উত্তর : অলীমা বিষয়ে শরী‘আতের নির্দেশনা হ’ল বাসর রাতের পরের দিন অলীমা করা। রাসূল (ছাঃ) যয়নব বিনতে জাহশ (রাঃ)-এর সাথে বাসর রাত অতিবাহিত করার পর দিন অলীমা করেছিলেন (বুখারী হা/৫১৭০)। রাসূল (ছাঃ) ছাফিয়াহ (রাঃ)-কে বিবাহের পর তিনদিন যাবৎ অলীমা করেছিলেন (মুসনাদে আবু ইয়া‘লা হা/৩৮৩৪, সনদ হাসান)। তবে কারণবশতঃ অলীমার দিন বিলম্বিতও করা যায়। রাসূল (ছাঃ) অলীমার সময়কে এক বা দুই দিনের জন্য খাছ করেননি (বুখারী ১৭/২৬৫)। ইবনু হাজার আসক্বালানী (রহঃ) বলেন, রাসূল (ছাঃ) অলীমার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করেননি যেদিন অলীমা করাকে ওয়াজিব বা মুস্তাহাব বলা হবে। কারণ রাসূল (ছাঃ) বলেন, যখন তোমাদের কাউকে অলীমার দাওয়াত দেওয়া হয়, সে যেন তা কবুল করে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩২১৬)। তাছাড়া ছাহাবী উবাই বিন কা‘ব (রাঃ)-কে সপ্তম দিনে অলীমার দাওয়াত দেওয়া হ’লেও তিনি কবুল করেন (ফাৎহুল বারী ৯/২৪৩)। অতএব তিন দিন পর্যন্ত অলীমা করা সুন্নাত। আর তা সম্ভব না হ’লে যত দ্রুত সম্ভব সুবিধামত দিনে অলীমা করবে।

প্রশ্নকারী  : সাদ্দাম হোসাইন, মুর্শিদাবাদ, ভারত।






বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২০/৪২০) :আশূরার ছিয়াম একদিন রাখা যায় কি?
প্রশ্ন (২৬/২২৬) : আমার পিতা হোটেল ব্যবসা করতে গিয়ে গ্রাস কার্প মাছকে রুই মাছ বলে চালানো, ঘুষ দিয়ে বিদ্যুৎ বিল কম দেওয়া ইত্যাদি নানা গুনাহের কাজ করেছেন, যা আমরা এখন বুঝতে পারছি। এক্ষণে তার ক্ষমা পাওয়ার কোন উপায় আছে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ধোবাউড়া, ময়মনসিংহ।
প্রশ্ন (২/৮২) : সন্ধ্যার সময় খাওয়া যাবে না। এসময় মৃত মুরববীদের কবরে খাওয়ানো হয়। এসময় মৃতের জীবিত আত্মীয়-স্বজন কিছু খেলে মৃত ব্যক্তিকে খাবার দেওয়া হয় না, একথার কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (১২/২৫২) : নিফাস ভালো হওয়া বা সময় শেষ হওয়ার পর স্বামীর জন্য হালাল হওয়ার জন্য গোসল করা আবশ্যক কি?
প্রশ্ন (২৩/২৩) : হাঁসের ডিম মুরগীর পেটের নীচে রেখে বাচ্চা ফুটানো যাবে কি?
প্রশ্ন (৬/৪৬) : মুক্বীম অবস্থায় কোন কারণ ছাড়াই ছালাত জমা করায় বাধা আছে কি? - -আব্দুল কাদের, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (১৩/২৫৩) : আমি ওয়ারিছ সূত্রে কোন সম্পদ পাইনি। পিতা-মাতার মৃত্যুর পর ১টি বাড়ী ও সামান্য জমি ক্রয় করেছি। আমার তিনটি মেয়ে রয়েছে। কোন পুত্র সন্তান নেই। এক্ষণে আমার মৃত্যুর পর আমার ভাই বা তার ছেলেরা এতে কোন অংশ পাবে কি?
প্রশ্ন (২০/১০০) : আমি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত। আমাকে প্রতি মাসে ট্যাক্স ফ্রি সিগারেট দেয় খাওয়ার জন্য। কিন্তু আমি সিগারেট খাই না। অন্যকেও দেই না। এমতাবস্থায় তা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারব কি?
প্রশ্ন (৪/৪) : একজন শরী‘আত সম্পর্কে অজ্ঞ ব্যক্তি কোন বিষয়ে দু’জন আলেমের নিকটে দু’রকম মাসআলা পেলে তার জন্য করণীয় কি হবে? - -নাছির রায়হানহাটহাজারী, চট্টগ্রাম।
প্রশ্ন (২৭/৩৮৭) : একাকী ছালাতরত অবস্থায় অর্ধেক ছালাত আদায় করার পর ওযূ ভেঙ্গে গেলে ওযূ করে এসে অবশিষ্ট রাক‘আত না পুরো ছালাত নতুনভাবে আদায় করতে হবে?
প্রশ্ন (৬/২০৬) : অনেকে ছোট শিশুদের মসজিদে আনতে নিষেধ করেন। এ ব্যাপারে শরী‘আতের দৃষ্টিভঙ্গি কি? - -রাসেল মাহমূদরাজশাহী সেনানিবাস, রাজশাহী।
প্রশ্ন (২৬/৩০৬) : করোনা ভাইরাসের বিস্তৃতিরোধে মসজিদে জুম‘আর ছালাত পরিহার করে বাড়িতে যোহরের ছালাত আদায় করা যাবে কি? - -আব্দুল মান্নান, মোহনপুর, রাজশাহী।
আরও
আরও
.