উত্তর : এটি সম্পূর্ণরূপে শরী‘আত বিরোধী কাজ এবং অমুসলিমদের অনুকরণে সৃষ্ট। রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ‘যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে, সে ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে’ (আহমাদ, আবুদাঊদ, মিশকাত হা/৩৪৭ ‘পোষাক’ অধ্যায়)। ‘কিছু লোক যা করে, যেমন শহীদ বা নেতাদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে কিংবা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে এবং শোক প্রকাশের জন্য নীরবে কিছু সময় দাঁড়িয়ে থাকা ইসলামে নিষিদ্ধ কাজ ও বিদ‘আতী রীতি। রাসূলুল্লাহ (ছাঃ)-এর যুগে, তাঁর ছাহাবীদের যুগে কিংবা সালাফদের যুগে এর কোন অস্তিত্ব ছিল না।..... আর ইসলামে মৃতদের অধিকার হিসাবে যা পরিচিত তা হ’ল মুসলিম মৃতদের জন্য দো‘আ করা, তাদের পক্ষ থেকে ছাদাক্বা করা, তাদের উত্তম দিকগুলো বর্ণনা করা এবং তাদের মন্দ দিকগুলো থেকে বিরত থাকা। এছাড়া আরও অনেক আদব আছে, যা ইসলাম সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছে এবং মুসলমানকে তার জীবিত ও মৃত ভাইদের সাথে তা মেনে চলতে উৎসাহিত করেছে। কিন্তু এর মধ্যে শহীদ বা নেতাদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নীরবে দাঁড়িয়ে শোক প্রকাশ করার বিষয়টি নেই। বরং এটি ইসলামের মৌলিক নীতিমালার পরিপন্থী’ (ফাতাওয়া লাজনা দায়েমাহ ২/৪২৭)। সুতরাং এই বিদ‘আতী কুসংস্কারকে আমাদের অবশ্যই বর্জন করতে হবে।

প্রশ্নকারী : ফারূক হোসাইন, মান্দা, নওগাঁ।








প্রশ্ন (৯/২৮৯) : সরকারী জমিতে জোরপূর্বক মসজিদ নির্মাণ করা জায়েয হবে কি? এভাবে তৈরীকৃত মসজিদে ছালাত হবে কি? সেখানে দান করা যাবে কি?
প্রশ্ন (৩১/২৭১) : রামাযান মাসে বিবাহ করার কোন গুরুত্ব আছে কি?
প্রশ্ন (১৫/২৯৫) : আমি গোপনে কিছু টাকা মসজিদে দান করার প্রতিজ্ঞা করেছি। কিন্তু আমার পিতা-মাতা অসহায়। এমতাবস্থায় প্রতিশ্রুত অর্থ থেকে কিছু অংশ তাদের পিছনে ব্যয় করা যাবে কি?
প্রশ্ন (৭/৪৭) : জুম‘আর খুৎবা শোনার সময় দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসা যাবে কি? - -রেযওয়ানুর রশীদ, সিডনী, অস্ট্রেলিয়া।
প্রশ্ন (৪/৪৪৪) : ছালাতরত অবস্থায় ইস্তিহাযার রক্ত আসলে করণীয় কি? এছাড়া ইস্তিহাযার রক্ত কাপড়ে লাগলে ঐ কাপড়ে ছালাত হবে কি?
প্রশ্ন (৩৬/৭৬) : ইয়াতীমের অর্থ আত্মসাৎ সহ তার উপর যুলুম করলে শাস্তি কি? দরিদ্র লোকদেরকে সহায়তা দানের ফযীলত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৪/১৭৪) : সিজদায়ে সহো দিতে ভুলে গেলে উক্ত ছালাত বাতিল হবে কি?
প্রশ্ন (৬/১২৬) : স্বামী যদি দরিদ্র হয় এবং মৌলিক চাহিদা পূরণ না করে তাহ’লে স্ত্রী তালাক চাইতে পারবে কি?
প্রশ্ন (৩৯/৩৯৯) : গর্ভবতী মহিলা কালো জিরা খেলে পেটের সন্তান কালো হয়। এমনকি স্বামী পশু-পাখি যবেহ করলেও গর্ভে থাকা সন্তানের অমঙ্গল হয়। উক্ত কথার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (২৩/৪৬৩) : অজ্ঞতাবশতঃ কেউ শিরকে রত থাকা অবস্থায় মৃত্যুবরণ করলে ক্বিয়ামতের দিন আল্লাহ তা‘আলা তার বিচার কিভাবে করবেন?
প্রশ্ন (৩১/১১১) : শিরক-বিদ‘আত সম্পর্কে জানা সত্ত্বেও যেসব সমাজ প্রধানগণ উক্ত কাজে বাধা না দিয়ে বরং প্ররোচিত করে, ক্বিয়ামতের দিন তাদের শাস্তি কি হবে? - -নাজমুল হোসাইন, চারঘাট, রাজশাহী।
প্রশ্ন (২৯/৬৯) : কুরবানীর গোশত বিতরণের জন্য পঞ্চায়েতে কতটুকু জমা করতে হবে? - -আব্দুর রহমান, নাটোর।
আরও
আরও
.