উত্তর : তালাকের নিয়ত না করে শুধুমাত্র মেসেজ লিখে থাকলে তালাক হবে না। তাছাড়া তালাক শব্দ মুখে উচ্চারণ বা খাতায় উল্লেখ করলেই তালাক হয় না। বরং তালাক দিলাম বা এজাতীয় বাক্য ব্যবহার করতে হয়। ইবনু কুদামাহ বলেন, যদি কেউ তালাকের নিয়ত ছাড়া লিখে, তাহ’লে জমহূর বিদ্বানের মতে তালাক কার্যকর হবে না। কারণ লেখার বহু উদ্দেশ্য থাকতে পারে। এগুলোর কোনটির সঙ্গেই তালাক দেওয়ার নিয়ত নাও থাকতে পারে (আল-মুগনী ৭/৪৮৬)। শায়েখ বিন বায (রহঃ) বলেন, এই তালাক উক্ত মহিলার ওপর কার্যকর হবে না, যদি তালাকদাতা এর দ্বারা তালাকের নিয়ত না করে থাকে। কেননা নবী করীম (ছাঃ) বলেছেন, ‘নিশ্চয়ই আমলসমূহ নিয়তের উপর নির্ভরশীল’ (ফাতাওয়া ইসলামিয়া ৩/২৭৮)। অতএব ‘তালাক’ বা অনুরূপ শব্দ লেখা তালাকে কেনায়ার মধ্যে গণ্য। তাতে নিয়ত থাকলে তালাক হয়ে যাবে। আর নিয়ত না থাকলে তালাক হবে না।

প্রশ্নকারী : ইশরাত, চট্টগ্রাম।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (১৭/১৩৭) : মৃত ব্যক্তির কাফন-দাফনের সময় আগত আত্মীয়-স্বজনের আপ্যায়নের জন্য মৃতের পরিবারের পক্ষ থেকে খাবার ব্যবস্থা করা বা টাকা-পয়সা দিয়ে প্রতিবেশীদের মাধ্যমে ব্যবস্থা করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৭/২৬৭) : ক্বিয়ামতের দিন সকল মানুষ কি বস্ত্রহীন অবস্থায় উঠবে? সেদিন কারো পরণে কাপড় থাকবে কি?
প্রশ্ন (৩৫/৩৯৫) : দাফন শেষে কবরের পার্শ্বে একাকী বা সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা যাবে কি?
প্রশ্ন (০৮/৪০৮) : ইসলামে একাধিক বিবাহ জায়েয থাকা সত্ত্বেও রাসূল (ছাঃ) কর্তৃক আলী (রাঃ)-কে ফাতেমা (রাঃ) থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করতে নিষেধ করার কারণ কি ছিল? - আব্দুল্লাহ, আবুধাবী, আরব আমিরাত।
প্রশ্ন (২৯/৬৯) : যোহর, আছর, মাগরিব একত্রে জমা-ক্বছর করার ক্ষেত্রে অথবা ক্বাযা আদায়ের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা যরূরী কি? - -আব্দুল্লাহ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৯/৩৬০) : মাদরাসা ও ইসলামী সম্মেলনের জন্য অমুসলিমদের নিকট থেকে সহযোগিতা নেওয়া যাবে কি?
প্রশ্ন (৩৯/৩১৯) : মাদরাসা বোর্ডের বইয়ে লেখা হয়েছে, ইমাম আবু হানীফা (রহঃ) ইমাম আওযাঈর কাছে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ছাঃ) ছালাতে রাফউল ইয়াদায়েন করেননি। উক্ত হাদীছকে ইমাম আবু হানীফা (রহঃ) ছহীহ মনে করতেন। এর সত্যতা সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৬/৩০৬) : যে ব্যক্তির কথা ও কাজে মিল থাকে না, তার আদেশ-নিষেধ মানা যাবে কি?
প্রশ্ন (৫/৪৫) : কোন ছেলে বা মেয়ে সংসার জীবনকে অনীহা করে যদি বিবাহ না করে তাহ’লে তার হুকুম কী?
প্রশ্ন (১৬/৫৬) : যে গার্মেন্টসে আমি কাজ করি সেখানে অনেক নারী ও পুরুষ একত্রে কাজ করে। এক্ষণে আমার চাকুরী করা জায়েয হবে কি? - -মিরাজ আহমাদ, সাভার, ঢাকা।
প্রশ্ন (১২/৪১২) : মযলূম ব্যক্তি যদি কাফের হয়, তাহ’লে তার বদ দো‘আর কারণে কোন মুসলিম পাপী হবে কি বা তার কোন ক্ষতি হবে কি?
প্রশ্ন (৬/৪০৬) : অনেক চাকুরীজীবী আছেন যারা নির্দিষ্ট সময়ে অফিস করেন না। ফলে জনগণের কষ্ট ও ভোগান্তি হয়। সরকারী নানা জটিলতার কারণে অফিস প্রধানরাও কোন ব্যবস্থা নেন না। এদের পরিণতি কি?
আরও
আরও
.