উত্তর : কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম নয়। তবে ছালাতে যাওয়ার পূর্বে বা লোকজনের সাথে অবস্থান করতে হবে এমন সময়ের পূর্বে কাঁচা পেঁয়াজ ও রসুন খাওয়া থেকে বিরত থাকা কর্তব্য। কারণ এতে মানুষ যেমন কষ্ট পায়, তেমনি আল্লাহর ফেরেশতারাও কষ্ট পায় (ইবনু মাজাহ হা/৩৩৬৫, সনদ ছহীহ)। জাবের ইবনু সামুরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) আবু আইয়ূব (রাঃ)-এর কাছে অবস্থান করেছিলেন। আবু আইয়ূব (রাঃ) যখনই খাবার খেতেন, তিনি বাকী অংশ নবী করীম (ছাঃ)-কে পাঠাতেন। একদিন তিনি এমন খাবার পাঠালেন, যাতে থেকে নবী করীম (ছাঃ) কিছুই খেলেন না। তখন আবু আইয়ূব (রাঃ) নবী করীম (ছাঃ)-এর কাছে এসে এ ব্যাপারে জিজ্ঞেস করলে, তিনি বললেন, এতে রসুন ছিল। আবু আইয়ূব (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ছাঃ)! তবে কি রসুন হারাম? তিনি বললেন, ‘না, কিন্তু আমি এর গন্ধের কারণে এটি অপসন্দ করি’ (তিরমিযী হা/১৮০৭, সনদ ছহীহ)। তবে রান্না করা পেঁয়াজ বা রসুন যেকোন সময় খেতে পারে। ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) জুম‘আর খুৎবায় বলেন, হে লোক সকল! তোমরা দু’টি গাছ খাও, আমি এগুলোকে অপবিত্র ছাড়া কিছু মনে করি না। এগুলো হ’ল পেঁয়াজ ও রসুন। আমি দেখেছি, রাসূলুল্লাহ (ছাঃ) যদি মসজিদে কারো মধ্যে এর গন্ধ পেতেন, তিনি তাকে (মসজিদ থেকে) বের করে দিতেন। অতএব তোমাদের কেউ যদি এগুলো খায়, তবে সে যেন রান্না করে এর গন্ধ দূর করে নেয় (ছহীহ মুসলিম হা/৫৬৭)।

প্রশ্নকারী : আতীক পাঠান, হাটাবো, নারায়ণগঞ্জ।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২৭/৩০৭) : জানাযার ছালাতে দাঁড়ানোর সময় পরস্পরের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে কি? এ সময়ে জুতা পায়ে দিয়ে দাঁড়ানো কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৯/৩২৯) : সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি মা অসুস্থ থাকেন বা বাচ্চা বুকের দুধ না পায়, তবে নবজাতককে কি তার আপন নানীর বুকের দুধ পান করানো যাবে? এর ফলে নানী কি ঐ শিশুর দুধ মা হিসাবে গণ্য হবেন এবং এর ফলে মাহরাম বা রক্ত সম্পর্কের ক্ষেত্রে কোন পরিবর্তন আসবে কি?
প্রশ্ন (৩১/৩৫১) : স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি তাকে কুড়াল দিয়ে মারতে যাই। সে হাত দ্বারা প্রতিহত করে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে কুড়ালটি এসে আমার মাথায় আঘাত করে। এতে আমি রাগান্বিত হয়ে তাকে তিন তালাক দেই। রাগ প্রশমিত না হওয়ায় তাকে আরো এক তালাক দেই। পরে লোকজন এসে আমাদের দু’জনকে দু’দিকে নিয়ে যায়। পরবর্তীতে রাগ কমলে আমি অত্যন্ত অনুতপ্ত হই এবং আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাই। এক্ষণে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাইলে করণীয় কি? - -আবুবকর, সাতকানিয়া, চট্টগ্রাম।
প্রশ্ন (২৪/৪৬৪) : যিলহজ্জ মাসের প্রথম দশকে শিশুর খাৎনা করা, পশু যবেহ করা যাবে কী? - -ইহসানুল করীম, রাজপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১৯/৪৫৯) : আমাদের মসজিদে জুম‘আর পূর্বে বয়ান করা হয়। তারপর সুন্নাত ছালাতের জন্য সময় দেওয়া হয়। এটা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (৫/২৮৫) : ‘বিশ্বনবীর কথা’ নামক বইয়ে আছে, মুহাম্মাদ (ছাঃ) ভূমিষ্ট হওয়া মাত্রই সিজদায় পড়ে ‘ইয়া উম্মাতী’ ‘ইয়া উম্মাতী’ বলেছিলেন। একথা কি সত্য?
প্রশ্ন (৩৪/৭৪): টিভি চ্যানেলের অধিকাংশ বক্তা বলছেন যে, ব্যবহার্য স্বর্ণালংকারের যাকাত দিতে হবে না। যেমন ব্যবহার্য দামী আসবাবপত্রের যাকাত নেই। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১৪/৩৭৪) : বিতর ছালাত পড়ার সময় তাকবীর দিয়ে হাত উঠানোর পর পুনরায় হাত বেঁধে দো‘আ কুনুত পড়ার ছহীহ দলীল জানতে চাই।
প্রশ্ন (২৬/৬৬) : আমরা জানি যে, জুম‘আর দিন যে ব্যক্তি মসজিদে প্রথমে প্রবেশ করে তাকে উট কুরবানীর ছওয়াব দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হ’ল সময়টা কখন থেকে শুরু হয়?
প্রশ্ন (৯/৩২৯) : ‘বালাগাল ‘উলা বি কামালিহী’ দো‘আটি পাঠ করা যাবে কি?
প্রশ্ন (৩৩/২৭৩) : জনৈক মুফতি বলেন, যে পুরুষ বাবরী চুল রাখে না সে রাসূল (ছাঃ)-এর আনুগত্য করে না। উক্ত বক্তব্য কি সঠিক? চুল রাখার বিধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২২/৩৮২) : সন্তান পেটে আসলে সন্তান নষ্ট হওয়ার ভয়ে অনেক মহিলা কোমরে জালের কাঠি বাঁধে। এছাড়াও অন্যান্য কবিরাজী পদ্ধতি অবলম্বন করে। এগুলো কি শরী‘আত সম্মত?
আরও
আরও
.