উত্তর : এটি যাকাত হিসাবে যথেষ্ট হবে না (অর্থাৎ ঋণ মাফ করলে যাকাত আদায় হবে না)। শায়খুল ইসলাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, এ ব্যাপারে কোন দ্বিমত নেই। এর কারণ কয়েকটি- প্রথমত যাকাত হ’ল গ্রহণ ও প্রদান উভয়ই। আল্লাহ বলেন, তাদের সম্পদ থেকে ছাদাক্বা গ্রহণ করো (তওবা ৯/১০৩)। অথচ এখানে (ঋণ মাফ করার ক্ষেত্রে) কোন গ্রহণ নেই। দ্বিতীয়ত এটি হচ্ছে উত্তম থেকে নিকৃষ্ট বের করে দেয়ার মতো। আল্লাহ বলেন, আর সেখান থেকে নিকৃষ্ট বস্ত্ত ব্যয় করার সংকল্প করো না, যা তোমরা নিজেরা গ্রহণ করো না চোখ বন্ধ করা ব্যতীত’ (বাক্বারাহ ২/২৬৭)। এর কারণ হ’ল ঋণকে নগদ সম্পদের যাকাত হিসাবে ধরা হচ্ছে; অথচ মানুষের দৃষ্টিতে ঋণ নগদ সম্পদের তুলনায় নিম্নমানের। যেন ভালো থেকে খারাপ বের করে দিচ্ছে। তাই এটি যথেষ্ট হবে না। তৃতীয়ত অধিকাংশ ক্ষেত্রেই এ কাজ তখনই করা হয়, যখন ঋণদাতা ঋণ ফেরত পাওয়ার আশা হারিয়ে ফেলে। ফলে এটি আসলে তার নিজের সম্পদকে বাঁচানো এবং লাভবান হওয়া ছাড়া কিছু নয়। আর এমতাবস্থায় সে এক হাযার রিয়াল পরিশোধ করা থেকে বেঁচে গেল (ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৬/২৩৬)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।








বিষয়সমূহ: যাকাত ও ছাদাক্বা
প্রশ্ন (৩৪/২৩৪) : আমর ইবনুল ‘আছ (রাঃ) কি ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ)-এর নির্দেশে আলেকজান্দ্রিয়া বিজয়ের সময় সেখানকার বিশাল লাইব্রেরী পুড়িয়ে দিয়েছিলেন? - প্রশ্ন (৩৪/২৩৪) : আমর ইবনুল ‘আছ (রাঃ) কি ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ)-এর নির্দেশে আলেকজান্দ্রিয়া বিজয়ের সময় সেখানকার বিশাল লাইব্রেরী পুড়িয়ে দিয়েছিলেন?
প্রশ্ন (৩২/৩৯২) : জনৈক ব্যক্তি অন্য মেয়েদের না জানিয়ে ছোট মেয়ের নামে কিছু জমি লিখে দেন। একাজ বৈধ হয়েছে কি?
প্রশ্ন (৩৬/৭৬) : কোন নারীর স্বামী যদি কয়েক বছর যাবৎ স্ত্রীর খোঁজ না নেয় এবং সম্পর্ক না রাখে সেক্ষেত্রে কি আপনা-আপনি তালাক হয়ে যাবে, না স্বামীকে খুঁজে বের করে তালাক নিতে হবে? - -আলতাফ হোসাইন, নরসিংদী।
প্রশ্ন (৩৪/৩৪) : বিতরের কুনূতে হাত উত্তোলন করা যাবে কি? - -সুলতান, মীরের চক, রাজশাহী।
প্রশ্ন (৩৫/৩৯৫) : জনৈক ব্যক্তি চাকুরির পরীক্ষায় ভাল করতে পারবে না। তাই নিজের স্থানে অন্য কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে এর বিনিময়ে তাকে যে পারিশ্রমিক দিবে সেটা তার গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৪/৭৪) : জুম‘আর ছালাতে রুকূ না পেয়ে শুধু তাশাহ্হুদ পেলে কিভাবে ছালাত শেষ করতে হবে? - -আব্দুছ ছামাদ, দৌলতপুর, কুষ্টিয়া।
প্রশ্ন (২৪/৬৪) : কুরবানীর চামড়ার মূল্য ঈদগাহ নির্মাণ কাজে ব্যয় করা যাবে কি? কেউ ব্যয় করে ফেললে তার কোন শাস্তি আছে কি?
প্রশ্ন (১৭/৫৭) : আমরা আলেমদের নিকটে শুনেছি যে, ছিয়ামের ত্রুটি-বিচ্যুতি হ’লে তা ফিৎরা আদায়ের মাধ্যমে কাফফারা হয়ে যায়। এক্ষণে শিশুরা ছিয়াম পালন না করলেও তাদের জন্য ফিৎরা আদায়ের আবশ্যকতার কারণ কি? - -রবীউল ইসলামশিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
প্রশ্ন (৩১/১৫১) : আমার পিতা কয়েকবার হজ্জ করেছেন। কিন্তু তিনি সামান্য ভুলের জন্য আমার মাতার সাথে জঘন্য ব্যবহার করেন। মিথ্যা অপবাদ দেন। গায়ে হাত তোলেন। আমি এসব সহ্য করতে পারি না। আমার জন্য করণীয় কি?
প্রশ্ন (৩৮/৩৯৮) : ছিয়ামের ফিদইয়া নিজের বিধবা ও দরিদ্র মেয়েকে দেওয়া যাবে কি? - -যহীর, কেরাণীগঞ্জ, ঢাকা।
প্রশ্ন (৩৯/৩৯): মসজিদের একটি দোকান ভাড়া নিতে গেলে মাসিক ভাড়া ৮০ হাযার এবং অগ্রিম ৫০ লাখ টাকা দাবী করছে। এই টাকা মসজিদের কাজে লাগানো হবে। এটি কী শরী‘আত সম্মত?
প্রশ্ন (৮/৮৮) : রাসূল (ছাঃ) কি তার সকল বক্তব্যের ক্ষেত্রেই দাঁড়িয়ে এবং হাতে লাঠি নিয়ে বক্তব্য দিতেন? এখন যারা মাহফিল, তা‘লিমী বৈঠকে বক্তব্য রাখেন, তাদের কি দাঁড়িয়ে এবং হাতে লাঠি নিয়ে বক্তব্য রাখা উচিত?
আরও
আরও
.