উত্তর : সরকারী আবহাওয়া অধিদপ্তরের সময়সূচীতে সূর্যোদয় ও সূর্যাস্তের যে সময় নির্ধারণ করা হয়, তা বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণ করেই প্রদান করা হয়। তাই উক্ত সময়সূচীই ধর্তব্য এবং সে মোতাবেকই সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘দ্বীন ততদিন বিজয়ী থাকবে যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। কেননা ইহুদী ও নাছারাগণ দেরীতে ইফতার করে’ (আবুদাঊদ, ইবনু মাজাহ, সনদ ছহীহ, মিশকাত হা/১৯৯৫)। সরকার এদেশের কোটি কোটি ছিয়াম পালনকারীর দায়িত্বশীল। এতে অবহেলা করলে সরকারকে আল্লাহর আদালতে কৈফিয়ত দিতে হবে। তবে কোনভাবে এ পর্যবেক্ষণ ভুল প্রমাণিত হলে তা সংশোধনের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরে অভিযোগ করা যেতে পারে। কিন্তু সঠিক বিষয়টি যাচাই না করে অসত্য তথ্য দিয়ে এবং সূর্যাস্তের সাথে অপ্রাসঙ্গিক বৈজ্ঞানিক থিওরী আউড়িয়ে আপন মাযহাবের পক্ষে সাফাই গাওয়া নিতান্তই নিবুর্দ্ধিতার পরিচায়ক। মানুষকে বিভ্রান্ত করার জন্য উক্ত আলেম অবশ্যই দায়ী হবেন।






বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
প্রশ্ন (৩৫/১৯৫) : সমকামিতা কোন পর্যায়ভুক্ত পাপ? এর শাস্তি কি যেনার শাস্তির অনুরূপ? - -আব্দুল হালীমবীরগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (১০/৩৩০) : পিতা-মাতা যদি ব্যাপক প্রহার করে ও গালি-গালাজ করে তাহ’লে তা থেকে রক্ষা পাওয়ার জন্য ফৌজদারী আদালতে নালিশ করা যাবে কি? যাতে এধরনের নির্যাতন থেকে রক্ষা পাওয়া যায়। - -মুস্তাক্বীম আহমাদ, ক্ষেতলাল, জয়পুরহাট।
প্রশ্ন (১৬/২১৬) : খাবার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মুসলমানদের বা অমুসলিমদের অগ্রাধিকার দিতে হবে এরূপ কোন শারঈ নির্দেশনা আছে কি?
প্রশ্ন (২১/২২১) : মসজিদে ছালাতের স্থানের নীচ দিয়ে টয়লেটের পাইপ দেওয়ায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৫/৩৫৫) : আমি হজ্জে যাওয়ার ক্ষেত্রে আমার কিছু বন্ধু আমাকে রাসূল (ছাঃ)-এর কবর যিয়ারতের সময় সালাম পৌঁছানোর দায়িত্ব দিয়েছে। এভাবে সালাম পাঠানো শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (১৬/৪৫৬) : জারজ সন্তান যদি কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী ছালাত আদায় করে তাহলে তার সাথে চলাফেরা করা এবং তার মৃত্যুর পর জানাযায় শরীক হওয়া যাবে কি?
প্রশ্ন (১৮/১৩৮) : ছালাতের উদ্দেশ্যে বের হওয়া থেকে শুরু করে ছালাত শেষে বেরিয়ে আসা পর্যন্ত কি কি আদব রক্ষা করা মুছল্লীদের জন্য আবশ্যক?
প্রশ্ন (৩৯/২৩৯) : আমার সন্তান ৪২ দিনের মাথায় ইন্তেকাল করেছে। এক্ষণে সে কি জাহান্নামের শাস্তি থেকে মুক্ত থাকবে এবং হাদীছ অনুযায়ী পরকালে তার কারণে আল্লাহ তা‘আলা তার পিতা-মাতাকে জান্নাতে দিতে বাধ্য থাকবেন?
প্রশ্ন (৭/১৬৭) : ছেলেদের ক্ষেত্রে কত বছর বয়স থেকে ছালাত ফরয হয়? ফরয হওয়ার আগে থেকেই কেউ ছালাত আদায় করলে তার নেকী হবে কি?
প্রশ্ন (২০/১৪০) : প্রায় ১০ বছর পূর্বে একটি মসজিদে মুছল্লীদের মধ্যে কথা কাটাকাটির ফলে কিছু মুছল্লী বিদ্বেষবশতঃ পাশেই পৃথক মসজিদ নির্মাণ করে। তারপর থেকে ঐ মসজিদের মুছল্লীরা এই মসজিদে কখনোই আসে না। এক্ষণে পরবর্তীতে নির্মিত মসজিদে ছালাত হবে কি? - -শফীকুল ইসলাম, ঢাকা।
প্রশ্ন (১৪/২১৪) : হায়েয অবস্থায় সহবাস করলে তার কাফফারা কি? যদি কাফফারা আদায় করতে না পারে তাহ’লে কি করতে হবে? - -নাম প্রকাশে অনিচ্ছুক।
প্রশ্ন (৪/৪৪) : মুক্ত হালাল পাখি ধরে বাড়িতে খাঁচার ভেতরে রেখে পোষা যাবে কি?
আরও
আরও
.