উত্তর : মায়ের উচিৎ বুঝদার ছেলের সামনে প্রয়োজনীয় পর্দার বিধান মেনে চলা। কারণ এক্ষেত্রে বিদ্বানগণ তিনটি স্তর বর্ণনা করেছেন। প্রথমত যে ছেলেটি এত ছোট যে, সে যা দেখে তা বর্ণনা করতে পারে না, তাহ’লে তার উপস্থিতি না থাকার সমান। সুতরাং তার সামনে নারীর সাধারণভাবে থাকা (অর্থাৎ মহিলাদের জন্য শারঈ সীমার মধ্যে যা প্রকাশ করা বৈধ) জায়েয। দ্বিতীয়ত যে ছেলেটি এত বড় হয়েছে যে, সে যা দেখে তা বর্ণনা করতে পারে, কিন্তু তার মধ্যে নারীর প্রতি আকর্ষণ বা যৌন ইচ্ছা নেই, তাহ’লে সে মহিলাদের মাহরামদের সমান। সুতরাং নারী তার সামনে সেই পরিমাণ সৌন্দর্য প্রকাশ করতে পারে, যা মাহরামদের সামনে প্রকাশ করা বৈধ। তৃতীয়ত যে ছেলেটি এত বড় যে, সে যা দেখে তা বর্ণনা করতে পারে এবং তার মধ্যে যৌন আকর্ষণ ও নারীর প্রতি ঝোঁক রয়েছে, তাহ’লে সে প্রাপ্তবয়স্কের সমান। মা তার সামনে সেটুকু প্রকাশ করতে পারবে, যা পিতা ও ভাইয়ের কাছে প্রকাশ করা যায় (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৪০/৩৫০-৫১)।

প্রশ্নকারী : আতীকুর রহমান সোহাগ, পত্নীতলা, নওগাঁ।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (৫/৮৫) : কোন ইবাদতের ক্ষেত্রে বেশী ছওয়াব পাওয়ার জন্য কষ্টকর অবস্থাকে বেছে নেয়া কি ব্যক্তির জন্য শরীআ‘তসম্মত? যেমন- গরম পানি থাকা সত্ত্বেও ঠান্ডা পানি দিয়ে ওযূ করা কিংবা নিকটে মসজিদ থাকা সত্ত্বেও দূরের মসজিদে যাওয়া। কারণ আমি শুনেছি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কষ্টকর বিষয় খুঁজে বেড়ায় সে ছওয়াব পাবে না। সঠিক উত্তর জানতে চাই। - -পারভেয আলম সরদার, বিনোদপুর, রাজশাহী।
প্রশ্ন (১৩/১৩৩) : মসজিদে দুই পিলারের মাঝে ছালাতের কাতার করা যাবে কি?
প্রশ্নঃ (১০/৪৫০) : মসজিদে প্রদত্ত মানতের জিনিস বিক্রি করে সে অর্থ মসজিদের কাজে লাগানো যাবে কি?
প্রশ্ন (১২/৩৩২) : ফরয ছালাতের পর যিকিরের সময় দরূদে ইবরাহীম পড়া যাবে কি? - -বাঁধন আখতার, ক্ষেতলাল, জয়পুরহাট।
প্রশ্ন (২/২৮২): ফরয ছালাতের শেষ বৈঠকে আত্তাহিইয়াতু, দরূদ না পড়ে কেউ যদি ঘুমিয়ে যায়, তাহ’লে তার ছালাত হবে কি?
প্রশ্ন (৪/২০৪) : জুম‘আর দিন দো‘আ কবুলের সময় কখন? - -সোহেল, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (২৩/২২৩) : মাওলানা আকরম খাঁ, স্যার সৈয়দ আহমাদ, সুলায়মান নদভী মি‘রাজের ঘটনাকে স্বাপ্নিক বলেছেন। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (১৯/১৭৯) : আমাদের নবী মুহাম্মাদ (ছাঃ) সম্পদের দিক দিয়ে ধনী ছিলেন, না গরীব ছিলেন? ক্বিয়ামতের দিন তিনি কি সবার চেয়ে গরীব হয়ে উঠবেন?
প্রশ্ন (৩৪/৪৩৪) : আল্লাহর নামে যিকির করার ছহীহ পদ্ধতি কোনটি? উচ্চৈস্বরে ‘ইল্লাল্লাহ’ ‘ইল্লাল্লাহ’ বলে যিকির করা যাবে কি?
প্রশ্ন (২০/২২০) : পিতা জীবদ্দশায় ছেলেদের বিবাহের পর পৃথক করে দেওয়ার সময় প্রত্যেককে ২-৪ বিঘা করে জমি দিয়েছেন। কিন্তু সেসময় মেয়েদের কিছু দেননি। এটা শরী‘আতসম্মত হয়েছে কি? এক্ষণে তার করণীয় কি?
প্রশ্ন (১১/৪৫১) : চুল পড়ে যাওয়ার কারণে নতুন চুল গজানোর জন্য যে চিকিৎসা গ্রহণ করা হয় তা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩৫/৩৫): একজন বিধবা নারী, যার দু’টি সন্তান রয়েছে, তিনি পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হ’তে চান। এই বিয়েতে তার মা সম্মতি দিলেও, তার ছোট দুই ভাই সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে অসম্মতি জানাচ্ছেন। এমতাবস্থায়, ইসলামী শরী‘আহ এবং আইন অনুযায়ী ঐ নারীর নিজের বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কতটুকু এবং তার করণীয় কী?
আরও
আরও
.