুন করে পুনরায় বিয়ে করতে হবে (মুগনী ৮/১৮১; নায়লুল আওতার ৬/২৯৫; আশ-শারহুল মুমতে‘ ১২/৪৬৭-৭০)। আর খোলা‘কারী স্ত্রীর ইদ্দত হচ্ছে এক হায়েয (ঋতু)। সে ইদ্দতকাল তথা এক হায়েয পূর্ণ করার পর পূর্বের স্বামী বা অন্য যে কারো সাথে নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারবে (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ৩৩/১৫৩)। এক্ষণে ইদ্দত পালন সম্পন্ন করার পূর্বে কোন পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকলে তা বাতিল হিসাবে গণ্য হবে (মুগনী ৮/১৮১; নায়লুল আওতার ৬/২৯৫)। সুতরাং পূর্ব স্বামীর সাথে বিচ্ছেদ কার্যকর হয়েছে বটে, তবে এক মাস ইদ্দত পালনের পূর্বেই দ্বিতীয়বার বিবাহ করায় তা শুদ্ধ হয়নি। এমতবস্থায় খালেছ নিয়তে তওবা করতে হবে এবং এক মাস ইদ্দত পালন করার পর চাইলে নতুনভাবে বৈধ পন্থায় বিবাহ সম্পন্ন করবে। 

প্রশ্নকারী : জিহাদ, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২২/৪২২) : বিতর ছালাতে নির্ধারিত কুনূত পাঠের পর কুনুতে নাযেলার দো‘আ সহ অন্য কোন দো‘আ পাঠ করা যাবে কি? বিশেষত এটা পুরো রামাযান নিয়মিতভাবে পাঠ করা যাবে কি? - আব্দুল্লাহ, গোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্ন (৩৬/১৯৬) : জুম‘আতুল বিদা‘ কাকে বলে? এর ফযীলত কি? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন?
প্রশ্ন (১১/২১১) : জনৈক ব্যক্তি চার কন্যা, এক ছেলে ও মৃত ছেলের এক কন্যা (পৌত্রী) রেখে মারা গেছেন। এক্ষণে ছেলে-মেয়ের উপস্থিতিতে পৌত্রী দাদার সম্পত্তিতে মীরাছ পাবে কি?
প্রশ্ন (২৬/৪২৬) : দেশে শারঈ আইন চালু না থাকায় যেনা-ব্যভিচারের ক্ষেত্রে সামাজিকভাবে যে অর্থ জরিমানা করা হয় তার হকদার কে?
প্রশ্ন (২৮/১৮৮) : পাখির পায়খানা জামায় লেগে গেলে ওযূ নষ্ট হয়ে যাবে কি? এই জামা পরে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২১/৩০১) : আমার একটি ডেকোরেশনের ব্যবসা আছে। মীলাদ বা ওরসের মত বিদ‘আতী অনুষ্ঠানের জন্য আমার ডেকোরেশনের বিভিন্ন সামগ্রী (যেমন- মাইক, ফ্যান, সামিয়ানা ইত্যাদি) ভাড়া দেওয়া শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (৩৫/১৯৫) : জাপানের প্রায় প্রতিটি রেস্টুরেন্টে শূকরের গোশত বিক্রি হয়। সেখানে ওয়েটার হিসাবে মানুষকে তা খাওয়াতে হয়। এক্ষণে সেখানে চাকুরী করা বৈধ হবে কি? - -মাহফূযুর রহমান, টোকিও, জাপান।
প্রশ্ন (১৪/৪৫৪) : হজ্জ পালনকালে প্রায় ৪৫ দিন সেখানে অবস্থানকালে কোন কোন নফল ছালাত আদায় করা যাবে এবং কোনগুলি বর্জন করতে হবে? - -বদীউয্যামান, ঘোড়াঘাট, দিনাজপুর।
প্রশ্ন (৫/৮৫) : জামে‘ ছাগীর ও জামে‘ কাবীর গ্রন্থদ্বয়ের লেখকের নামসহ বিস্তারিত জানতে চাই। - .
প্রশ্ন (৩৬/৪৭৬) : দাড়ি নেই এমন মুসলমানকে সালাম দেওয়া যাবে কী?
প্রশ্ন (৩৩/১৫৩) : আমি গর্ভবতী হওয়ার পর ৭ম মাসে পেটে ব্যথা অনুভব করি এবং রক্তস্রাব হয়। আমি হাসপাতালে ভর্তি হই। চিকিৎসক আমাকে হাসপাতালে অবস্থান করতে বলেন। কিন্তু আমার বাড়িতে একমাত্র মেয়ে থাকায় চিকিৎসকের কাছে ঔষধ লিখে নিয়ে আমি বাসায় চলে যাই। কয়েকদিন পরে আমার পেটে বাচ্চা মারা যায়। এতে কি আমি গুনাহগার হব? এজন্য কি কোন কাফফারা দিতে হবে?
প্রশ্ন (৪০/১২০) : আমি দ্বীনী শিক্ষা অর্জন করতে চাই। কিন্তু পিতা-মাতা রাযী নন। এক্ষণে তাদের অবাধ্য হয়ে দ্বীনী শিক্ষা অর্জনের জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া যাবে কি?
আরও
আরও
.