উত্তর : স্বামী তার সক্ষমতা অনুযায়ী স্ত্রীর জৈবিক চাহিদা মিটানোর চেষ্টা করবে। আল্লাহ বলেন, তোমরা স্ত্রীদের সাথে সদ্ভাবে বসবাস কর। যদি তোমরা তাদের অপসন্দ কর, (তবে হ’তে পারে) তোমরা এমন বস্ত্তকে অপসন্দ করছ, যার মধ্যে আল্লাহ প্রভূত কল্যাণ রেখেছেন (নিসা ৪/১৯)। স্ত্রীর জৈবিক চাহিদা পুরণ করা তার সাথে সদ্ভাবে বসবাস করার অন্তর্ভুক্ত। কেউ সক্ষমতা থাকার পরেও বা সময়-সুযোগ থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে স্ত্রীর চাহিদা পূরণ না করলে সে গুনাহগার হবে। যদিও স্ত্রী চাওয়ামাত্রই স্বামী তার চাহিদা মিটানোতে বাধ্য নয় (ইবনু তায়মিয়াহ, আল-ফাতাওয়াল কুবরা ১/২৯৪; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৫/২৪১)। উল্লেখ্য যে, সহবাস করাও একটি সৎকর্ম। একদা রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, ‘তোমাদের স্ত্রী-মিলন করাও ছাদাক্বা। ছাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! আমাদের কেউ স্ত্রী-সহবাস করে নিজের জৈবিক ক্ষুধা নিবারণ করে, তবে এতেও কি তার নেকী হবে? তিনি বললেন, তোমাদের কি ধারণা! যদি কেউ অবৈধভাবে যৌন-সম্ভোগ করে, তাহ’লে কি তার পাপ হবে? তারা বললেন, নিশ্চয়ই হবে। অনুরূপভাবে সে যদি বৈধভাবে নিজের জৈবিক ক্ষুধা নিবারণ করে, তাহ’লে তাতে তার নেকী হবে’ (মুসলিম হা/১০০৬; মিশকাত হা/১৮৯৮)।

প্রশ্নকারী : নাঈম, কাহালু, বগুড়া।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্নঃ (৩/১৬৩) : সদ্যপ্রসূত শিশু মারা যাওয়ার পর জানাযা না পড়েই দাফন করা হয়। অতঃপর পরবর্তী জুম‘আর ছালাতের পর মসজিদে উপস্থিত সকল মুছল্ল­ী মিলে জানাযা ছালাত আদায় করা হয়। এমনটি করা কি ঠিক হয়েছে?
প্রশ্ন (২৬/১৪৬) : আমি একজন রিক্সাচালক। দিনের বেলায় যে জায়গার ভাড়া ২০ টাকা, রাতের বেলায় সে একই জায়গায় অনেক চালক ৪০ টাকা নিয়ে থাকি। এভাবে নানা অজুহাতে ভাড়া কমবেশী করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৮/১৯৮) : জনৈক ব্যক্তি বললেন, সম্পদ বৃদ্ধির জন্য বিশেষ ছালাত ও দো‘আ রয়েছে। উক্ত ছালাত ও দো‘আ সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২১/৩০১) : দোকানে সিঁদুর সহ হিন্দু ধর্মীয় জিনিসপত্র ক্রয়-বিক্রয় করা যাবে কি?
প্রশ্ন (৭/২৪৭) : আমি আমার বাসায় একজন ইয়াতীম শিশু প্রতিপালন করি। কেউ যদি তাকে কোন কিছু হাদিয়া প্রদান করে, তাহ’লে সেগুলো আমি ও আমার পরিবারের সদস্যরা ভক্ষণ করতে পারব কি?
প্রশ্ন (২৮/২২৮) : সামান্য পরিমাণে সোনা রয়েছে এরূপ হাতঘড়ি পুরুষদের জন্য ব্যবহার করা যাবে কি? - মাযহারুল ইসলাম, সিঙ্গাপুর।
প্রশ্ন (৮/৪৮) : প্রচলিত আছে আসমানী কিতাব ১০৪ খানা। কোন নবীর উপর কতখানা কিতাব নাযিল হয়েছিল?
প্রশ্ন (৩৬/৪৩৬) : প্রতিবেশী ও প্রতিবেশীর অধিকার বলতে কী বুঝায়? প্রতিবেশীকে নানাভাবে কষ্ট দেওয়ার পরিণাম জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৮/২৪৮) : মাশরূমের চাষাবাদ ও ব্যবসা করায় শরী‘আতে কোন বাধা আছে কি? দলীলসহ জানতে চাই। - মাহদী হোসাইন ঢাকা।
প্রশ্ন (২/২৪২) : কেউ সাত দিনে কুরআন খতম করতে চাইলে কিভাবে কুরআনকে সাতভাগে ভাগ করবে?
প্রশ্ন (৩৫/১৯৫) : বাজার কমিটি, বিভিন্ন সমিতির কমিটি ইত্যাদি গঠনের ক্ষেত্রে প্রার্থী হওয়ায় শরী‘আতে কোন বাধা আছে কি? - -মিনহাজ, চারঘাট, রাজশাহী।
প্রশ্ন (২৯/৪২৯) : ওযূ ভেঙ্গে গেছে বলে ধারণা হ’লেও অলসতাবশতঃ একই ওযূতে একাধিক ছালাত আদায় করা শরী‘আতসম্মত হবে কি?
আরও
আরও
.