উত্তর : মসজিদে যাতায়াতের জন্য মসজিদ কমিটি বিভিন্ন পথ করে রেখেছে বলেই বিভিন্ন পথ দিয়ে মসজিদে যাতায়াত করা যায়। কিন্তু জান্নাতে প্রবেশ করার জন্য জান্নাতের মালিক আল্লাহ তা‘আলা মাত্র একটি পথ খোলা রেখেছেন। উক্ত পথ ছাড়া অন্য কোন পথ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ (ছাঃ) একদা ছাহাবীদের সামনে একটি সরল রেখা টানলেন এবং বললেন এটা আল্লাহর পথ। অতঃপর তার ডানে ও বামে অনেকগুলো রেখা টেনে বললেন এগুলোও বিভিন্ন পথ। তবে এ সকল পথে শয়তান রয়েছে, সে তার দিকে আহবান করছে। অতঃপর রাসূল (ছাঃ) নিম্নের আয়াতটি পাঠ করেন, ‘নিশ্চয় এটাই আমার সরল পথ। তোমরা এ পথের অনুসরণ করো। অন্যান্য পথের অনুসরণ করো না। তাহ’লে ঐ পথগুলো তোমাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিবে (আন‘আম ১৫৩; মুস্তাদরাক হা/৩২৪১; আহমাদ, নাসাঈ, দারেমী, মিশকাত হা/১৬৬, সনদ হাসান)।

উক্ত আলোচনা থেকে প্রমাণিত হয় যে, যেকোন ইসলামী দলে থাকলেই জান্নাতে যাওয়া যাবে, উক্ত দাবী সঠিক নয়। বরং প্রকৃত ইসলামী দল সেটাই, যারা রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরামের তরীকার উপরে চলে এবং সর্বদা রাসূল (ছাঃ) ও খুলাফায়ে রাশেদীনের সুন্নাত অনুসরণ করে। ক্বিয়ামত পর্যন্ত এই দল থাকবে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৬২৭৬)। তাদের সংখ্যা কম হবে। কিন্তু তাদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ (মুসলিম, মিশকাত হা/১৫৯)। ঈমানদারগণের কর্তব্য হ’ল এই দলকে খুঁজে নেওয়া ও তাদের সাথে জামা‘আতবদ্ধ থাকা।






বিষয়সমূহ: মসজিদ
প্রশ্ন (৩/৮৩) : অবৈধ উপায়ে গর্ভবতী হ’লে গর্ভচ্যুত করার বিধান কি? এতে মানব হত্যার ন্যায় গুনাহগার হ’তে হবে কি? গুনাহ হ’লে উক্ত গর্ভবতীর জন্য করণীয় কি?
প্রশ্ন (৩৪/১৯৪) : সূরা যিলযাল দু’বার পড়লে কুরআন মাজীদ খতমের নেকী পাওয়া যায় কি?
প্রশ্ন (২৩/৩০৩) : জনৈক আলেম বলেন, রামাযানের শেষ জুম‘আয় পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করলে তা সারাজীবনের তরককৃত ফরয ছালাতের জন্য কাফফারা হয়ে যাবে। একথার কোন সত্যতা আছে কি? - -নাছীর, বরিশাল।
প্রশ্ন (১৪/২৫৪) : আলু উৎপাদন করে বা ক্রয় করে হিমাগারে সাত আট মাস রাখা যাবে কি?
প্রশ্ন (৩৯/৩৫৯) : আমি অনেক লোকের জুয়ার টাকা কৌশলে মেরে দিয়েছি। এটা কি ফেরত দিতে হবে। এটা কি হক নষ্টের মধ্যে পড়বে? আমি সব কিছু ছেড়ে ভালো হ’তে চাচ্ছি। এখন সব টাকা কি ফেরত দিতে হবে? আর সব টাকার হিসাব পাওয়া মুশকিল।
প্রশ্ন (৮/২৪৮) : কোন হিন্দু লোক ঘরে এলে সেই জায়গায় ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৭/১৬৭) : জনৈক ব্যক্তির বয়স ৬৮ বছর। তিনি হজ্জে যেতে চান। কিন্তু সরকারী নিয়মানুযায়ী ষাটোর্ধ্ব ব্যক্তিরা হজ্জে যেতে পারবে না। এক্ষণে তিনি বদলী হজ্জ করাবেন? না সে পরিমাণ অর্থ ছাদাক্বা করে দিবে?
প্রশ্ন (১৩/২৯৩) : আমি জীবনে বহু মানুষের গীবত করেছি, তোহমতও দিয়েছি। আমার জানামতে এ গোনাহ আল্লাহ ক্ষমা করবেন না। যাদের গীবত করেছি তাদের অনেকের সাথে আমার যোগাযোগও নেই। আবার ক্ষমা চাওয়াও লজ্জার ব্যাপার। এক্ষণে এ পাপ থেকে বাঁচার জন্য আমার করণীয় কি?
প্রশ্ন (৪/১২৪) : ডাঃ যাকির নায়েকের লেকচারে শুনেছি, ‘গসপেল অব ম্যাথিউ’ গ্রন্থের ১৯ অধ্যায়ের ১৬ ও ১৭ নং অনুচ্ছেদে উল্লেখ আছে, একজন লোক এসে ঈসা (আঃ)-কে বলল, হে মহান শিক্ষক! জান্নাতে যাওয়ার জন্য আমি কী কী কাজ করব? ঈসা (আঃ) বললেন, তুমি আমাকে মহান বলছ কেন? মহান একজন ছাড়া আর কেউই নন। তিনি হলেন আল্লাহ। প্রশ্ন হ’ল, আমরা মুহাম্মাদ (ছাঃ)-কে মহান বলতে পারি কি? এছাড়া অনেকে বলে, মহান নেতা, মহান মে দিবস, মহান স্বাধীনতা দিবস ইত্যাদি। এগুলো বলা যাবে কি?
প্রশ্ন (৭/৪৪৭) : আমি মসজিদের ইমাম। কুরবানীর সময় এলাকাবাসীর পশু যবেহ করে দিলে তারা নিজ নিজ কুরবানীর গোশত থেকে আমাকে হাদিয়া হিসাবে কিছু দেয়। এভাবে যবহের বিনিময় হিসাবে গোশত নেয়া যাবে কি?
প্রশ্ন (৩৬/৪৭৬) : তারাবীহ ও তাহাজ্জুদ ছালাত ৮+৩=১১ রাক‘আতের বেশী নয়। কিন্তু কোন কোন হাদীছে বলা হয়েছে, রাসূলুল্লাহ (ছাঃ) কখনো কখনো ৯ রাক‘আত বিতর পড়তেন। তাহ’লে এর সংখ্যা ১৭ হচ্ছে। এর সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২১/৪২১) : আমার একটি জমি আছে যেটি মসজিদসহ একটি মাদ্রাসা নির্মাণের জন্য দান করতে চাই। তবে আমার বসবাসের জন্য কোন জমি না থাকায় উক্ত কমপ্লেক্সের নির্দিষ্ট একটি অংশকে আমি বসতবাড়ি হিসাবে ব্যবহার করতে চাই, যা দানপত্রের শর্তে উল্লেখ থাকবে। এক্ষেত্রে শারঈ কোন বাধা আছে কি? - .
আরও
আরও
.