উত্তর : আল্লাহ বলেন, নিশ্চয়ই ছালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত (নিসা ৪/১০৩)। অতএব নির্ধারিত সময়েই ছালাত আদায় করতে হবে। কেউ ইচ্ছা করে সময়ের পূর্বে ছালাত আদায় করলে তা বাতিল হয়ে যাবে এবং গুনাহগার হবে (উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ২/৯৬)। কারণ ওয়াক্ত হওয়া ছালাতের পূর্বশর্ত। তবে বিশেষ শারঈ ওযর বশতঃ মুক্বীম অবস্থাতেও কেবল আছর ও এশার ছালাত ‘জমা তাক্বদীম’ তথা নির্দিষ্ট সময়ের পূর্বে যোহর এবং মাগরিবের সাথে আদায় করা যায়। যেমন পৃথক এক্বামতের মাধ্যমে যোহর ও আছর (৪+৪=৮ রাক‘আত) এবং মাগরিব ও এশা (৩+৪=৭ রাক‘আত) (বুখারী হা/১১৭৪; মুসলিম হা/১৬৩৩-৩৪; নায়লুল আওত্বার ৪/১৩৬; ফিক্বহুস সুন্নাহ ১/২১৮; ছালাতুর রাসূল (ছাঃ) ১৮৮ পৃ.)।

প্রশ্নকারী : আছিফ আব্দুল্লাহ, দস্তানাবাদ, নাটোর।






বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (২৫/৪২৫) : ওশরের ধান থেকে ইমাম-মুওয়াযযিনকে কিছু দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩৬/৩৫৬) : স্বামী-স্ত্রী উভয়ের সম্মতিতে কাযী অফিসের মাধ্যমে একত্রে ৩ তালাকের মাধ্যমে ছাড়াছাড়ির ৮ মাস পর তারা পুনরায় একত্রিত হতে পারবে কি?
প্রশ্ন (১০/২৫০) : ঈদের ছালাত আদায়ের পর একাধিক ব্যক্তি খুৎবা দিতে পারবেন কি?
প্রশ্ন (৮/৪০৮) : আমি আমার এক আত্মীয়কে ব্যবসার জন্য দুই লক্ষ টাকা দিয়েছি এবং সে ব্যবসার লভ্যাংশ থেকে মাসে প্রতি লাখে ৮৫০ টাকা করে দিবে বলে নিয়েছে এবং ৮৫০ টাকা করে দিচ্ছে। উক্ত টাকা নেয়া শরী‘আত সম্মত হবে কি? উল্লেখ্য যে, তার ব্যবসাটা হালাল এবং ব্যবসাও চলমান আছে।
প্রশ্ন (৩৪/৪৩৪) : অনেকে ফরয ছালাত শেষে মাথায় হাত রেখে কিছু দো‘আ পাঠ করেন। অতঃপর হাতে ফুঁ দিয়ে চোখে-মুখে ওশরীরে বুলিয়ে নেন। এ ধরনের কোন দো‘আ বা আমলের ভিত্তি আছে কি? নাকি এটি বিদ‘আতের অন্তর্ভুক্ত?
প্রশ্ন (৫/১৬৫) : সরকারীভাবে শিশুদের যে টিকা দেওয়া হয় তা শরী‘আতসম্মত কি? রোগ হওয়ার পূর্বেই প্রতিষেধক দেওয়া কি আক্বীদা ও তাওয়াক্কুল বিরোধী নয়?
প্রশ্ন (১৩/৩৭৩) : আদম (আঃ)-কে সৃষ্টির পর আল্লাহ তা‘আলা ফেরেশতাদেরকে নির্দেশ দেন আদমকে সিজদা করার জন্য। প্রশ্ন হ’ল, আল্লাহ আদমকে কেন সিজদা করার নির্দেশ দিলেন?
প্রশ্ন (৩৫/৩১৫) : সূরা বাক্বারাহ ১১৫ নং আয়াতের ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৪/৪০৪) : একই ইমাম একাধিক স্থানে ঈদের জামা‘আতে ইমামতি করতে পারবে কি?
প্রশ্ন (৩২/৩৫২) : মসজিদ কমিটি মসজিদের ফান্ড থেকে মুসাফির দুস্থদেরকে টাকা দিতে পারে কি?
প্রশ্ন (১৩/১৩) : দাড়ি রাখা নিষেধ এরূপ প্রতিষ্ঠানে চাকুরী করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৩/১৯৩) : ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছিলেন, ‘প্রত্যেক উম্মতের একজন ফেরাউন থাকে, আর আমার উম্মতের ফেরাউন হ’ল আবু জাহল’। মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই।
আরও
আরও
.