উত্তর : নারী তার উপার্জনের মালিক। আল্লাহ বলেন, ‘নারী যা উপার্জন করে, সেটা তার অংশ’ (নিসা ৪/৩২)। স্বামী বা পরিবার তাকে সেটা খরচ করতে বাধ্য করতে পারবে না। তবে পারিবারিক ভালোবাসা, সহযোগিতা ও সহনশীলতা রক্ষা করে যদি স্ত্রী নিজ ইচ্ছায় সহযোগিতা করেন, তাহ’লে তা হবে ছওয়াবের কাজ। আল্লাহ তা‘আলা বলেন, ‘পুরুষরা নারীদের অভিভাবক... কারণ তারা তাদের উপর খরচ করে’ (নিসা ৪/৩৪)। তিনি আরো বলেন, ‘স্ত্রীদের জন্য তোমাদের উপর কর্তব্য হ’ল, তাদের খাওয়া-পরার ব্যবস্থা করা শরী‘আত সঙ্গতভাবে’ (মুসলিম হা/১২১৮; মিশকাত হা/২৫৫৫)। উছায়মীন (রহঃ) বলেন, একজন মানুষের জন্য তার স্ত্রী ও সন্তানদের উপর শারঈ মতে খরচ করা আবশ্যক। চাই স্ত্রী ধনী হৌক বা গরীব। এমনকি যদি স্ত্রী উপার্জনক্ষম হন এবং তিনি শিক্ষকতা করেন, আর বিয়ের সময় শর্ত করা হয় যে, স্বামী তাকে এই চাকরীতে বাঁধা দিবেন না এবং স্বামী তা মেনে নেন, তাহ’লে স্বামীর কোন অধিকার নেই যে তিনি স্ত্রীর উপার্জন (বেতন) থেকে কিছু দাবী করবেন। না অর্ধেক, না এক-চতুর্থাংশ কিছুই না। কারণ বেতনের উপার্জিত অর্থ তো স্ত্রীর নিজস্ব মালিকানাধীন। কিন্তু যদি বিবাহের সময় এই শর্ত না থাকে যে, স্ত্রীকে চাকরী করতে দেওয়া হবে। তাহ’লে বিয়ের পর স্বামী চাইলে স্ত্রীকে বলতে পারেন, তুমি যদি চাকরী করতে চাও, তাহ’লে আমাকে এই পরিমাণ দিতে হবে, অর্ধেক, এক-তৃতীয়াংশ ইত্যাদি। এটি স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্মতিতে হ’তে পারে’ (শরহ রিয়াযুছ ছালেহীন ৬/১৪৩-১৪৪)।

প্রশ্নকারী : ইসমাঈল, পশ্চিমবঙ্গ, ভারত।








বিষয়সমূহ: মহিলা বিষয়ক
প্রশ্ন (৩৯/৪৭৯) : জিনদের নিকট যাওয়ার পথে রাসূল (ছাঃ) কাকে সাথে নেন? তিনি ছাহাবীকে রেখে যাওয়ার সময় চারটি দাগ টেনে তার মধ্যে থাকতে বলেন। এসময় তিনি কোন দো‘আ পাঠ করেছিলেন?
প্রশ্ন (৮/৪৮): আমি একটি দ্বীনদার মেয়েকে বিয়ে করতে চাই। কিন্তু তার পরিবার গরীব হওয়ায় আমার পরিবার এ বিয়েতে বাধা প্রদান করছে। এক্ষণে আমি কি পিতা-মাতার অনুমতি ছাড়াই তাকে বিয়ে করতে পারি?
প্রশ্ন (১৩/৪১৩) : অমুসলিমের অর্থ দিয়ে হজ্জ পালন করা যাবে কি?
প্রশ্ন (৩২/৩৫২) : সমকামিতা কিরূপ গোনাহের কাজ? এর শাস্তি কি?
প্রশ্ন (১৮/১৭৮) : জনৈক বক্তা বলেন, ওযর ব্যতীত হজ্জ থেকে বিরত থাকা ব্যক্তি ইহূদী বা খ্রিষ্টান অবস্থায় মৃত্যুবরণ করবে। একথা কোন সত্যতা আছে কি? - -সাইফুদ্দীন, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (৩৯/১৫৯) : মাসবূক বাকী ছালাত আদায়ের জন্য দাঁড়িয়ে প্রথমে রাফঊল ইয়াদায়েন করে হাত বাঁধবে কি? - -সাইফুর রহমান, ঢাকা।
প্রশ্ন (২০/৩৪০) : সাহারী খাওয়ার সময় আযান দেয়া অবস্থায় প্লেট পূর্ণ থাকলে তা কি আর খাওয়া যাবে, না রেখে দিতে হবে? আর যদি খাওয়া যায়, তবে কতটুকু খেতে পারবে?
প্রশ্ন (৩৩/৪৩৩) : অনেকে বলে থাকে যে, বেগানা নারীর দিকে ইচ্ছাকৃতভাবে একবার দৃষ্টিপাত করা যায়। এতে কোন গুনাহ হবে না। একথার কোন সত্যতা আছে কি? - শাহাদত হোসাইন ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
প্রশ্ন (২৩/১০৩) : কারো গায়ে পা লেগে গেলে কি তাকে সালাম দিতে হবে? যদি সালাম না দেওয়া যায় তবে কী করণীয়?
প্রশ্ন (৭/৪০৭) : আমার কাছে কয়েক মন ধান ও চাউল রয়েছে। এক্ষণে আমি উক্ত ধান বা চাউল দ্বারা সম্পদের যাকাত দিতে চাই। এটি কি জায়েয হবে, নাকি টাকা দিয়েই আদায় করতে হবে? - -সাইফুল ইসলাম, সাভার, ঢাকা।
প্রশ্ন (১৫/১৩৫) : জনৈক ব্যক্তি তার দুই বন্ধুকে সাক্ষী রেখে জনৈক নারীকে তার অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহের প্রস্তাব দিয়েছে এবং উক্ত নারী তাতে সম্মতি দিয়ে স্বাক্ষর করেছে। কিন্তু তাদের মাঝে পরবর্তীতে কোন সহবাস হয়নি। এছাড়া বিবাহের কোন রেজিস্ট্রি হয়নি। এক্ষণে এ বিবাহ গ্রহণযোগ্য হয়েছে কি? - -রবীউল আউয়াল, দেবিদ্বার, কুমিল্লা।
প্রশ্ন (২৭/১৮৭) : মসজিদে কথা বললে ছাওয়াব কর্তন করা হবে কি? শুনা যায়, আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয় তেমনি মসজিদে কথা বলা ছওয়াবকে পুড়িয়ে দেয়’। মসজিদে ইসলামী নাটক করা যাবে কি? - -আব্দুল্লাহ, মুহাম্মাদপুর, ঢাকা
আরও
আরও
.