উত্তর : ঔষধের প্রচারের জন্য স্যাম্পল প্রদানে এবং গ্রহণে কোন দোষ নেই। কারণ ঔষধ প্রচারের জন্য এটা প্রয়োজন। কিন্তু স্যাম্পল ব্যতীত উপহারের নামে বিভিন্ন দ্রব্যাদি প্রদান করা এবং গ্রহণ করা ঘুষের অন্তর্ভুক্ত হবে। কারণ অধিকাংশ ক্ষেত্রে ভালো-মন্দ নির্বিশেষে উপহার প্রদানকারী কোম্পানীর ঔষধ রোগীদেরকে লিখে দেওয়ার জন্য প্ররোচিত করতেই উক্ত উপহার প্রদান করা হয়ে থাকে, যা ঘুষ হিসাবে গণ্য (ফাতাওয়া লাজনাহ দায়েমাহ ২৩/৫৭০)। ফাতাওয়া লাজনা দায়েমায় বলা হয়েছে, চিকিৎসকের জন্য ওষুধ কোম্পানীর পক্ষ থেকে উপহার গ্রহণ করা বৈধ নয়; কারণ এটি ঘুষের অন্তর্ভুক্ত, যদিও সেটিকে ‘উপহার’ বা অন্য কোন নাম দেওয়া হোক না কেন। নাম পরিবর্তন করলে বাস্তবতার পরিবর্তন হয় না এবং এই উপহার গ্রহণের ফলে ডাক্তার ঐ কোম্পানীর প্রতি পক্ষপাতদুষ্ট হয়ে পড়েন, যা অন্যান্য কোম্পানীর প্রতি অবিচার এবং ক্ষতিকর (ফাতাওয়া লাজনা দায়েমাহ ২৩/৫৭১)। অন্যত্র বলা হয়েছে, ‘যে কোম্পানীর প্রতিনিধি ডাক্তারদেরকে নিজ কোম্পানীর ওষুধ প্রচারের উদ্দেশ্যে উপহার দেয়, অন্য কোম্পানীগুলোর তুলনায় একচেটিয়াভাবে ব্যবসার উদ্দেশ্যে, সে ব্যক্তি রায়িশ (ঘুষদাতা ও ঘুষগ্রহীতার মাঝে মধ্যস্থতাকারী) হিসাবে গণ্য হবে। আর রাসূলুল্লাহ (ছাঃ) এ তিন শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন (ফাতাওয়া লাজনা দায়েমাহ ২৩/৫৭২)। তিনি বলেছেন, ‘আল্লাহ ঘুষদাতা, ঘুষগ্রহীতা এবং উভয়ের মাঝে মধ্যস্থতাকারীকে অভিশাপ দিয়েছেন’ (আহমাদ হা/২২৩৯৯)। যদিও এই হাদীছে ‘রায়িশ বা উভয়ের মাঝে মধ্যস্থতাকারী’ অংশটি দুর্বল, তবে মর্ম ছহীহ।

প্রশ্নকারী : ডা. মাহবূব হাসান, সিরাজগঞ্জ।








বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (১৮/৩৩৮) : আমি এবং আমার এক আত্মীয় একটি জমি ক্রয় করি। কিন্তু সে চক্রান্ত করে জমিটি তার নামে দলীল করে নেয়। ঐ জমির মূল্য দাবি করলে সে তা দিতে অস্বীকার করে। এতে সম্পর্ক নষ্ট হয়। এ জন্য দায়ী হবে কে?
প্রশ্ন (২০/২৬০) : মসজিদের ইমাম যদি না জেনে বড় কুফরী বা শিরকী কথা বলে ফেলেন। অতঃপর সতর্ক করার পর ভুল হয়েছে বলে স্বীকার করেন। এক্ষণে এটাই তার তওবার জন্য যথেষ্ট হবে নাকি তওবার দো‘আ পাঠ করে, কালেমা পড়ে গোসল করা আবশ্যক হবে?
