উত্তর : হাদীছের সুস্পষ্ট বক্তব্য হ’ল যদি তারা এমন সময় মসজিদে আসে যখন ইমাম সালাম ফেরাননি, তবে তারা ইমামের সাথে ছালাতে যুক্ত হবে। ইমাম সালাম ফেরানোর পর তারা বাকী রাক’আতগুলো পূর্ণ করবে। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘তোমরা যা ইমামের সাথে পেয়েছ তা (ছালাত) আদায় করো, আর যা ছুটে গেছে তা পূর্ণ করো (বুখারী হা/৬৩৫; মিশকাত হা/৬৮৬)। তিনি এর ব্যতিক্রম কিছু করেননি। তাই সুন্নাত হ’ল যদি ইমাম শেষ তাশাহহুদে থাকে বা শেষ সিজদায় থাকে, তাহ’লে মুছল্লী ইমামের সাথেই জামা‘আতে অংশগ্রহণ করবে (নববী, আল-মাজমূ‘ ৪/২১৮)। অন্যত্র রাসূল (ছাঃ) বলেন, ‘তোমাদের কেউ যখন ছালাতের জন্য আসে তখন ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থায় তার অনুসরণ করবে’ অর্থাৎ ইমামকে যা করতে দেখবে তাই করবে’ (তিরমিযী হা/৫৯১; ছহীহুল জামে‘ হা/২৬১)।

প্রশ্নকারী : সাজেদ আনছারী*, ঢাকা।

[এর দ্বারা মদীনার আনছারদের সাথে যেন

সম্পর্কিত মনে না করা হয় (স.স.)]







বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২১/২২১) : ২-৩ বছর আগে পিতা তার তিন সন্তানের মধ্যে বড় সন্তানকে কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন এবং বাকী ২ সন্তানদের কোন সম্পদ দেননি। এক্ষণে পিতা বাকী ২ সন্তানকে ২/৩ বছর আগের টাকার মান অনুপাতে টাকা দিবে, না বর্তমান টাকার মান হিসাব করে কম বা বেশী দিবে?
প্রশ্ন (২৪/৩৪৪) : কোন্ কোন্ ব্যক্তির জানাযা পড়া যাবে না?
প্রশ্ন (৩২/৪৩২) : হিন্দুদের সম্পত্তি মুসলমানদের নামে রেকর্ড হয়েছে। ঐসব হিন্দু মালিকরা কোথায় আছে তাও জানা নেই। এরূপ সম্পদের ক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (২৮/২২৮) : ফসল বাঁচানোর উদ্দেশ্যে জমিতে বিষ বা কীটনাশক ব্যবহারের ফলে ক্ষতিকর পোকা-মাকড়ের পাশাপাশি কিছু উপকারী প্রাণীও মারা যায়। এতে কি আমার কোন পাপ বা গুনাহ হবে?
প্রশ্ন (২৭/৪২৭) : বন্ধক গ্রহীতা বন্ধকী জমি ও তার ফসল ভোগ করতে পারবে কি?
প্রশ্ন (১৪/১৭৪) : ইক্বামতের উত্তর দিতে হবে কি?
প্রশ্ন (২১/৩০১) : পশু বা প্রাণী গুলি করে মারলে অধিকাংশ সময় যবেহ করার আগেই মারা যায়। এরূপ পশু-পাখি খাওয়া যাবে কি? - -ফেরদৌস শিকদার, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩০/২৭০) : মসজিদে বিবাহ পড়ানো কি সুন্নাত? এতে কি বিশেষ কোন বরকত আছে?
প্রশ্ন (৩৩/৩৯৩) : যখন মসজিদে বা টেলিভিশনে আযান হয়, তখন মহিলা মাথায় ওড়না অথবা কাপড় তুলে দেয়। শরী‘আতে এধরনের কোন বিধান আছে কি?
প্রশ্ন (২৫/৩৪৫) ব্যাংকে চাকুরী করে উপার্জিত সকল অর্থই কি হারাম হবে?
প্রশ্ন (১৬/৯৬) : রাসূলুল্লাহ (ছাঃ) বর ও কনের মাঝে কিভাবে বিবাহ পড়াতেন?
প্রশ্ন (৩৩/২৩৩) : কারণবশতঃ এলাকার মসজিদে ছালাত আদায় না করে দূরের কোন মসজিদে আদায় করলে শরী‘আতে কোন বাধা আছে কি? - -এস.কে. আযহার, কলিকাতা, ভারত।
আরও
আরও
.