উত্তর : কোন শর্ত দিয়ে ঋণ প্রদান করলে তা সূদ হিসাবে গণ্য হবে। সুতরাং সময়ের বিপরীতে জরিমানা নির্ধারণ করা যাবে না। যদি ঋণদাতা ঋণগ্রহীতার ওপর এই শর্ত আরোপ করে বা তাকে বাধ্য করে যে, নির্ধারিত সময়ের পরে ঋণ পরিশোধ করলে তাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বা নির্দিষ্ট হারে জরিমানা দিতে হবে, তাহ’লে এটি একটি বাতিল ও হারাম শর্ত। এই শর্ত পূরণ করা আবশ্যক নয়; হোক না এই শর্ত আরোপকারী ব্যাংক বা অন্য কেউ। কেননা এটি সেই জাহেলিয়াতের রিবা বা সূদ যার নিষেধাজ্ঞা কুরআনে বর্ণিত হয়েছে (আল-ফাতাওয়া আল-ইকতিছাদিয়া পৃ. ৭৩)। বরং ঋণ গ্রহীতাকে অতিরিক্ত সময় দিবে বা প্রয়োজনে ছেড়ে দিলে অধিকতর ছওয়াব অর্জন করা যাবে। আবু ক্বাতাদা (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তিকে অবকাশ দিবে অথবা ঋণ ক্ষমা করে দিবে, আল্লাহ তাকে ক্বিয়ামতের দিন দুঃখ-কষ্ট হ’তে মুক্তি দিবেন’ (মুসলিম হা/৩০০৬; মিশকাত হা/২৯০৩)। অন্য বর্ণনায় এসেছে, ঐ ব্যক্তিকে আল্লাহ তা‘আলা ক্বিয়ামতের দিন স্বীয় ছায়ায় ছায়া দান করবেন’ (মুসলিম, মিশকাত হা/২৯০৪)।

প্রশ্নকারী : সাদমান, মান্দা, নওগাঁ।








বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (৭/১৬৭) : কোন মেয়ের নাম যুনায়রাহ রাখা যাবে কী? - -আকলীমা খাতূনকাকনহাট, রাজশাহী।
প্রশ্ন (৩/৩৬৩) : মানুষ মারা গেলে তার রূহের মাগফেরাত কামনা করা হয়। আসলে মৃতব্যক্তির দেহে শাস্তি হবে, না রূহে?
প্রশ্ন (১১/৯১) : রুকূ‘ ও সিজদায় লায়লাতুল ক্বদরের রাতে পঠিতব্য দো‘আটি পাঠ করা যাবে কি?
প্রশ্ন (১৮/১৭৮) : মসজিদের মেহরাবের উপরে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ এবং একপাশে ‘আল্লাহ’ অপর পাশে ‘মুহাম্মাদ’ লেখা যাবে কি?
প্রশ্ন (১/৪৪১) : ফ্রান্সে ব্যবসার নিয়ম অনুযায়ী সব খরচ বাদে কেবল লাভের ৫০ শতাংশেরও বেশী টাকা সরকারকে ট্যাক্স দিতে হয়। সরকারের এই মাত্রাতিরিক্ত ট্যাক্স থেকে বাঁচার জন্য অনেক মুসলিম ব্যবসায়ী সরকারী হিসাবে লাভ কম দেখায়। এটা হালাল হবে কি?
প্রশ্ন (৬/৩২৬) : মেহেদী পাতা ব্যতীত চুল-দাড়িতে লাল কলপ বা বগলী ব্যবহার করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৮/৮৮) : ঢাকা বেতার কেন্দ্র থেকে বলা হয়েছে যে, আল্লাহ তা‘আলা যার হজ্জ কবুল করেছেন, তিনি তার বংশের ৪০০ জন লোককে সুফারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। উক্ত কথার সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৯/৪১৯) : অনেক মসজিদে ছালাতে দাঁড়ালে সামনের গ্লাসে নিজের ছবি দেখা যায়। এমনকি সিজদায় গেলে টাইলসে মুখও দেখা যায়। এমতাবস্থায় ছালাতের ক্ষতি হবে কি?
প্রশ্ন (১৯/৪১৯) : জনৈক ব্যক্তি ৬ তলা একটি ফ্ল্যাট বাড়ী ৫ লাখ টাকার বিনিময়ে দু’বছরের জন্য ভাড়া দিল। এ সময়ে গ্রহীতা উক্ত বাড়ির ভাড়া পাবে। ২ বছর পর গ্রহীতাকে মূল মালিক ৫ লাখ টাকা ফেরত প্রদান সাপেক্ষে বাসার মালিকানা ফেরত পাবে। এরূপ চুক্তি কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২/২৮২) : আক্বীক্বা করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানিয়ে বাধিত করবেন?
প্রশ্ন (৩৪/১১৪) : প্রতিদিন বাদ মাগরিব মসজিদে নছীহত করা যাবে কি?
প্রশ্ন (৩৮/৩৫৮) : আল্লাহ তা‘আলা মুমিন বান্দার কলবের ভিতর অবস্থান করেন। আর মুমিন বান্দার কলব হল আল্লাহ্র আরশ।’ এর দলীল জানিয়ে বাধিত করবেন। হে আল্লাহ তোমার রহমত ও গুণসমূহের অসীলায় আমাকে আরোগ্য দান কর। এভাবে দো‘আ করা যাবে কি?
আরও
আরও
.