উত্তর : খুৎবা চলাকালে সর্বপ্রকার কাজ, কথা, লিখা, মোবাইল দেখা, হাদীছ মিলানো ইত্যাদি আচরণ অনুচিৎ। বরং এ সময় মনোযোগ দিয়ে ইমামের খুৎবা শ্রবণ করবে। হানাফী বিদ্বান ইবনুল হুমাম বলেন, ‘খুৎবা চলাকালে কথা বলা হারাম; তা যদি আমর বিল মা‘রূফও (সৎকাজের আদেশ) হয়ে থাকে। একইভাবে খুৎবার সময় খাওয়া-দাওয়া ও লেখা হারাম (ফাৎহুল ক্বাদীর ২/৬৮)। শায়েখ বিন বায (রহঃ) বলেন, ‘ইমামের খুৎবা চলাকালে মুছল্লীদের জন্য কথা বলা জায়েয নয়। এমনকি কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললেও তার জওয়াবে ইয়ারহামুকাল্লাহ বলা যাবে না (ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১৩/৩১৩)। শায়েখ ওছায়মীন (রহঃ) বলেন, ‘এই কাজটি সঠিক নয়; কারণ যদি কেউ একটি অংশ নোট করে, তাহ’লে অন্য অংশ ভুলে যেতে পারে বা ভুলভাবে নোট করতে পারে। সুতরাং জুম‘আর খুৎবা নোট করা মুছল্লীর জন্য অনুমোদিত নয় (আল-লিক্বাউশ শাহরী ৪/২৯১)। উল্লেখ্য, কোথাও যদি মুছল্লীর জন্য ইমামের খুৎবা অনুবাদ করে দিতে হয় তাহ’লে কেবল অনুবাদকের জন্য এটা জায়েয।

প্রশ্নকারী : শহীদুল ইসলাম, চারঘাট, রাজশাহী।








বিষয়সমূহ: ছালাত জুম‘আ ও ঈদ
প্রশ্ন (৩/২৮৩) : নযর লাগা কি সত্য? এর প্রতিকার কিভাবে সম্ভব? জনৈক লেখক ‘ইসলামী আক্বীদা ও ভ্রান্ত মতবাদ’ নামক বইয়ে লিখেছেন, নযর লাগার আশঙ্কা হলে মুখ-হাত ধুয়ে ফেলবে অর্থাৎ গোসল করবে। রেফারেন্স হিসাবে তিনি ছহীহ বুখারী ও মুসলিম উল্লেখ করেছেন। বিষয়টা কি ঠিক?
প্রশ্ন (৯/৯) : কায়িক শ্রমরত ঘর্মাক্ত শ্রমিক ছালাতের ওয়াক্ত হয়ে গেলে সময়স্বল্পতার কারণে কেবল ওযূ করে ছালাতে যোগদান করতে পারবে কি, না গোসল করতে হবে? - -ইদ্রীস মিয়া, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (৩৯/২৩৯) : কোন বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হ’লে নফল ছালাত আদায় করতে হবে মর্মে শরী‘আতে কোন নির্দেশনা আছে কি?
প্রশ্ন (৩০/৩০) : দুগ্ধপানকারী ছেলে শিশুর প্রস্রাবে কেবল পানির ছিটা দিয়ে ছালাত আদায় করা যায়। কিন্তু কন্যা শিশুর বেলায় প্রস্রাবের স্থান পানি দিয়ে ধৌত না করলে পবিত্র হয় না, এর কারণ কি?
প্রশ্ন (২৩/১৪৩) : সাত ব্যক্তিকে আরশের নীচে ছায়া দেওয়া হবে মর্মে বর্ণিত হাদীছটি কেবল পুরুষের জন্য খাছ? - -আব্দুল মুক্বীত, কাঁঠালপাড়া, মানিকগঞ্জ।
প্রশ্ন (১১/৪৫১) : মাগরিবের ছালাতের পূর্বে যে দুই রাক‘আত নফল ছালাত আদায় করা হয় তার গুরুত্ব কতটুকু?
প্রশ্ন (৩৪/৭৪) : জনৈক ব্যক্তির আমল ও আক্বীদায় স্পষ্ট শিরক ছিল। তিনি তওবা করেছেন কি-না সেটাও আমার জানা নেই। এক্ষণে তার জানাযায় তার জন্য মাগফিরাতের দো‘আ করতে পারব কি?
প্রশ্ন (৪০/৪০০) : পিতা-মাতা, ভাই-বোন এবং ঘনিষ্ট বন্ধুদের সাথে নিয়ে পাত্র-পাত্রী দেখতে পারবে কি?
প্রশ্ন (৭/৪৭) : জনৈক বক্তা বলেন, এক বালতি গরুর পেশাবে চাদর ভিজিয়ে তা গায়ে দিয়ে ছালাত আদায় করলে ছালাত হয়ে যাবে। একথার কোন সত্যতা আছে কি? - -হাসান হাফীয, আশুলিয়া, ঢাকা।
প্রশ্ন (২১/২২১) : একই রাক‘আতে কয়েকটি সূরা পাঠ করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৪/৪৪৪): সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অবস্থায় কোন কিছু খাওয়া ও পান করা কি নিষিদ্ধ?
প্রশ্ন (১৮/৩৭৮) : তাবলীগ জামা‘আতের একটি বইতে লেখা আছে, বেহেশতে আয়না নামক একটি হূর থাকবে, যার ৭০ হাযার সেবিকা, ৭০ হাযার পোষাক ও ৭০ হাযার সুগন্ধি থাকবে। এছাড়া তার আরো অনেক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এর কোন ভিত্তি আছে কি?
আরও
আরও
.