উত্তর : মোট ফসলের উপর বর্গাদার ওশর দিবে। কারণ ওশর হয় ফসলের উপর, জমির উপরে নয়। এর উপরেই জমহূর বিদ্বানগণের ঐক্যমত রয়েছে। পক্ষান্তরে ইমাম আবু হানীফা (রহঃ) বলেন, জমির মালিককে ওশর দিতে হবে বর্গদারকে নয় (ইবনু হাযম, আল-মুহাল্লা ৪/৪৭; ইবনু কুদামা, মুগনী ৩/৩০)। তবে প্রথম অভিমতটিই অগ্রগণ্য (ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৬/৮৮)।

উল্লেখ্য যে, রাসূল (ছাঃ) বলেন, পাঁচ অসাক্ব-এর কম পরিমাণ উৎপন্ন ফসলে ওশর নেই (বুখারী হা/১৪৪৭; মিশকাত হা/১৭৯৪)। আর পাঁচ অসাক্বের ওযন ৩শ’ ছা‘। আর ৩শ’ ছা‘-এর ওযন বিভিন্ন শস্যের বিভিন্ন রকম হ’তে পারে। এর আনুমানিক ওযন ১৫ মণ থেকে সাড়ে ২২ মণের কাছাকাছি হয়ে থাকে। সেজন্য কোন শস্য ২০ মণ হ’লে ওশর দেওয়া উচিৎ। অতএব কারো উৎপাদিত ফসল কমপক্ষে ১৫ মণ হ’লে ওশর দিতে পারে।

প্রশ্নকারী : ফাহীম ফায়ছাল, নিয়ামতপুর, নওগাঁ।








বিষয়সমূহ: যাকাত ও ছাদাক্বা
প্রশ্ন (৪/৩৬৪) : আমি আগে পুলিশে চাকরি করতাম, এখন অবসরপ্রাপ্ত। অবসরকালীন সময়ে সরকার থেকে যে ১০/১২ লাখ টাকা এককালীন পেয়েছি, সেই টাকা কি হালাল? এছাড়াও অবসরভাতা বা মাসিক যে টাকা পাচ্ছি, তা কি হালাল?
প্রশ্ন (২৪/৪২৪) : আমাদের সমাজে নারী-পুরুষ সম্পর্ক করে অশ্লীল কাজে জড়িয়ে পড়ছে। পরে অনেকের বিবাহ হচ্ছে, অনেকের হয় না। এর পরিণতি কি?
প্রশ্ন (২৮/৬৮) : সুন্নাত ছালাতের ক্বাযা যেকোন সময় পড়া যাবে কি? - -ছালেহা খাতুন, উত্তর দিনাজপুর, ভারত।
প্রশ্ন (৩১/১১১) : আমি ক্রোধবশতঃ স্ত্রীকে বলেছি যে, আগামীতে তুমি নেকাব ছাড়া বাসার বাইরে বের হ’লে আমাদের মধ্যে তালাক হয়ে যাবে। এক্ষণে একথা ফিরিয়ে নেয়ার কোন উপায় আছে কি? সে নেকাব ছাড়া বের হ’লে ১ তালাক হয়ে যাবে কি?
প্রশ্ন (১/১৬১) : জানাযার ছালাতে মাসবূক কিভাবে ছুটে যাওয়া ছালাতের ক্বাযা আদায় করবে?
প্রশ্ন (১৬/১৭৬) : ছালাতরত অবস্থায় পিতা-মাতা ডাক দিলে সেক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (২২/৪২২) : আমরা একটি পিলার কারখানায় কাজ করি এবং নিয়মিত ছালাত আদায়ের চেষ্টা করি। তবে মসজিদ দূরে এবং কাজের ধরন (কন্ট্রাক্ট ও সময়মতো ছুটি না পাওয়া) এর জন্য আযান শুনলেও মসজিদে যাওয়া সম্ভব হয় না। এক্ষেত্রে কারখানায় একাকী বা জামা‘আত করে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৮/১৩৮) : আমার অতি নিকটের কিছু মানুষ আমাকে মন্দ কাজে উৎসাহিত করছে। এমতাবস্থায় আমার করণীয় কি? - -আব্দুর রাযযাক, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
প্রশ্ন (২৯/৩০৯) : ইসলামে যুদ্ধবন্দী মহিলাদেরকে দাসী বানানো হ’ত কেন? তাদেরকে কেবল বন্দী না রেখে পুরুষের ভোগের সামগ্রী বানানোর কারণ কি ছিল? - -রাহিল আরশাদপেশোয়ার, পাকিস্তান।
প্রশ্ন (৩৭/৭৭) : পৃথিবীর সকল মানুষ কি ইসলামের উপর জন্মগ্রহণ করে? দলীল সহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৫/১৬৫) : সূরা বাক্বারার ২৩০ আয়াতের ব্যাখ্যা জানতে চাই?
প্রশ্ন (১০/২১০) : তারাবীহ ছালাতের ক্বিরাআত কেমন হওয়া উচিৎ? বিশেষ করে লম্বা তেলাওয়াতে তারাবীহ সম্পন্ন করা জায়েয কি?
আরও
আরও
.