উত্তর : জিনদের নিকটে কোন নবী এসেছেন মর্মে প্রমাণ পাওয়া যায় না। মুমিন জিনেরা আমাদের নবীর অনুসরণ করে। আল্লাহ বলেন, ‘জিনেরা বলল, আমরা যখন পথ নির্দেশক বাণী শুনলাম তখন তাতে আমরা বিশ্বাস স্থাপন করলাম’ (জিন  ১৩)। একটি বড় হাদীছে বলা হয়েছে, জিনেরা রাসূলুল্লাহ (ছাঃ)-এর কুরআন তেলাওয়াত শুনে কুরআনের প্রতি ঈমান এনেছিল (বুখারী হা/৪৯২১)। রাসূল (ছাঃ) বলেন, আমি সকল সৃষ্টি জগতের প্রতি প্রেরিত হয়েছি (মুসলিম, মিশকাত হা/৫৭৪৮)। ইবনু আববাস (রাঃ) বলেন, আল্লাহ মুহাম্মাদ (ছাঃ)-কে নবীগণের উপর ও আসমানবাসীর উপর মর্যাদা দান করেছেন। তিনি তাঁকে সকল মানুষের প্রতি প্রেরণ করেছেন (সাবা ৩৪/২৮)। অতঃপর তাঁকে জিন ও ইনসানের প্রতি প্রেরণ করেছেন’ (মুক্বাদ্দামা দারেমী হা/৪৬, সনদ ছহীহ; মিশকাত হা/৫৭৭৩)।






প্রশ্ন (১২/৩৩২) : পিতা তার মেয়েদের কথা দিয়েছিলেন যে, তার যে সন্তান পরীক্ষায় এ প্লাস পাবে তাকে প্রাইভেট কার উপহার দিবেন। অতঃপর আমি তা অর্জন করেছি। এক্ষণে এরকম ব্যয়বহুল উপহারের ক্ষেত্রে অন্যদের বঞ্চিত করে কেবল আমাকে দেওয়া পিতার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (১১/১১) : মাসিক ‘আত-তাহরীকে’ জুলাই ২০১০ এ ২৬নং প্রশ্নোত্তরে বলা হয়েছে, বাজার মূল্যের চেয়ে কেউ যদি বেশী নেয় তাহলে যুলুম হবে। বর্তমান বাকীতে ক্রয়ের সময় বাজার দরের চেয়ে বেশী নেওয়া হচ্ছে। ১২০০/= জিনিস ১৫০০/= টাকা নিচ্ছে। এটা কি যুলুম না সূদ না ধোঁকা? এ ধরনের ব্যবসা কি জায়েয?
প্রশ্ন (২৭/১৮৭) : কেউ যদি বলে কুরআনের কসম বা কা‘বার কসম তাহ’লে কি শিরক হবে?
প্রশ্ন (২৮/১৪৮) : গোঁফ রাখার ব্যাপারে শরী‘আতের বিধান কি? তা সম্পূর্ণরূপে চেঁছে ফেলা যাবে কি? - -মাহবূবুর রহমান, যোগীপাড়া, নাটোর।
প্রশ্ন (২০/২২০) : জনৈক ব্যক্তি স্ত্রী, তিন কন্যা, দুই সহোদর বোন ও চাচাতো ভাই এবং বোন রেখে মারা গেছে। মাইয়েতের তিন বিঘা জমি রয়েছে। এক্ষণে উক্ত সম্পত্তি কিভাবে বণ্টিত হবে?
প্রশ্ন (২৮/৩৪৮) : ঈদের চাঁদ দেখার পর এবং ঈদের দিন সকালে ছালাতের পূর্ব পর্যন্ত মসজিদের মাইকে উচ্চস্বরে তাকবীর পাঠ করা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (২৬/৪৬৬) : কোন ব্যক্তি যদি বারবার মদ্যপান করে তাহ’লে তাকে কি হত্যা করতে হবে, যেমন আবুদাউদের হাদীছ বর্ণিত হয়েছে?
প্রশ্ন (১০/৩৩০) : কবরে সওয়াল-জওয়াবের সময় রাসূলুল্লাহ (ছাঃ)-কে সেখানে কিভাবে দেখানো হবে?
প্রশ্ন (১১/৫১) : বিবাহের উদ্দেশ্যে কোন নারী প্লাস্টিক সার্জারী করে নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবে কি?
প্রশ্ন (১০/১৩০) : হোটেলের বেঁচে যাওয়া খাবার আশ-পাশে থাকা কুকুরদের খাইয়ে দেওয়ায় শরী‘আতে কোন বাধা আছে কি? এতে বেওয়ারিশ কুকুর পোষার ন্যায় গোনাহগার হ’তে হবে কি? - -আব্দুর রাকীব, টেমপানিছ, সিঙ্গাপুর।
প্রশ্ন (১৩/৩৭৩) : হজ্জ বা ওমরায় গিয়ে রাসূল (ছাঃ)-এর কবর যিয়ারতের কোন আবশ্যকতা আছে কি? - -আব্দুন নূর, নযরপুরা, নরসিংদী।
প্রশ্ন (২০/২০) : জনৈক আলেম বলেন, আল্লাহ নিরাকার নন তা যেমন বলা যাবে না, তেমনি তাঁর আকার আছে একথাও বলা যাবে না। একথার সত্যতা আছে কি? - -মুখতারুল ইসলামবাঘা, রাজশাহী।
আরও
আরও
.