উত্তর : কোন অমুসলিমের মৃত্যুতে প্রয়োজনে তার নিকট আত্মীয়-স্বজনের নিকট শোক প্রকাশ করা যাবে বা তাদেরকে ধৈর্যের উপদেশ দেয়া যাবে। তাদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে ‘ইন্নালিল্ল­াহ..’ বলাতেও কোন বাধা নেই। কেননা এগুলি স্বাভাবিক মানবীয় সদাচরণের মধ্যে অন্তর্ভুক্ত (মুমতাহিনা ৬০/৮, ইবনু কুদামা ২/৪১০; মুগনিউল মুহতাজ ২/৪২; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ দারব)। তবে তাদের জন্য কোন প্রকার ক্ষমা প্রার্থনা বা রহমতের দো‘আ করা সিদ্ধ নয় (তওবা ৯/৮৪; নববী, আল-মাজমু‘ ৫/১১৯; ইবনু তায়মিয়াহ, মাজমু‘ ফাতাওয়া ১২/৪৮৯)। কেননা যে ব্যক্তি ঈমানের উপর মৃত্যুবরণ করেনি, সে নিশ্চিতভাবে চিরস্থায়ী জাহান্নামী (বাইয়েনাহ ৯৮/৬; মুসলিম হা/১৫৩)। আল্ল­াহ বলেন, ‘মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়; যদিও তারা নিজেদের আত্মীয় হয়, তাদের কাছে একথা সুস্পষ্ট হওয়ার পর যে, তারা জাহান্নামের অধিবাসী’ (তওবা ৯/১১৩)। এজন্য রাসূল (ছাঃ)-কে তাঁর মৃত মায়ের জন্যও ইস্তেগফার বা ক্ষমাপ্রার্থনা করতে নিষেধ করা হয়েছিল (মুসলিম হা/৯৭৬)। অতএব কোন অমুসলিমের মৃত্যুতে ‘ওপারে ভাল থাকবেন’ বা ‘শান্তিতে বিশ্রাম নিন’ (RIP) ইত্যাদি প্রার্থনাসূচক বাক্য বলা নিষিদ্ধ।  

প্রশ্নকারী : মুহায়মিনুল হক, প্রফেসরপাড়া, মাগুরা।








প্রশ্ন (৩৯/৩৯৯) : ঈদুল আযহায় প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানী করাই কি সুন্নাতসম্মত?
প্রশ্ন (৩৪/১৯৪) : মীলাদ শরীফ সম্পর্কে নিম্নোক্ত হাদীছটি ولما تم من حمله صلى الله عليه وسلم تعة أشهر ... وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلأ لأسناه- কি ছহীহ? কখন, কিভাবে ও কার মাধ্যমে মীলাদের প্রচলন ঘটে? কিয়ামের মাধ্যমে রাসূলুল্লাহ (ছাঃ)-কে সালাম দেওয়ার প্রচলন কবে, কিভাবে থেকে শুরু হয়? মা আমেনার প্রসবকালে মারিয়ম, আসিয়া, হাজেরা (আঃ) সকলে দুনিয়ায় নেমে এসে সবার অলক্ষ্যে ধাত্রীর কাজ করেন- এটা কি কোন হাদীছ?
প্রশ্ন (১৩/৫৩) : বর্তমানে সুন্নাত গণ্য করে আতর বা সুগন্ধি ব্যবহারে যেরূপ বাড়াবাড়ি ও অপব্যয় করা হচ্ছে, তা শরী‘আতসম্মত কি? - -আবুবকর, জেদ্দা, সঊদী আরব।
প্রশ্ন (৩৩/৩৩) : কোন হিন্দু মেয়েকে ইসলাম ধর্মে দীক্ষিত করে বিবাহ করা যাবে কি? - -আবুল কালামআলীপুর, সাতক্ষীরা।
প্রশ্ন (১১/৩৭১) : একটি হাদীছে বলা হয়েছে, ‘দুনিয়া ও তার মধ্যস্থিত সবকিছুই অভিশপ্ত’- হাদীছটির ব্যাখ্যা কি?
প্রশ্ন (৩৪/২৭৪) : কবরের শাস্তি কমানোর জন্য কবরের উপর খেজুরের ডাল পুতে দেওয়া যাবে কি?
প্রশ্ন (২৪/৩৮৪) : রামাযান মাসে কোন ব্যক্তি সাহারী খাওয়ার জন্য ঘুম থেকে জেগে দেখল যে, সময়সূচী মোতাবেক আর মাত্র ১ মিনিট বাকি আছে। সে ব্যক্তি ছিয়াম পালনের নিয়তে এক গ্লাস পানি পান করে নিল। এক্ষণে সাহারী না খাওয়ার কারণে তার ছিয়াম নষ্ট হবে কি?
প্রশ্ন (৩/৪০৩): ই‘তেকাফে বসার এবং বের হওয়ার সঠিক পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৭/১৫৭): বিভক্তি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মানুষ এখন বহু দলে বিভক্ত কেন? যেমন আওয়ামী লীগ, বি.এন.পি, জাতীয় পার্টি, জামা‘আতে ইসলামী, তাবলীগ জামা‘আত, জমঈয়তে আহলেহাদীস, আহলেহাদীছ আন্দোলন প্রভৃতি।
প্রশ্ন (৩৯/৪৭৯) : সারোগেসী (Surrogacy) পদ্ধতিতে বর্তমানে সন্তান গ্রহণ করা হচ্ছে। এ পদ্ধতি শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (১৬/৪১৬) : কালেমা মোট কয়টি ও কী কী? ৪ কালেমা না জানলে মানুষ মুসলমান থাকে না, একথা কি সঠিক?
প্রশ্ন (১/১২১) : আমাদের মাদ্রাসায় শিক্ষকগণ ক্লাসে উপস্থিত হ’লে শিক্ষার্থীরা সম্মান প্রদর্শনের জন্য দাঁড়িয়ে সালাম প্রদান করে। এছাড়া বিভিন্ন সম্মেলনে দেখা যায় প্রধান অতিথির আগমনে স্টেজে বসা মানুষেরা দাঁড়িয়ে তাকে গ্রহণ করেন এবং সালাম বিনিময় করেন। এটা জায়েয কি?
আরও
আরও
.