সিঙ্গাপুর ২১শে জুন রবিবার : অদ্য বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৭-টায় (বাংলাদেশ সময়) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সিঙ্গাপুর শাখার উদ্যোগে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুর শাখা সভাপতি শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে নওদাপাড়া মারকায থেকে সরাসরি বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও সিঙ্গাপুর শাখা ‘আন্দোলন’-এর সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করীম। উক্ত সম্মেলনে সিঙ্গাপুরের বিভিন্ন শাখা থেকে দায়িত্বশীল, কর্মী ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বক্তব্য শেষে আমীরে জামা‘আত দায়িত্বশীল ও কর্মীদের সাথে পৃথক পৃথকভাবে মতবিনিময় করেন।

ভোলা ২৪ শে জুন বুধবার : অদ্য বিকাল ৬-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ভোলা যেলার উদ্যোগে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ভোলা যেলা আহবায়ক কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কনফারেন্সে নওদাপাড়া মারকায থেকে সরাসরি বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। এসময় যেলার অন্যান্য দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।






যুবসংঘ (কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ)
যেলা সম্মেলন, টাঙ্গাইল (জান্নাতে ফিরে যাওয়ার জন্য জান্নাতী হেদায়াত মেনে চলুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
আইলা দুর্গত এলাকায় লোকদের পুনর্বাসন করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কেন্দ্রীয় দাঈর সফর
বার্ষিক রিপোর্ট (ফেব্রুয়ারী ২০১৭-ফেব্রুয়ারী ২০১৯) :
শিক্ষা সফর ২০১৯ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড (শিক্ষক প্রশিক্ষণ)
এআই উদ্ভাবক হিন্টনের সতর্ক বার্তা : আগামী ৩০ বছরে মানুষের বিলুপ্তি ঘটাতে পারে ‘এআই’ প্রযুক্তি
বন্যার্তদের পাশে আমীরে জামা‘আত (২২, ২৭ ও ২৯শে আগষ্ট’১৭ মঙ্গল, রবি ও মঙ্গলবার)
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
আন্দোলন (দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন)
হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল
আরও
আরও
.