প্রশ্ন (৪০/৩৬০) : ঈসা (আঃ) কি বর্তমানে জীবিত? ক্বিয়ামতের কতদিন পূর্বে তিনি আসবেন এবং কি কি কাজ করবেন?
প্রশ্ন (৩৮/১১৮) : আইনজীবী হওয়ার কারণে আমাকে ব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির আইনজীবী হিসাবে কাজ করতে হয়। আমাদের কাজের ধরনটা যেমন- (১) কোন ব্যক্তি ব্যাংক থেকে লোন নিতে গেলে যামানত স্বরূপ ঋণগ্রহীতার জায়গা-জমির কাগজ ব্যাংকে মর্টগেজ রাখতে হয়। ওই কাগজপত্র আইনজীবী হিসাবে আমাদের যাচাই করতে হয়। ব্যাংক অনেক সময় সূদ মওকূফও করে এবং আইনজীবী এক্ষেত্রে সহায়তা করেন। (২) মানুষ ব্যাংক থেকে ঋণ নিয়ে ঐামানত হিসাবে চেক জমা দেয়। নির্ধারিত সময়ে চেকের টাকা ব্যাংকে জমা না দিলে ব্যাংক তখন চেকে উল্লেখিত টাকা আদায়ের মামলা করে। এ ধরনের মামলায় আইনজীবীকে লড়তে হয়। প্রশ্ন হল, উপরোক্ত ক্ষেত্রসমূহে আইনজীবী হিসাবে আমি কাজ করতে পারি কি? - -এ্যাডভোকেট ফখরুল ইসলাম, মৌলভীবাজার।
প্রশ্ন (৪/৮৪) :পারিবারিকভাবে ছেলে-মেয়ের বিবাহ ঠিক করা হয়েছে। কিন্তু আকদ হবে ৮ মাস পর। এমতাবস্থায় ছেলে-মেয়ে একে অপরের সাথে যোগাযোগ বা ফোনে কথা বলতে পারবে কি?
প্রশ্ন (৩৩/৩১৩) : করোনা আতঙ্কে জামা‘আতে ছালাত আদায়কালে সরকারী নির্দেশনা মোতাবেক কাতার না মিলিয়ে বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালে ছালাত হবে কি? - -আবুল কালাম, জয়পুরহাট।
প্রশ্ন (৮/৩৬৮) : যে ব্যক্তি মসজিদে দুনিয়াবী কথা বলবে তার ৪০ বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। উক্ত হাদীছের সত্যতা সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২২/১৪২) : আমার পরিচিত জনৈকা মহিলার বাসায় প্রত্যেক জুম‘আর দিন ৭০ বছর বয়স্ক একজন মসজিদের ইমাম ছাহেব এসে কুরআনের আলোচনা পেশ করেন। এরূপ আলোচনা শরী‘আত সম্মত কি? - -নূরে আখতার, শঠিবাড়ি, রংপুর।
প্রশ্ন (১২/১২) : মসজিদে মূল জামা‘আত হয়ে যাওয়ার পর পুনরায় জামা‘আত করে ছালাত আদায় করা যাবে কি? এসময় পুনরায় ইক্বামত দিতে হবে কি? - -মুহাম্মাদ আল-আমীন, কুড়িগ্রাম।
প্রশ্ন (১১/১১) : মোযা টাখনুর উপর পর্যন্ত পরা থাকলে প্যান্ট টাখনুর নীচে পরা যাবে কি? - -মুনীর খানপীরগঞ্জ, রংপুর।
প্রশ্ন (৪/৪০৪) : যেসব মসজিদের পরিচালনা কমিটি এবং ইমাম-মুওয়াযযিনগণের আক্বীদা-আমল শিরক ও বিদ‘আতযুক্ত, সেসব মসজিদে দান করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (২১/২৬১) : কোন কোন সাবান কোম্পানী শূকরের চর্বিকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে। জেনেশুনে উক্ত সাবান ব্যবহার করা জায়েয হবে কি?
আরও
আরও
.